Posts

Showing posts from October 23, 2019

সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

Image
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবারের পূর্বঘোষিত মহাসমাবেশ করতে পারেননি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। পুলিশি বাধায় পরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে অবস্থান নেন। সেখান থেকে দাবি পূরণ করার জন্য আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা। এই সময়ের মধ্যে বেতন বৈষম্যের নিরসন না হলে এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করা হলে, তাহলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে বলে হুমকি দেন শিক্ষকেরা। ১৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হওয়ার কথা। শিক্ষক নেতারা বলছেন, তাঁরা প্রাথমিকের বার্ষিক পরীক্ষাও বর্জন করবেন। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন।