স্বল্পমূল্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ
করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা আবিষ্কারে মরিয়া হয়ে উঠেছে পুরো বিশ্ব। করোনার ভ্যাকসিন আবিষ্কারে অনেকটাই এগিয়ে গেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স। এ দুটির কোনো একটি ভ্যাকসিন সফল হলেই তার সুফল পাবে বাংলাদেশও। বিশ্বের নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে স্বল্প মূল্যে দেওয়া হবে ভ্যাকসিন। গত শুক্রবার বিষয়টি জানিয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে ভ্যাকসিন সহায়তা দেওয়া প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি)। তারা বাংলাদেশসহ ৯২টি দেশের জন্য সুখবর দিয়েছে। এক বিবৃতিতে গ্যাভি বলেছে, ২০২১ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য সম্ভাব্য নিরাপদ ও কার্যকর ভ্যাকসিনের ১০ কোটি ডোজ উৎপাদন ও বিতরণ ত্বরান্বিত করতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই), গ্যাভি ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস একটি চুক্তি করেছে। এ ত্রিপক্ষীয় চুক্তির আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্সের করোনা ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর ১০ কোটি ডোজ তৈরি করে বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। আর এই সরবরাহের দায়িত্বে থাকবে ভারতের সিরাম ইনস্টিটিউট। এ জন্য ওই প্রতিষ্ঠানকে ১...