সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১২ নির্দেশনা
জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাকে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বৈশ্বিক সংকট মোকাবেলায় সব প্রতিষ্ঠানে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এসংক্রান্ত একটি জরুরি পরিপত্র জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তানিয়া আফরোজ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই পরিপত্রে ১২টি নির্দেশনার কথা উল্লেখ করেছে মন্ত্রিপরিষদ। সেগুলো হলো : ১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার নিশ্চিত করতে হবে। ২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।