ময়মনসিংহে দুপুরে তারেক রহমানের জনসভা, সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা
ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় আজ মঙ্গলবার দুপুরে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দলের নেতা–কর্মীরা। আজ সকাল ৯টার দিকে সভাস্থলে গিয়ে দেখা যায়, ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের সভামঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের মাঝে এলইডি ও দুপাশে রয়েছে ব্যানার। মঞ্চের বাঁ দিকের ব্যানারে লেখা রয়েছে ‘আই হ্যাব এ প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’। এ সভামঞ্চে আজ বেলা আড়াইটায় উপস্থিত হয়ে ভাষণ দেবেন তারেক রহমান।