চালের অবৈধ মজুদ রাখার অভিযোগে বাংলাদেশ চালকল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। আজ রোববার বিকেলে সচিবালয়ে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও করণীয় সংক্রান্ত বৈঠক শেষে জেলা প্রশাসকদের (ডিসি) এ নির্দেশ দেন মন্ত্রী। এ ছাড়া চালের অবৈধ মজুদকারী অন্যদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। তোফায়েল বলেন, অবৈধভাবে মজুদকারীদের জন্য চালের দাম বাড়ছে। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালের অবৈধ মজুদ পেলেই মালিককে গ্রেপ্তার করতে হবে। বৈঠকে চাল সংকট কাটাতে দেশের কোথায় এবং কোন গুদামে চাল মজুদ আছে সে বিষয়টি জানতে চান বাণিজ্যমন্ত্রী। বৈঠকের একপর্যায়ে বাংলাদেশ চালকল সমিতির সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীর নাম উঠে আসে। জানা গেছে, আবদুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। কুষ্টিয়া ও নওগাঁয় তাঁর চালের মিল ও গুদাম আছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী ওই গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। এ সময় তাকে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি জানতে পেরে...