প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফলে উত্তীর্ণ ৬৯২৬৫, প্রার্থীদের ৬ শর্ত, জেলাভিত্তিক ফল দেখুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ( https://dpe.gov.bd ) তে এই ফলাফল প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। ১। এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুকৃত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’- এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না।