Posts

Showing posts from September 20, 2017

নাগরিকত্ব বাতিল করে কানাডায় সুচির যাবজ্জীবন

মানবতা অপরাধে জড়িত থাকা এবং গণহত্যায় সমর্থনের দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে যাবজ্জীবন দিচ্ছে কানাডার আদালত। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের এক সাংবাদিকের বর্ণনায় ফুটে উঠেছে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ভয়াবহতা। স্কাই নিউজের রিপোর্টার আশিষ জোশি এক রিপোর্টে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। দুই সহকর্মীকে সাথে নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাজ করছিলেন। একদিন মিয়ানমার সংলগ্ন বাংলাদেশ সীমান্তে ছোট্ট একটি মুদি দোকানের সামনে দেখতে পান ধোঁয়ার কুণ্ডলী। আশিষ লিখেছেন, ‘আমি শুনেছিলাম মিয়ানমারের সেনাবাহিনী জ্বালাও পোড়াও অব্যাহত রেখেছে কিন্তু দিনের বেলা এবং এতটা প্রকাশ্যে ওরা এমনটা করছে তা ধারণা করিনি। আমি ভেবেছিলাম আন্তর্জাতিক ক্ষোভ আর নিন্দা এড়াতে হয়তো তারা রাতের অন্ধকারে এমন দমন-পীড়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।’ মোহাম্মদ সায়েম নামের এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে আশিষ জানান, যে গ্রামটি জ্বলছিল সেখানে প্রায় ছয় হাজার মানুষের বসবাস। সায়েমের দাবি, দুই-তিন আগে ওই আগুন জ্বলা শুরু হয়। তিনি নিজের চোখে দেখেছেন। মোবাইলে তোলা বেশ...

নোবেল শান্তি পুরস্কারের ১০ জনের তালিকায় শেখ হাসিনার নাম

পার্বত্য চট্টগ্রামে ঐতিহাসিক শান্তিচুক্তির মাধ্যমে শান্তি স্থাপনের উদ্যোগের জন্য তিনি নোবেল শান্তি পদক পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তবে এবার মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সীমান্ত খুলে আশ্রয় ও সহায়তা করার জন্য ওই পুরস্কার পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় চলে এসেছেন। সূত্র জানায়, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের মনোনীতদের সংক্ষিপ্ত দশজনের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করবে। ওই দিনই নোবেল কমিটি এক রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ টি নাম আসে। এটি নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ নাম। গত বছর ৩৭৬ জনের নাম এসেছিল। নোবেল কমিটি বিভিন্ন প্রক্রিয়ায় নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব গ্রহণ করে। ১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখের মধ্যে তারা তাদের প্রস্তাব জমা দেন। নোবেল শান্তি পুরস্কার ২০১৭ এর জন্য মনোনীতদের মধ্যে ২১৫ জন ব্যক্তি এবং ১০৩ প্রতিষ্ঠান। মার্চে এই তালিকা থেকে যাচাই-বাছাই করা হয়। যাচা...
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী, পুলিশ, উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীদের হামলা-নির্যাতন-ধর্ষণ প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কাড়ছে। মিয়ানমারের সেনাবাহিনী বলছে, তারা ২৫ আগস্ট পুলিশ ও সেনাক্যাম্পে হামলার জন্য দায়ী বিদ্রোহীদের বিরুদ্ধে এই ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে। কিন্তু এর ফলে গোটা সীমান্ত এলাকাতেই সহিংসতা ছড়িয়ে পড়ছে এবং তার শিকার হয়ে চার লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। নিজ ভূমি থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করছে, সেনাবাহিনী তাদের পরিবারের সদস্যদের হত্যা করছে এবং গোটা গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। দেশহীন এই জনগোষ্ঠীকে ‘জাতিগত নিধনের’ জন্য হামলা-নির্যাতনের সব ধরনের আলামত আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের নেতৃবৃন্দ। যদিও মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন-বঞ্চনার ইতিহাস খুব পুরোনো। বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটির অধিকাংশ মানুষই মনে করে, এরা বিদেশি, বাংলাদেশ থেকে এসেছে। এবং তাদের ‘রোহিঙ্গা’ না বলে ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে। আন্তর্জাতিক গণমাধ্যম এর পেছনে ধর্মীয় ও নৃ-তাত্ত্বিক পার্থক্যের আ...

মেক্সিকোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।

মঙ্গলবার দুপুরে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটির বহু ভবন ধসে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে মোরেলাস ও পুয়েবলা রাজ্যে। উদ্ধারকর্মীরা ধসে পড়া একটি স্কুলের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শিশুদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গো এলাকায়। কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে। বিবিসির খবেরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার পরপর এই ভূমিকম্পে সব কিছু কাঁপতে শুরু করলে মানুষ আতঙ্কে রাস্তার বেরিয়ে আসে। ড্যানিয়েল লিবারসন নামের এক পর্যটক জানান, ভূমিকম্পের সময় তিনি ছিলেন একটি হোটেলের ২৬ তলায়। পুরো ভবন তখন এপাশ-ওপাশ দুলছিল। ভেঙে পড়ছিল জানালর কাচ। “মাত্র আধা মিনিটের ভূমিকম্প; আমার মনে হচ্ছিল যে সারা জীবন ধরে চলছে।” টেলিভিশনে আসা ছবিতে দেখা যায়, রাজধানীতে একটি বহুতল ভবনের মাঝের একটি ফ্লোর ধসে গেছে, সেখানে ছুটে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি সরকারি...
সম্প্রতি মার্কিন কোম্পানি অ্যাপল তাদের দশ বছরপূর্তি উপলক্ষে তিন আইফোন উন্মোচন করেছে। এ মডেলগুলো হলো হলো— আইফোন ৮ ও ৮ প্লাস এবং আইফোন উন্মোচনের বর্ষপূর্তি সংস্করণ আইফোন টেন। থেমে নেই গুগলও। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে যে, খুব শীঘ্রই বাজারে উন্মুখ করা হবে তাদের নতুন পিক্সেল ফোন। এই উন্মোচনকে কেন্দ্র করে আগামী ৪ অক্টোবর এক সম্মেলন ঘিরে আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে প্রযুক্তি কোম্পানি গুগল। পিক্সেল ফোন ২ আইফোন টেনের চেয়ে আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। গুগল পিক্সেল ২ এখনো সবার কাছে রহস্য। চলতি বছর পিক্সেল ফোনের দুটি সংস্করণই তৈরি করছে তাইওয়ানভিত্তিক এইচটিসি। ডিভাইসটির একটি বড় সংস্করণ পিক্সেল ২ প্লাস তৈরি করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি। তবে এ বিষয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গুগল পিক্সেল ২ ফোনে কোয়ালকমের সাম্প্রতিক মডেম চিপ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে, যা পরবর্তী প্রজন্মের গিগাবাইট এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। নতুন পিক্সেল ফোনে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি যুক্ত করার বিষয়টি সিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশ্লেষকদের তথ্যমতে, গুগল স্টোরে কি আছে বা নতুন ডিভাইসে কি ...