Posts

Showing posts from October 24, 2019

প্রতিবাদী নুসরাতকে পুড়িয়ে হত্যার "নজিরবিহীন’ দ্রুততায় বিচার আজ রায়"

Image
ফেনীর সোনাগাজীতে প্রতিবাদী মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে রায় ঘোষণা করতে পারেন। ঘটনার মাত্র সাড়ে ছয় মাসের মধ্যে এবং মাত্র ৬১ কার্যদিবসে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণার বিষয়টিকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন ফেনী বারের জ্যেষ্ঠ আইনজীবীরা। আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২৭ জুন থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলার ৯১ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন। বাকি চারজনের মধ্যে একজন বিদেশে থাকায় এবং তিনজনের সাক্ষ্য অন্য সাক্ষীদের সঙ্গে পুরোপুরি মিলে যাওয়ায় তাঁদের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন হয়নি।

আই ফোন টেনের উত্তরসূরি আইফোন ১১ ৷

আইফোন টেনের উত্তরসূরি আইফোন ১১! এরই মধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার। কিন্তু বিক্রিতে ভাটা পড়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতেও এর আগের আইফোন মডেলগুলোর মতো অর্ডার পড়ছে না। এরই মধ্যে খবর এসেছে, অ্যাপেল স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজনে ছাড়ে বিক্রি হচ্ছে আইফোনের নতুন তিনটি ডিভাইস। শুক্রবার চীনের বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১১ লাইনআপ। স্টোরের সামনে অল্প সংখ্যক ক্রেতার সারি দেখা গেছে। শাংহাই এবং বেইজিং অ্যাপল স্টোরের সামনে গ্রাহকের সংখ্যা ছিল হাতেগোণা কয়েক ডজন। অথচ এর আগের আইফোন মডেলগুলোর ক্ষেত্রে দোকানের সামনে শত শত ক্রেতার দীর্ঘ সারি ছিল। অন্যান্য দেশেও অনেকটা একই অবস্থা।