Posts

Showing posts from September 23, 2017

কেন বারবার মুক্তিযোদ্ধার তালিকা

একাত্তর সাল। পশ্চিম পাকিস্তানিদের থাবা থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়ার জন্য এ দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। হাতে তুলে নিয়েছিল অস্ত্র। নিয়েছিল গেরিলা ট্রেনিং। ঘরের প্রিয়জনদের মায়া-মমতাকে তুচ্ছ করে শত্রুকে মোকাবিলা করতে রাতের পর রাত, দিনের পর দিন আধপেট খেয়ে কখনো বা না খেয়ে বন জঙ্গলে কাটিয়েছেন। নয় মাস যুদ্ধ করার পর পেয়েছিলেন লাল-সবুজের একটি পতাকা। বাংলাদেশ নামে একটি দেশ উপহার দিয়েছিলেন তাঁরা। সেই সোনার ছেলেরা কি তখন কিছু পাওয়ার আশায় যুদ্ধে গিয়েছিলেন? যাননি। তাঁরা গিয়েছিলেন নিজেদের একটি পরিচয়ের জন্য। আমাদের একটি মানচিত্র থাকবে, শুধু সেই আশায় গিয়েছিলেন। স্বাধীনতার পর সেই বীর ছেলেদের দেশ স্বীকৃতি দিয়েছে, যার যার দক্ষতা আর বীরত্বের মাপকাঠিতে। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা প্রকাশ করা হয়েছে তাঁদের। সম্মান দিয়েছে জাতি। সেই তালিকায় হয়তো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়েছিলেন। পরবর্তীতে কারো নাম সংযুক্ত হয়েছিল। কেউ বা রয়ে গেছেন তালিকার বাইরেই। কারণ এমন অজপাড়াগাঁয়ে হয়তো তিনি থাকেন, শহরের অনেক খবর সেখানে পৌছেনা। সবচেয়ে অবাক ...

২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭টি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।  পরীক্ষাটি ১ নভেম্বর বুধবার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও পূর্বে পরিবর্তিত তারিখ অনুযায়ী গণিত পরীক্ষা আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার যথাসময়ে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানায়। -বাসস

সুচি কে লেখা শিশু রোহিঙ্গা জহিরের মর্মস্পর্শী চিঠি

Image
প্রিয় অং সান সু চি, আপনি কি ভাল আছেন? হয়তো ভাল। আবার না ও থাকতে পারেন। কারণ যতদূর জানি আপনার স্বভাব কিছুটা আমার মায়ের মতনই। আপনি দেখতেও আমার মায়ের মতনই কিছুটা। তাই আপনাকেই কিছু কথা বলতে চাই। যেহেতু মায়ের কথা খুব মনে পরছে এ মুহূর্তে। সে যেখানেই থাকুক, আল্লাহ ভাল রাখুন তাঁকে। আচ্ছা, নিজের পরিচয় দেই একটু। আমার নাম জহির, বয়স ১২। বাবার নাম বসির উদ্দিন। মা তাহেরা। আমার আরও তিনটি ভাই বোন আছে। কিন্ত তারা আজ কে কোথায় আছে আমি তা জানিনা। আমাদের আপনারা রোহিঙ্গা বলে ডাকেন – মুসলিম রোহিঙ্গা, হিন্দু রোহিঙ্গা। আমাদের রাখাইন রাজ্যের গাঁয়ে আমরা ভালো ছিলাম কি মন্দ ছিলাম জানিনা, তবে আজকের চেয়ে অবশ্যই ভালো ছিলাম। আজ শুধু বেঁচে আছি, যদি একে বাঁচা বলে। এইটুকু বয়সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আজ সে কথাই আপনাকে বলতে চাই। আরও বলতে চাই একটি স্বপ্নের কথা। আমার এখন একটাই স্বপ্ন। আর তা হল আপনার সাথে দেখা করা। দেখা হলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। এবং অবশ্যই তার উত্তর নিয়েই আমাকে ফিরতে হবে। আমার বাবা ছিলেন জেলে। মাছ ধরে খুব অল্প রোজগারে আমরা প্রতিদিন খেতে আর পরতে পারতাম। আমাদের গাঁয়ে একটা স্কুল ছিল...

২০১৪ সালের এপ্রিলে চালু হয়েছিল ডিজিটাল বাস

ঢাকার রাস্তায় জ্যামে আটকে থেকেও যাত্রীরা যাতে ইন্টারনেট মহাসড়কে চলমান থাকতে পারে—এমন ভাবনা থেকে ২০১৪ সালের এপ্রিলে চালু হয়েছিল ডিজিটাল বাস। মতিঝিল থেকে উত্তরার পথে বিআরটিসির ১৫টি বাসে বসানো হয় রাউটার, ছিল বিনা মূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট। আর এ সুবিধায় যাত্রীরা স্মার্টফোন-ট্যাব বা ল্যাপটপে ইচ্ছামতো সময় কাটাতে পারত। ২০১৭ সালের সেপ্টেম্বরে এসে সেই বাসের চাকা থেমে থেমে ঘুরলেও দুলছে না রাউটারের ইন্টারনেট তরঙ্গ। দু-একটি বাসে কচ্ছপগতির ইন্টারনেট নিয়ে রাউটার সচল থাকলেও বেশির ভাগই ফিরেছে সাধারণ বাসের কাতারে। এই বেশির ভাগের মধ্যে কোনো কোনোটিতে রাউটার থাকলেও রিফিলের অভাবে অচল। কোনোটার আবার রাউটারই নেই। বেশ কয়েকটির রাউটার থেকেও নষ্ট। উত্তরা থেকে মতিঝিলে অফিস করেন ব্যাংক কর্মকর্তা রায়হান। বিটিআরসি বাসের নিয়মিত যাত্রী তিনি। দীর্ঘপথে সময় কাটত ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করেই। ‘শুরুর দিকে গতি ধীর হলেও বিরক্ত হওয়ার মতো অবস্থা ছিল না। এরপর এমন ধীর হলো যে ব্যবহারই করা যাচ্ছিল না। আজকাল আর সেবাটির দেখা নেই’—বলছিলেন রায়হান। শাহবাগ থেকে এয়ারপোর্ট নিয়মিত যাতায়াত করেন বেসরকারি এক...