Posts

Showing posts from January 18, 2026

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে যে নির্দেশনা

Image
  ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আগেই। রুটিন অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। শেষ হবে ২০ মে। এই পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। এ ছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। আজ রোবাবার (১৮ জানুয়ারি ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ–সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি

Image
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় গণমাধ্যম সম্মিলন। এ সময়  উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান। সংবাদপত্রের প্রকাশকদের সংগঠন নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তন। ১৭ জানুয়ারি যেকোন পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক এবং গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের সামনে বড় বাধা হলো অনৈক্য। এ জন্য গণমাধ্যম হামলার শিকার হচ্ছে। গণমাধ্যমের ওপর এ আঘাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।

৫০তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা

৫ ০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে প্রবেশ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) কমিশনের ওয়েবসাইটে নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড়–বিজোড় ভিত্তিতে বিন্যস্ত করা হবে। পাশাপাশি প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন পদ্ধতিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ: মানতে হবে যেসব নির্দেশনা

Image
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সম্প্রতি এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলি প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন অর্থাৎ ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র। এরপর ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র, ২৬ এপ্রিল ইংরেজি প্রথম পত্র এবং ২৮ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোতে গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার অন্যান্য বিষয়ের পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।