Posts

Showing posts from October 8, 2017

সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে তৈরি হচ্ছে গভীর সঞ্চালণশীল মেঘমালা। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করারও পরামর্শ দেওয়া হয়েছে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মেশিন রিডেবল স্মার্ট এনআইডি কার্ডে সব তথ্য থাকবে

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, মেশিন রিডেবল স্মার্ট এনআইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্র) নাগরিকদের সব তথ্য থাকবে। এতে নাগরিকদের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য থাকবে। এই জাতীয় পরিচয়পত্র জাতীয় সম্পদ। আজ শনিবার রংপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এ কথা বলেন। রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইলেকশন কমিশনের (বিইসি) আঞ্চলিক নির্বাচন কার্যালয় অনুষ্ঠানটির আয়োজন করে। রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সারফুদ্দিন আহমেদ, ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেন...

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ

Image
♣দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ ১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে! ২। দাঁড়িয়ে পেশাব করার কারণে! ৩। পেশাবের জায়গায় অজু করার কারণে! ৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে! ৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে! ৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে! ৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!