Posts

Showing posts from January 26, 2026

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৭ জনের মৃত্যু, লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন

Image
যুক্তরাষ্ট্রে  ভয়াবহ শীতকালীন তুষার ঝড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তা ছাড়া কয়েক লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) বলেছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ‘প্রাণঘাতী’ আবহাওয়া পরিস্থিতি চলছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্কুল বন্ধ রাখা হয়েছে এবং ফ্লাইট বাতিল করা হয়েছে। লুইজিয়ানায় অন্তত দুজন এবং টেক্সাস, টেনেসি ও কানসাসে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিকেলের দিকে আট লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল। আর ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, বিপর্যয়পূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

মুক্তিযোদ্ধা ভাতা বাড়লো ৫ হাজার

Image
অর্থ  মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়াও বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা, প্রতিবন্ধীদের ভাতা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দেওয়া মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্তসহ বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুর দুইটায় অনুষ্ঠিত হওয়া এই সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ।