Posts

এবার আসছে ‘ফুয়েল কার্ড’, মিলবে যেসব সুবিধা

Image
  দেশে জ্বালানি তেল নিয়ে চলমান কারসাজি ও অস্থিরতা মোকাবিলায় এবার সব গাড়ির জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। আর এ লক্ষ্যে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে জ্বালানি বিভাগ।  বিভাগটির কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ শিগগির শেষ না হলে বাংলাদেশের মতো দেশকে অনেক খেসারত দিতে হবে। এরই মধ্যে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছে একদল অসাধু ব্যবসায়ী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেও বলেছেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনো একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত। তবে, ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তেলের সরবরাহ আগের মতোই থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন সমাজকল্যাণ মন্ত্রী

Image
  সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এ খবর নিশ্চিত করেছেন। সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১৫ মার্চ বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সোমবার সকাল ১০ টার দিকে উনাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজিটিভ সাইন। আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। দোয়া করবেন উনার জন্য, দেশবাসীর কাছে উনার পরিবার দোয়া চেয়েছেন। হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে থাকছেন বলে জানান সোহেল। 

বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বাংলাদেশ

Image
  কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হওয়ায় শিগগিরই পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে। এই দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে ৯৯ শতাংশ ও ৭০ শতাংশ পায় কাতার থেকে। 

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

Image
  আগামী ১৯ মার্চই জন্ম হবে শাওয়াল মাসের নতুন চাঁদ। কিন্তু বাংলাদেশের আকাশে এই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এবারের মাহে রমজান হতে পারে ৩০ দিনের। এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের চাঁদের স্থানাংক প্রতিবেদনে। গত ৯ মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে আবহাওয়া অফিসের জলবায়ু মহাশাখার উপপরিচালক মো. রাশেদুজ্জমান স্বাক্ষরিত চাঁদের স্থানাংক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ সকাল ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন চাঁদ দেখার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে ০.৪ থেকে ০.৫ দিন। ফলে চাঁদের বয়স, স্থায়িত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে এইদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছেন আবহাওয়া অফিসের জ্যোতির্বিজ্ঞানীরা।  জাতীয় অবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটির চাঁদের স্থানাংক প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে প্রতিপদে। এই সময় চাঁদের বয়স হবে ০.৪৪৮৬ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়িত্ব হবে মাত্র ৯ সেকেন্ড। অপরদিকে ২০ মার্চ শুক্...

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামায়াত: শফিকুর

Image
  চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্টই (সমর্থন) করব না; এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে, সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই।’ আজ মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ‘ফুডপ্যাক’ বিতরণ অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন। চীনের সহযোগিতায় এই আয়োজনে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও ছিলেন। এর আগে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন। 

ইসরাইলের রেলস্টেশনে ইরানের ভয়াবহ মিসাইল হামলা

Image
  দখলদার ইসরাইলের বুক চিরে এবার সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে দুই দফায় এই ভয়াবহ হামলা চালায় ইরান। খবর টাইমস অব ইসরাইলের। সংবাদমাধ্যম -এর বরাতে জানা গেছে, ইরানের ছোঁড়া মিসাইলের আঘাতে তেলআবিবের গুরুত্বপূর্ণ সাভিদোর রেলস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইরান অত্যাধুনিক ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে বলে জানা গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, একেকটি ক্লাস্টার মিসাইলে প্রায় ২০টি আলাদা ছোট বোমা থাকে, যার প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে একটি মিসাইল আঘাত হানার পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়। রেলস্টেশন ছাড়া আর কোন কোন জায়গায় মিসাইল আছড়ে পড়েছে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।

এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ

Image
  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। এ শিক্ষা বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে। কেন্দ্র–সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  কেন্দ্রতালিকা–সংক্রান্ত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র–সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি থাকলে ৩০ মার্চের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিত আকারে জানানোর জন্য বলা হয়েছে। ৩০ মার্চের পরে কোনো আবেদন নেওয়া হবে না। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে।