Posts

Showing posts from January 19, 2026

৮ নির্বাচন কমিশনারের পদত্যাগ, প্রশাসনিক ভবনে তালা

Image
  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের আটজন কমিশনার উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন। নতুন সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে আশরাফ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্নবিদ্ধ আচরণের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ অবস্থায় আটজন শিক্ষক ইতিমধ্যে কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া বিএনপিপন্থী ১০০ থেকে ১৫০ শিক্ষকও নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ মো. আতিকুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শাকসু নির্বাচন কমিশনে মোট ১৫ জন কমিশনার ছিলেন, এর মধ্যে ৮ জন আজ দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কমিশনারদের পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের মুঠ...

কমিশনের প্রতিবেদন পেলেই সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত

Image
  সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বিষয়ে বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কমিশনের ২১ সদস্য বিষয়টি বিশদ পর্যালোচনা করছেন। শিগগির তাঁরা সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বেতন কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দিয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকার ঘোষণা করে দিয়ে যেতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, কমিশনের ২১ জন সদস্য। তাঁরা সবকিছু বিচার–বিশ্লেষণ করছেন। সঙ্গে আছে বিচার বিভাগের জন্য আলাদা প্রতিবেদনের বিষয়। আবার আছে ডিফেন্সের জন্য একটা উপকমিটি কমিটি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ

Image
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে এবার দেখা গেছে নজিরবিহীন প্রতিযোগিতা। মাত্র ১ হাজার ১২২টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় সাত লাখ। অর্থাৎ গড়ে প্রতিটি পদের জন্য লড়ছেন প্রায় ৬২৪ জন প্রার্থী। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে পরিচালিত এই নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয় গত বছরের ২৬ অক্টোবর। বর্তমানে বিশাল পরিসরের এই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে কমিশন। এই বিপুল আগ্রহের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড উন্নীত হওয়া। সাম্প্রতিক সিদ্ধান্তে পদটি ১১তম গ্রেড থেকে উন্নীত হয়ে ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মূল বেতন এখন শুরু হচ্ছে ১৬ হাজার টাকা থেকে, যা ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকায় পৌঁছাবে। আগে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে। বেতন বৃদ্ধি ও সামাজিক মর্যাদা বাড়ায় এই পদে দক্ষ ও মেধাবী প্রার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।