Posts

Showing posts from February 23, 2026

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ১৩ উপজেলা দিয়ে শুরু

Image
  আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে ১৩ জেলার একটি করে ওয়ার্ডে কর্মসূচি শুরু হবে। সুষ্ঠু বাস্তবায়নে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির প্রধান থাকবেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। 

স্বর্ণের দাম আবারও বাড়লো

Image
  দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা; যা শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। সে হিসেবে ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা। 

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার, পাবেন যারা

Image
  দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে অনলাইন আবেদন আহ্বান করা হলো।  আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে। জাতীয় ক্রীড়া ভাতা আবেদন লিংক: sports-allowance.online.info.bd ক্রীড়া শিক্ষা বৃত্তি আবেদন ...

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের শাস্তি বাতিলে নতুন নির্দেশনা

Image
  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে জারি করা আগের চিঠিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে প্রকাশিত আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। আগের চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণে বিরত থেকে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা সর্বশেষ স্মারকে সেই নির্দেশনা সম্পূর্ণভাবে বাতিল করা হয়।