‘শপথ এবার প্রতিরোধের’
যুদ্ধাপরাধের দণ্ড কার্যকর শুরুর পর প্রথম বিজয় দিবসে স্মৃতিসৌধে এসে ‘দেশজুড়ে নাশকতা ঘটিয়ে চলা জামায়াত-শিবির’ প্রতিরোধের শপথ নিতে বললেন মুক্তিযোদ্ধারা। সাত বছরের নাতীকে সঙ্গে নিয়ে সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন পাথালিয়ার মুক্তিযোদ্ধা মো. দবির উদ্দীন। একাত্তরে দেশরক্ষার শপথ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সেই দিনগুলোর স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “এবারের বিজয় দিবসে আমাদের শপথ জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে এক করে প্রতিবাদ করা। তাদের রাষ্ট্রবিরোধী কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।” মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা বলেন, স্বাধীনতার এতো ...