Posts

Showing posts from September 25, 2017

তেহরানে এক কুচকাওয়াজে শুক্রবার নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে ইরান

তেহরানে এক কুচকাওয়াজে শুক্রবার নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে ইরান। আর সেদিনই কোনো আগাম ঘোষণা ছাড়া মিসাইলটি ছুড়ে সকলকে চমকে দিল ইরান। সূত্রের খবর, নয়া এই ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে একাধিক পরমাণু বোমা বহনে সক্ষম। সে দেশের সরকারি সংবাদ চ্যানেল এই খবর সম্প্রচার করে শনিবার। তারপরই বিশ্বজুড়ে রাষ্ট্রনেতাদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে, কাকে লক্ষ্য করে কড়া বার্তা দিল ইরান? শুক্রবারের মিলিটারি প্যারেডে প্রকাশ্যে আসে ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। নাম, খোররামশাহর মিসাইল। প্রায় ২০০০ কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে এই মিসাইল। একসঙ্গে একাধিক পারমাণবিক বোমা বহনে সক্ষম এই অত্যাধুনিক মিসাইল। কোনো একটি অজানা স্থান থেকে এই মিসাইল ছোড়া হয়। মিসাইলটি ছোড়ার ফুটেজ দেখানো হয় সরকারি টেলিভিশনে। সেখানে বলা হয়, ‘নয়া মিসাইলটি দেখতে আরো ছোট হয়েছে। কিন্তু এর পাল্লা ও আঘাত করার ক্ষমতা বেড়েছে।’ এই মিসাইলের রেঞ্জের মধ্যে সহজেই চলে আসছে ইসরাইল, সৌদি আরব ও ভারত। শুক্রবারের প্যারেডে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, দেশের প্রতিরক্ষাকে আরো মজবুত করবে নয়া মিসাইল। তিনি আরো ব...