নোবেল জয় করেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তাহলে কি নোবেল জয় করেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? গতকাল থেকেই এই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনে গলব্লাডার অপারেশনের প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল ৫ অক্টোবর। গতকাল তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে ৫ অক্টোবর নয়, ৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিলম্বের কারণ যে শারীরিক অসুস্থতা নয় তা স্পস্ট। কারণ, ২৫ সেপ্টেম্বর সোমবার তার অপারেশন হয়। পরদিনই তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে ফিরে আসেন। ২৮ সেপ্টেম্বর থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সাতটি ই- ফাইল ছেড়েছেন বা নিষ্পত্তি করেছেন। শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সুস্থ আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন’। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে বলেন, ‘তার স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছে, পাশাপাশি যারা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি’। কাজেই সুস্থতার কারণে যে প...