৬,৪৯৯ টাকায় ওয়ালটনের ৩ জিবি র্যামের ফোন
কনকনে শীতে স্মার্টফোন প্রেমীদের জন্য জমজমাট সুযোগ দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন। প্রতিষ্ঠানটির ‘উইন্টার সেল’-এর আওতায় মাত্র ৬,৪৯৯ টাকায় ক্রেতারা পাচ্ছেন ৩ জিবি র্যামের স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো এইচএইট টার্বো’। ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো এইচএইট টার্বো’ ফোনটির রেগুলার মূল্য ৭,৫৯৯ টাকা। কিন্তু ‘উইন্টার সেল’-এর আওতায় ক্রেতাদের হ্যান্ডসেটটি ১১০০ টাকা কমে দেয়া হচ্ছে। বাংলাদেশের বাজারে বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৩ জিবি র্যামের ফোন এটি। দেশের সব ওয়ালটন প্লাজা, অনলাইনে ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালটন মোবাইলের ব্র্যান্ড আউটলেট থেকে ফোনটি কেনার ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। ওয়ালটন সূত্রে জানা গেছে, এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল।