আগামীকাল ১৭ মার্চ থেকে স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একাধিক সূত্র বিডি২৪লাইভকে এ তথ্য নিশ্চিত করেছে। দুপুর একটায় শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সাংবাদিকদের বিফ্রিং করবেন। এদিকে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শুধু পরামর্শ দিয়েছে। গতকাল রোববার বিকেলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছিলেন, ‘স্কুল-কলেজ বন্ধের মতো কোনো ঘটনা ঘটেনি। কেবল স্থানীয় পর্যায়ে করোনা ছড়িয়ে পড়লেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাববে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৫ মার্চ) রাজধানীর ভাসানী স্টেডিয়ামে জাতীয় স্কুল হকি প্রতিযোগীতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কখনো এমন অবস্থা দেখা যায় স্থানীয় পর্যায়ে সংক্রম...