Posts

Showing posts from July 11, 2020
Image
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,৩০৫ জন। এছাড়া একই সময়ে আরও ২,৬৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৮১,১২৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১,১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১,৬২৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৮,০৩৪ জন। গতকাল শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩,৪৮৮টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৯৪৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৭৮.৪৪৩ জন। আর গতকাল আরও ৩৭ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,২৭৫ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,৮৬২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৬,৪০৬ জন। আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। দেশে নভেল ...