Posts

Showing posts from February 16, 2026

হঠাৎ বিপর্যয়ে অস্ট্রেলিয়া, ২৬ রানের মধ্যে হারাল ৪ উইকেট

Image
আরেকটি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অনিয়মিত অফ স্পিনার কামিন্দু মেন্ডিস আউট করেছেন টিম ডেভিডকে। ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন ডেভিড (৫ বলে ৬)। মার্শ–হেডের ১০৪ রানের উদ্বোধনী জুটির পর ২৬ রানের মধ্যেই ৪ উইকেপ হারাল দলটি।  অস্ট্রেলিয়া:  ১১ ওভারে ১১৭/৩ চোট থেকে ফিরেই ফিফটি পেয়ে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। একাদশ ওভারের প্রথম বলে দুশান হেমন্তকে চার মেরে ৫০ পেয়ে যান মার্শ। ২৫ বলে ফিফটি ছোঁয়া মার্শ ৩ বল পরেই আউট হয়েছেন ৫৪ রান করে। হেমন্তের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে উইকেটটি পেয়েছে শ্রীলঙ্কা। ১০৪ থেকে ১১৬—১২ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

বিক্রি শুরু মঙ্গলবার রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে

Image
  রমজান উপলক্ষে বিশেষ বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি প্রতিদিন আরও ১ লাখ ৮০ হাজার মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্ত ক্রেতাদের।  নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। এবার পণ্যমূল্য বাড়ার প্রবণতা না থাকায় কিছুটা স্বস্তির কথা বলছেন ক্রেতা-বিক্রেতারা। তারা বলছেন, বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। 

গবাদিপশুর চারণভূমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদনব্যবস্থা ঝুঁকিতে

Image
বিশ্বের একটি বিশাল অংশের পশু পালন ব্যবস্থা মূলত নির্দিষ্ট জলবায়ুগত সহনশীল সীমার ওপর নির্ভরশীল। তবে গবেষকেরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের বর্তমান তৃণভূমি বা চারণভূমি ৩৬ থেকে ৫০ শতাংশই গবাদি পশু পালনের অনুপযুক্ত হয়ে পড়তে পারে। এই পরিবর্তনের ফলে পৃথিবীর অন্যতম বৃহত্তম খাদ্য উৎপাদনব্যবস্থা বিপর্যস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে ১০ কোটিরও বেশি পশু পালক এবং প্রায় ১৬০ কোটি গবাদিপশুর ওপর। জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের গবেষক চাওহুই লির নেতৃত্বে পরিচালিত এই গবেষণা প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। 

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

Image
নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন নাসিমুল গনি, যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলে আসছিলেন। রেওয়াজ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নতুন সরকারের শপথ হবে। সোমবার নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যে ১৩ দেশের সরকারপ্রধান

Image
  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করে।