Posts

Showing posts from January 24, 2026

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে চাই: জামায়াতের আমির

Image
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশা আল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। জাতি–ধর্মনির্বিশেষে সবার প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচারব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। আমরা ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্যনীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করব।’ আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০–দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমির এ কথা বলেন। পরে তিনি সিরাজগঞ্জের ৬টি আসনে জামায়াত ও ১০–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। পরে উল্লাপাড়ায় নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। 

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ—এই দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

Image
  আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ—এই দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মতে, এই দুটি ক্ষেত্র ঠিকভাবে সামাল দিতে পারলে দেশের অনেক সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাবে। বিএনপি আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল–মেকিং প্রতিযোগিতার বিজয়ী ১০ জন তরুণ–তরুণীর সঙ্গে একান্ত আলাপে নিজের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলেন তারেক রহমান। এ আলোচনায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ছিলেন। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এ অনুষ্ঠান হয়।

খামেনি এক ‘ভয়ংকর ফাঁদে’ আটকে পড়েছেন

Image
  ইরানে চলমান সর্বশেষ প্রতিবাদের ঢেউ শুরু হওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এর মধ্যে দেশটি টানা ১০ দিনের বেশি সময় ধরে বাইরের দুনিয়া থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন। শুধু ইন্টারনেটই নয়, ল্যান্ডফোন ও মুঠোফোন সংযোগও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। তবু স্টারলিংক স্যাটেলাইট সংযোগের মাধ্যমে টুকরা টুকরাভাবে পাঠানো যেসব অল্প কিছু ছবি বাইরে এসেছে, সেগুলোয় বেসামরিক মানুষের বিরুদ্ধে সামরিক কায়দার দমন-পীড়ন দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় রক্তাক্ত লাশ পড়ে আছে আর শোকাহত মায়েরা কান্নায় ভেঙে পড়ছেন। এ অবস্থায় দেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর ঘনিষ্ঠ মহল কীভাবে প্রতিক্রিয়া জানাবেন এবং পরিস্থিতি কি শেষ পর্যন্ত বড় কোনো যুদ্ধে গড়াবে?

বিরল খনিজ সম্পদের জন্যই কি গ্রিনল্যান্ডের দিকে ট্রাম্পের নজর: আসলে কী আছে সেখানে

Image
গ্রিনল্যান্ডের প্রতি নিজের আগ্রহের কথা লুকাননি ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, দ্বীপটির প্রতিরক্ষা নিশ্চিতে একটি ভবিষ্যৎ চুক্তির ‘কাঠামো’ গুছিয়ে এনেছেন তিনি। ট্রাম্পের দাবি, এই চুক্তিতে গ্রিনল্যান্ডের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকারের কথাও অন্তর্ভুক্ত রয়েছে। গ্রিনল্যান্ডে আসলে কি প্রাকৃতিক সম্পদ আছে? ধারণা করা হয়, গ্রিনল্যান্ডের মাটির নিচে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে। এ ছাড়া সেখানে ইলেকট্রনিকস পণ্য, সবুজ শক্তি এবং অন্যান্য কৌশলগত ও সামরিক প্রযুক্তির জন্য অপরিহার্য কাঁচামাল প্রচুর পরিমাণে রয়েছে বলে মনে করা হয়। এসব সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ট্রাম্পের মূল লক্ষ্য। ২০২৩ সালের ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, ইউরোপীয় কমিশনের তালিকাভুক্ত ৩৪টি ‘গুরুত্বপূর্ণ খনিজের’ মধ্যে গ্রাফাইট, নিওবিয়াম ও টাইটানিয়ামসহ ২৫টি খনিজই গ্রিনল্যান্ডে পাওয়া যায়।

যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

Image
  রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে এ বৈঠক শুরু হয়। শনিবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ থামাতে এই প্রথম একসঙ্গে আলোচনায় বসল তিন দেশ। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। গত বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর এই যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরে নভেম্বরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব করেন তিনি। যদিও পরে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখে প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন আনা হয়।