Posts

Showing posts from October 25, 2019

ক্রিকেটারদের দাবি আদায় হয়, শিক্ষক খান লাঠিপেটা

ক্রিকেটাররা বৈষম্যের বিরুদ্ধে দাবি তুললে মানা হয়, কিন্তু যাঁরা তাঁদের শিক্ষা দিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষকদের করা হয় লাঠিপেটা। আমার মতো এ দেশে অনেকেই আছেন, যাঁরা এখন প্রাথমিক স্কুলের আপা-স্যার কিংবা দিদিমণিদের মনে রাখেন। শিক্ষক বলতে তাঁদের পোড়খাওয়া মুখের চিত্রই বারবার ভেসে আসে। সেই শিক্ষকদের অনেকেই আমাদের ‘তুই’ করে বলতেন। জীবনে একবারের জন্যও মনে হয়নি এ ডাকে কোনো অসম্মান আছে, বরং আদরমাখা ছিল বলে আজও বুকে বাজে। তাই যখনই সেই শিক্ষকদের পুলিশি নিপীড়নের শিকার হতে দেখি, আমার মনে হতে থাকে, আমার সেই প্রাথমিক জীবনের শিক্ষক অতিথা চাকমা, লুৎফুর রহমান, খেলার শিক্ষক নুরুল ইসলাম, মোতালেব কাঁদছেন। শিক্ষক হিসেবে তাঁদের কাঁদার কথা নয়। কারণ, শিশুকে শিক্ষামুখী, মানবিক করার প্রথম দায়িত্বটি তাঁরাই নেন। নিজে শিক্ষক হয়েও এ কথা বলতে দ্বিধা নেই যে এ দেশের শিক্ষা ব্যবস্থাপনায় তারাই সবচেয়ে বেশি অবহেলিত। অনেক দিন ধরেই এ দেশে শিক্ষক আন্দোলন চাঙা হলেও রাষ্ট্রীয় দমননীতির অংশ হিসেবে মারধর, কাঁদানে গ্যাস কিংবা গরম পানির নিপীড়ন এই শিক্ষক আন্দোলনের ওপর দিয়েই গেছে অনেকটা। ২৩ অক্টোবরও এর ব্যতিক্রম হয়নি।

প্রাথমিক শিক্ষকদের আত্মমর্যাদা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা

নিজেদের মর্যাদা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন প্রাথমিক শিক্ষকরা। সর্বশেষ বুধবার তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডেকেছিলেন। তবে পুলিশি বাধায় শেষ পর্যন্ত তারা সমাবেশ করতে পারেননি। অনেক শিক্ষক আইনশৃঙ্খলা বাহিনীল হাতে নাজেহাল হয়েছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের এই আন্দোলন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবর্ণচর উপজেলার সহকারি  উপজেলা শিক্ষা অফিসার জনাব আজিজুর রহমান। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুল তুলে ধরা হলো। প্রাথমিক শিক্ষকদের আত্মমর্যাদা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বিগত কয়েকদিন যাবত প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড আপগ্রেডের দাবিতে প্রথমত সংবাদ সম্মেলন, কর্মবিরতি এবং অবশেষে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে চাওয়া ও পুলিশি বাধার মুখে শেষ পর্যন্ত দোয়েল চত্ত্বরে সমবেত হওয়া এবং পুলিশের লাঠিচার্জ সম্ভবত আমাদের জাতীয় দৈন্যতার চুড়ান্ত বহিঃপ্রকাশ।

জবানবন্দিতে ভয়ঙ্কর সেই ঘটনার বর্ণনা দেন অধ্যক্ষ সিরাজ

Image
বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণা করা হয় গতকাল । মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা হত্যায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে এই মামলায় গত ২৮ এপ্রিল আদালতে জবানবন্দি দেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মো. ইকবাল গণমাধ্যমকে জানান, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা জেলখানা থেকে নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমকে নুসরাতের মায়ের করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে দিকনির্দেশনা দেন। সে নির্দেশনা অনুযায়ী নুর উদ্দিন ও শামীমসহ অপরাপর আসামিরা শ্লীলতাহানির মামলা তুলে নিতে নুসরাতকে চাপ দেন। নুসরাত রাজি না হলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নির্দেশ দেন সিরাজ-উদ-দৌলা। ২৮ এপ্রিল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টা জবানবন্দিতে অধ্যক্ষ সিরাজ বলেন, ‘আমি সোনাগাজী ইসলামিয়া ফাজিলিয়া মাদ্রাসায় ২০০০ সালে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করি। পরে ২০০১ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। সেই থেকে দীর্ঘ ১৯ বছর দায়িত...

সাশ্রয়ী দামে ভিওএলটিই প্রযুক্তির ফোরজি স্মার্টফোন আনল ওয়ালটন

Image
দেশেই নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচার সম্বলিত উচ্চমানের স্মার্টফোন দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন বাজারে ছেড়েছে ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন (ভিওএলটিই) প্রযুক্তির নতুন ফোরজি স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো জি নাইন’। আকর্ষণীয় ডিজাইনের অক্টাকোর প্রসেসরযুক্ত ফোনটির দাম মাত্র ৬,৩৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট ছাড়াও ফোনটি অনলাইনে কেনা যাবে। বিশ্বের যে কোনো স্থানে বসে ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ইপ্লাজা.ওয়ালটনবিডি (eplaza.waltonbd.com) থেকে অর্ডার করে সারা দেশের ৩৩০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে ক্রেতারা ফোনটি ডেলিভারি নিতে পারবেন। ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ভিওএলটিই বা ভোল্টি হলো মোবাইলে কথা বলার সর্বাধুনিক প্রযুক্তি। খুব শিগগিরই দেশের মোবাইল ফোন নেটওয়ার্কে এ সেবা চালু হতে যাচ্ছে। আমরা তার আগেই গ্রাহকদের জন্য স্মার্টফোনে এ প্রযুক্তি যুক্ত করেছি। এর ফলে ফোরজি নেটওয়ার্কে গ্রাহকরা এইচডি (হাই ডেফিনিশন) ভয়েস কল উপভোগ করতে পারবেন। পাবেন দ্রুততর কল সংযোগের সুবিধা। এ প্রযুক্তির মাধ্যমে গ্...