Posts

Showing posts from September 12, 2017
Image
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রোডম্যাপ’ দেবেন। তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসবেন, তিনি সরেজমিনে দেখবেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে রোড়ম্যাপ দেবেন। তার সাহসী পদক্ষেপে এ সমস্যার সমাধান হবে।’ সোমবার দুপুরে কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহে এক বিকাশ এজেন্টকে খুন

ময়মনসিংহে এক বিকাশ এজেন্টকে খুন করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে নগরীর পাটগুদাম দুলদুল ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত হরিপদ দাস (৩৫) কেওয়াটখালী এলাকার সহপদ দাসের ছেলে। পাটগুদাম সেতু মোড়ে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন তিনি। ওসি কামরুল বলেন, “রাতে দোকান বন্ধ করে ২ লাখ ৬৩ হাজার টাকা নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন হরি। এ সময় ৪/৫ জন লোক হরিকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। ” পরে স্থানীয়রা হরিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আসছে ৬ জিবি র‍্যাম আর ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোন

আজ থেকে বহু প্রতীক্ষিত ও আলোচিত আইফোন ৮ নিয়ে ভক্তদের উন্মাদনা শুরু হবে। তবে এর মধ্যেও অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের আলোচনা কিন্তু থেকে নেই। সবাই তো আর আইফোনের পেছনে ছোটেন না। চলতি মাসের ২১ তারিখেই ভিভো এক্স২০ স্মার্টফোনটি বাজারে আসার ঘোষণা দিয়েছে। সম্প্রতি তারা ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ এর পোস্টারে এই ফোনটির দেখা মেলে। ফোনটির কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। জানা গেছে, স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি চিপসেট নিয়ে আসছে এটি। আকর্ষণ ছড়াচ্ছে এর বেজেল-লেস ডিসপ্লে। অর্থাৎ, ফ্রেমজুড়ে যেন পুরোটাই স্ক্রিন। এর আগে আরো কিছু ফাঁসকৃত তথ্যে 'টিনা'র তথ্য তুলে ধরা হয়। বলা হয়েছে, টিনা'য় ভিভো এক্স২০ এবং ভিভো এক্স২০এ নামের দুটো মডেল তালিকাভুক্ত হয়েছে।

পদ্মার ভাঙনে ৩ লঞ্চডুবি: স্রোতে বিঘ্নিত উদ্ধারকাজ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চঘাটে পন্টুন বিচ্ছিন্ন হয়ে ডুবে যাওয়া লঞ্চ তিনটি উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নিখোঁজ যাত্রীদের খুঁজে পাওয়ার জন্য একযোগে কাজ শুরু করেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। একটি লঞ্চ শনাক্ত করা গেছে। তবে স্রোতের কারণে ডুবুরিরা ওই লঞ্চের সঙ্গে কোনো দড়ি বাঁধতে পারছেন না। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। তবে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। বৈরী আবহাওয়া ও স্রোতের কারণে গতকাল সোমবার উদ্ধার অভিযান চালানো যায়নি। এদিকে সুরেশ্বর এলাকায় পদ্মা নদী থেকে সজল পাল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটি সুরেশ্বর মাছঘাটে রাখা হয়েছে। মরদেহের পকেটে থাকা মুঠোফোনের নম্বর দেখে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নৌ-পুলিশ। তিনি খুলনার রূপসা থানার পিটাভোগ পালপাড়া এলাকার শ্রীকান্ত পালের ছেলে।

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট।

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট। সেইসঙ্গে নম্বর কেটে নেওয়ার ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। নম্বর কেটে নেওয়ার ওই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। রিট আবেদন থেকে জানা যায়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করে গত ২১ অগাস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে। ওই সিদ্ধান্...
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে তিনি সড়কপথে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। কক্সবাজার: রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৯০৯ ফ্লাইটটি অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে। কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।