মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা কত ছিল?

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়। তবে কোন কোন এলাকায় এই সেক্টরগুলো ছিল, তা কি জানেন?
সেক্টর ১: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত।
সেক্টর ২: ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল।
সেক্টর ৩: সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ।
সেক্টর ৪: সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক পর্যন্ত।
সেক্টর ৫: সিলেট-ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল।
সেক্টর ৬: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা।
সেক্টর ৭: দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা।
সেক্টর ৮: সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়কের উত্তরাংশ।
সেক্টর ৯: খুলনার কিছু অংশ, বরিশাল ও পটুয়াখালী নিয়ে গঠিত হয়েছিল।
সেক্টর ১০: এ সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও আভ্যন্তরীন নৌ-পরিবহন।
সেক্টর ১১: কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয়েছিল। 

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল

এবার আসছে ‘ফুয়েল কার্ড’, মিলবে যেসব সুবিধা