একটি গুুরুত্বপূর্ণ পোস্ট
ব্লু-হোয়েল বা নীল তিমি বা সিনি কমপ্লিকিয়েট একটি বিশেষ চ্যালেঞ্জিং গেইম (যদিও গেইম নয়!) যা ৫০ টি টাস্কের মাধ্যমে তরুন-তরুণীদের মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। এই ৫০ টি টাস্কের শেষটি হচ্ছে আত্মহত্যা।## গেইমটি কীভাবে কাজ করে? ব্লু হোয়েল গেইমের এডমিনদের বলা হয় কিউরেটর আর সাব এডমিনদের/রি এডিটরদের বলা হয় সাব কিউরেটর। আর যারা গেইম খেলেন অর্থাৎ যারা ভিক্টিম তারা এখানে একেকজন একেকটি হোয়েল অর্থাৎ তিমি। গেইমের শুরু হয় যেকোনো সোশ্যাল নেটওয়ার্কে চ্যাটিং এর মাধ্যমে এবং আপনাকে প্রতিদিন একটি করে টাস্ক দেয়া হবে (মোট ৫০ টি টাস্ক)। টাস্ক শেষ করার পরে আপনাকে তার প্রমাণ দেয়া লাগবে। টাস্ক গুলো হচ্ছেঃ একঃ "F58" লিখুন ব্লেড দ্বারা, আপনার হাত কাটুন তারপর তার ছবি কিউরেটর কে পাঠান। দুইঃ সকাল ৪.২০ এ ঘুম থেকে উঠুন সাইকেডেলিক এবং ভয়ংকর ভিডিও দেখুন এবং তা কিউরেটরকে পাঠান। তিনঃ রেজর ব্লেড দ্বারা আপনার হাতের রগ কাটুন কিন্তু পাঁচটি দাগের বেশী না। তার ছবি কিউরেটরকে পাঠান। চারঃ একটি তিমি মাছের ছবি আকুন আপনার হাতে। তারপর তার ছবি কিউরেটরকে পাঠান। পাঁচঃ আপনি যদি তিমি হতে চান এখনই তাহলে আপনার পায়ে ...