Posts

Showing posts from October 2, 2017

মেয়েটি কেন গালি দিয়েছিল প্রধানমন্ত্রীকে

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সরকারী মোবাইল ফোনে দুই দুই বার ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করে গ্রেপ্তার হওয়া শিলা খাতুন (২৩) আসলে কে এবং কি তার পরিচয় এই নিয়ে চলছে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা রকম আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, শিলা খাতুন নাটোর শহরের স্টেশন বাজারে সাত মাস ধরে বাসা ভাড়া করে বসবাস করছেন। সঙ্গে রহিমা খাতুন নামে তার ছোট বোনও থাকে। ওই বাসার আশেপাশের লোকজনের সন্দেহ শিলা খাতুন ও তার ছোট বোন পেশাদার যৌনকর্মী। কী কারণে বা কেন শিলা খাতুন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছেন জানতে চাইলে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, গত ২৯শে সেপ্টেম্বর রাত ১০:৩৯ মিনিটে ০১৭৮৪৫৬৫৮৮৪ মোবাইল নম্বর ব্যবহার করে নাটোর হরিশপুর শিবমন্দির থেকে আমাকে ফোন করে মেয়েটি জিজ্ঞাসা করে, আপনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আমি বললাম না আমি জেলা প্রশাসক শাহিনা খাতুন।এরপর সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে গালি দেয়। ওই মেয়েটি আমাকে প্রশ্ন করে হিন্দুদের জন্য প্রধানমন্ত্রী এতো কিছু করছে কেন? মুসলমানদের জন্য করছে না কেন? তাকে উত্তরে যখন বলা হলো সরকার কয়েক লক্ষ মুসল...

প্রয়োজনে দুর্দশাগ্রস্ত মিয়ানমারবাসীর জন্য একবেলা খাব : প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দশাগ্রস্ত মিয়ানমারবাসী রোহিঙ্গাদের জন্য তাঁর সরকারের বাসস্থান, খাদ্য ও স্বাস্থ্য সুবিধাসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, ‘দেশের মানুষ জন্য যদি প্রয়োজন হয় দিনে এক বেলা খেয়ে আরেক বেলার খাবার রোহিঙ্গাদের সঙ্গে ভাগাভাগি করবো।’ রোববার সন্ধ্যায় রিটজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘যদি আমরা ১৬ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারি তাহলে কেন আমরা রোহিঙ্গাদের এই দুর্দিনে আরো পাঁচ থেকে সাত লাখ মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারবো না। আমরা দিনে এক বেলা খেয়ে আরেক বেলার খাবার এই দুর্দশাগ্রস্ত মানুষের সাথে ভাগাভাগি করব।

মানবিকতার পরিবর্তে দামবিকতা কেন?

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে এক নতুন রূপে পরিচয় পেয়েছে। কিছুদিন আগেও বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয় মিলত বন্যা, ঘুর্ণিঝড়, দুর্নীতি ইত্যদি বিষয়ে। মানব পাচারের দেশ হিসেবেও পরিচয় মিললো বাংলাদেশের যখন কিনা থাইল্যান্ড মালয়েশিয়ায় পাচার হওয়া হাজারো হতভাগা মানুষের গণকবরের সন্ধান মিললো। ইসলামিক উগ্রবাদীদের দ্বারা একের পর এক ব্লগার লেখক প্রকাশ হত্যা সেই সাথে ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন মতার্দশ ও ভিনদেশী নাগরিকদের হত্যায় বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচয় মিলতে থাকে ইসলামিক উগ্রবাদীদের নিরাপদ ভূমি হিসেবে। সবকিছু ছাপিয়ে এবার বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয় মিলেছে মানবিকতার দেশ হিসেবে। মিয়ানমার সরকারের সেনাবাহিনী সেই সাথে সে দেশের বৌদ্ধ উগ্র মৌলবাদীদের জাতিগত নিধনের কৌশল হিসেবে গণহত্যার শিকার সংখ্যালঘু রোহিঙ্গাদের জীবন রক্ষায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষ। আজ পর্যন্ত পাঁচ লাখেরও অধিক রোহিঙ্গা জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ বিশ্বমিডিয়া ও রাজনীতি। এত মানবিকতা এত সহনশ...

রোহিঙ্গা সমস্যার সমাধান জাতিসংঘে নয়, চীনের কাছে

মিয়ানমার সামরিক বাহিনীর চলমান রোহিঙ্গা নির্যাতনের চিত্র ২৮ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশ স্পষ্ট করে তুলে ধরেছে। জাতিসংঘ এই নির্যাতনকে গণহত্যা বলে অভিহিত করেছে। মিয়ানমার আগের মতই সকল অভিযোগ অস্বীকার করেছে। মহাসচিবের বক্তব্যের সূত্র ধরে মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করে সমস্যা সমাধানের লক্ষ্যে অস্ত্র নিষেধাজ্ঞাসহ সে দেশের সামরিক বাহিনীর উপর কার্যকর পদক্ষেপ নেবার জন্য জোরালো বক্তব্য রেখেছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে চীন বলেছে, এ সমস্যার আশু সমাধান নেই। রাশিয়া রোহিঙ্গা নির্যাতনের দায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আরসা) উপর চাপিয়ে বলেছে, মিয়ানমারের উপর বেশী বেশী চাপ দিয়ে লাভ হবে না; শান্তিপূর্ণ সমাধানের পথ সংশ্লিষ্ট দেশ এবং সম্প্রদায় সমূহের মধ্যে সংলাপ লাগবে। চীন এবং রাশিয়ার আপত্তির কারণে বৈঠকের ফলাফল শূন্য। রোহিঙ্গা সমস্যা সমাধানে কোন সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদ গ্রহণ করতে পারেনি। আমেরিকা যেখানে পারে সেখানে চীনের উপর এক হাত নেয়ার চেষ্টা করে যাচ্ছে অনেক দিন থেকে। রোহি...

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায়  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ           ১।         একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে কোন যুগ উপহার দিয়েছে?             ক) তথ্য যুগ                    খ) যোগাযোগ যুগ             গ) মোবাইল যুগ              ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুগ ২।         বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে—             ক) সময় বেশি কিন্তু খরচ কম হয়    খ) সময় ও খরচ খুবই কম হয়             গ) খরচ বেশি কিন্তু সময় কম হয়    ঘ) সময় ও শক্তি খরচ বেশি হয় ৩।         কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?             ক) বিশ্বায়ন            ...

সৌদিআরবে মদিনায় জীনের পাহাড়

Image

ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ত্রাণ বিতরণের সঙ্গে রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার।

কক্সবাজার থেকে:  মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসা সেবা আরও জোরদার এবং সমন্বিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য দেশি-বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যোগ দিচ্ছে সেনাবাহিনীর মেডিক্যাল টিমও। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ত্রাণ বিতরণের সঙ্গে রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার। রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে অতিরিক্ত দায়িত্ব পালন করতে আসা চট্টগ্রামের সিভিল সার্জন ডা.আজিজুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে আমরা বসেছিলাম।  সেনাবাহিনীর মেডিক্যাল কোরের অফিসাররা ছিলেন।  স্বাস্থ্য বিভাগ এবং দেশি-বিদেশি এনজিওর প্রতিনিধিরাও ছিলেন। ‘সেখানে সিদ্ধান্ত হয়েছে, বিচ্ছিন্নভাবে যে যার যার মতো করে রোহিঙ্গাদের যেসব চিকিৎসা দিচ্ছে সেটা বন্ধ করা হবে। আর্মির মেডিক্যাল টিমের সঙ্গে আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করব। ’ কক্সবাজার সদর হাসপাতাল, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমএসএফ হাসপাতাল, আদ্-দ্বীন হাসপাতালে বড় পরিসরে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আবার ...