Posts

Showing posts from September 19, 2017

তবে কী এই ২ কারণে যুদ্ধে জড়াতে পারে বাংলাদেশ-মিয়ানমার

বার বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ উঠেছে মিয়ানমারের বিরুদ্ধে। এসব কাজ ভয়াবহ পরিণতি সৃষ্টি করতে পারে তাই সতর্কও করেছে বাংলাদেশ। ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের সম্পর্ক ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যে এ ধরনের উসকানিমূলক কাজের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। তাই রোহিঙ্গা সঙ্কট ও আকাশসীমা লঙ্ঘনের জেরে বাংলাদেশ ও মিয়ানমার কী যুদ্ধে জড়াতে পারে? এমন প্রতিবেদও প্রকাশ করেছেন বিভিন্ন ম্যাগাজিন। গত ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন এবং হেলিকপ্টর তিন দফায় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করে বাংলাদেশ। এবং এ ধরনের সার্বভৌমত্বের লঙ্ঘন যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে মিয়ানমারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের এ ধরনের অভিযোগ অস্বীকার করে মিয়ানমার সরকারের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, বাংলাদেশের অভিযোগের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ যে তথ্য দিয়েছে তা যাচাই করে দেখবে মিয়ানমার। গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ রোহি...

মিয়ানমারকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য

রাখাইনে সহিংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য। বার্তায় যুক্তরাজ্য জানিয়েছ, ‘রাখাইনে সহিংসতা ওই দেশের মর্যাদার জন্য একটি কালো দাগ। আগামীতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার নিয়ে আলোচনা হলে অবাক হওয়া কিছু থাকবে না ‘ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মিয়ানমার সরকারের প্রতিনিধি এবং বাংলাদেশসহ প্রায় দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র্রমন্ত্রী বরিস জনসন জাতিসংঘে একটি অনুষ্ঠানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানান। বরিস জনসন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি মধ্যাহ্ন সভার আয়োজন করেন। যেখানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, অষ্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিস জনসন বলেন, ‘যদিও গত কয়েক বছরে মিয়ানমার গণগন্ত্রের পথে উৎসাহব্যঞ্জক উন্নতি করেছে। কিন্তু রাখাইনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা দেশটি...

সু চির বিচার শুরু আন্তর্জাতিক গণ-আদালতে

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও দেশটির সেনাপ্রধান মিন অং লাইংসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি আন্তর্জাতিক গণ-আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শুক্রবার এ মামলার রায় ঘোষণা করা হবে। অং সান সু চি-ই প্রথম কোনো নোবেল পুরস্কার জয়ী যিনি ব্যতিক্রমী এই আদালতে বিচারের সম্মুখীন হলেন। বিচারপ্রক্রিয়া শেষে অং সান সু চি দণ্ডিত হতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল (পিপিটি) নামে ওই আদালতে সোমবার শুনানি শুরু হয়। কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত এ শুনানিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের একটি প্যানেল অংশ নেয়। এতে যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্ট্যাডিজ অ্যান্ড প্রিভেনশনের গবেষক অধ্যাপক গ্রেগরি স্ট্যানটন জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালে মিয়ানমারে মুসলিম নিপীড়ন বিষয়ে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হবে। এ দিন বিকেলে প্রসিকিউশনের পক্ষ থেকে সমাপনী বক্তব্য শেষে বিবাদীপক্ষ বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার দিনভর...

এক সাথে দেখে নিন বাংলাদেশের সকল মন্ত্রী ও সাংসদদের নাম ও মোবাইল নাম্বার

Nazmul Haque Prodhan Panchagarh-1 Jatiya Samajtantrik Dal 01711600366 Md. Nurul Islam Sujan Panchagarh-2 Bangladesh Awami League 01712061506 রমেশ সেন ঠাকুরগাঁও-1 Mobile – 01775649499.বাংলাদেশ আওয়ামী লীগ Alhaj Md. Dabirul Islam Thakurgaon-2 Bangladesh Awami League 01711538987 এমডি Yeasin আলী ঠাকুরগাঁও-3 ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ 01717675178-এর দল । 6 । 1 বাংলাদেশ আওয়ামী লীগ 01712225417 7 Khalid Mahmud Chowdhury Dinajpur-2 Bangladesh Awami League 01711331697 8 iqbalur রহিম দিনাজপুর-3 বাংলাদেশ আওয়ামী লীগ 01711563322 9 আবুল হাসান-4 বাংলাদেশ আওয়ামী লীগ 01711535331 10 mostafizur রহমান দিনাজপুর-5 বাংলাদেশ আওয়ামী লীগ 01717817803 11 Md. Shibli Sadique Dinajpur-6 Bangladesh Awami League 01712271429 12 Md. Aftab Uddin Sarker Nilphamari-1 Bangladesh Awami League 01716314195 13 আসাদুজ্জামান নূর নীলফামারী-2 বাংলাদেশ আওয়ামী লীগ 01711565025, 01730097001 14 Golam Mostofa Nilphamari-3 Bangladesh Awami League 01716640481 15 Md. Sawkat Chowdhure Nilphamari-4 Jatiya Party 017122...
যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, যুক্তরাষ্ট্র তা দেখবে। ইউএনবির খবরে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের বরাত দিয়ে এ কথা জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্রসচিব এম শহীদুল হক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় গতকাল সোমবার এক পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘মিয়ানমার ইস্যুতে (রোহিঙ্গা ইস্যু) আমরা আপনাদের পাশে আছি। কীভাবে রোহিঙ্গা সংকট সমাধান করা যায়, তা যুক্তরাষ্ট্র দেখবে।’ জাতিসংঘের সংস্কার বিষয়ে উচ্চপর্যায়ের সভার পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ওই পার্শ্ববৈঠক হয় শেখ হাসিনার। এই প্রথমবার রোহিঙ্গা ইস্যু নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর জাতিসংঘের সদর দপ্তরে এটি তাঁর প্রথম সফরও। পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চান ডোনাল্ড ট্রাম্প। শেখ হাসিনা উত্তরে বলেন, ‘অগ্রগতি ভালো।’ আবুধাবি থেকে নিউইয়র্ক যাওয়ার পথে একই ...

এক নজরে বিপিএল এর সাতদল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আইকন খেলোয়াড়, ধরে রাখা ক্রিকেটার ও বিদেশীদের একটি বড় অংশের সঙ্গে আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চুক্তি সেরে ফেলায় ড্রাফটে তেমন চমক ছিল না। ড্রাফটের স্থানীয় ১৪০ ক্রিকেটারের মধ্যে ডাকা হয়েছে ৫০জনকে। আর ২০৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে ডাকা হয় ১৫ জনকে। শেষ মুহুর্তে বরিশাল বুলস আসর থেকে বাদ পড়ায় আইকন থেকে কাটা পড়া মোস্তাফিজুর রহমান কোন দলে খেলবেন, আগ্রহের মূলে ছিল কেবল এটি। এ বাঁহাতি পেসার একাই ছিলেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। লটারির মাধ্যমে প্রথম কল পেয়ে মোস্তাফিজকে ডেকে নেয় গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস।  ফ্র্যাঞ্চাইজিটিকে খরচ করতে হবে ৪৫ লাখ টাকা। লটারির মাধ্যমে অনুষ্ঠিত ড্রাফটে কমপক্ষে সাতজন স্থানীয় ও কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা ছিল। ‘মিনিমাম’ সংখ্যা অতিক্রম করেছে কেবল রংপুর রাইডার্স। তারা আট দেশি ও তিন বিদেশি ক্রিকেটার নিয়েছেন ড্রাফট থেকে। আগামী ২ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের পঞ্চম আসরের। সিলেটের পর মিরপুর তারপর চট্টগ্রাম হয়ে ঢাকা এসে শেষ হব...

প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোর দূর পরবাসে এত দিন আমি প্রবাসী বাঙালিদের বিভিন্ন আনন্দ আয়োজন, উৎসব ও খুশির খবরগুলো খুব আনন্দের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আজ কিছুটা মন ভারাক্রান্ত। কিছুটা দ্বিধাগ্রস্ত ও অসহায়ের মতো কলম ধরেছি। কি লিখব—মৃত্যু, কান্না, কষ্ট, লাশের গন্ধ, নাফ নদীতে লাশের বিচ্ছিন্ন মিছিল, হাহাকার, অসহায়ত্ব, কী বলব। এ লেখা যখন লিখছি তখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, রাখাইনে ৪৭১টি গ্রামের মধ্যে ২১১টি গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। ১৭ দিনে ১১২টি নারী ও শিশুর লাশ উদ্ধার হয়েছে। নাফ নদীতে নৌকাডুবি হয়েছে ২২টি। জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট এবং ওআইসি ছাড়াও বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক মিডিয়া সিএনএন ও বিবিসি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের বিরুদ্ধে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর অমানবিক নারকীয় ও বীভৎস হত্যাযজ্ঞের অকাট্য প্রমাণসহ জাতিগত নিধনের অভিযোগ এনেছে। সহিংসতা বন্ধের অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু বরাবরের মতো অং সান সু চি অস্বীকৃতি জানিয়েছেন। তার দেশের সামরিক কর্মকর্তারা নাকি সন্ত্রাস বন্ধের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই যদি হয় সন্ত্রাসী নির্মূলের কার্যক্রম তাহলে পুরো বিশ্ব...