ইরানে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ শীর্ষ সংস্কারপন্থী নেতারা গ্রেপ্তার

 

সম্প্রতি ইরানের সড়কগুলোয় সংঘটিত বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া আজার মনসুরি ‘ইসলামিক ইরান পিপলস পার্টি’র সাধারণ সম্পাদক। সাম্প্রতিক বিক্ষোভে আন্দোলনকারীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেছিলেন, এ ধরনের বিপর্যয় কোনোভাবে সমর্থন করা যায় না। তবে তিনি জনসমক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেননি। 

গত সোমবার গ্রেপ্তার করা ব্যক্তিদের এ তালিকায় আরও যুক্ত হয়েছেন হোসেন কাররুবি। তিনি সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী মেহেদি কাররুবির ছেলে। মেহেদি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন। মেহেদি বলেছিলেন, ইরানের বর্তমান দুর্দশা ‘খামেনির ধ্বংসাত্মক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির ফল।’ তবে আইআরজিসির অভিযোগ, তাঁর ছেলে এ ‘অস্থিতিশীল বিবৃতি’র প্ররোচনাদাতা ও প্রকাশক।

২৭টি সংস্কারপন্থী দলের মোর্চা ‘রিফরমিস্ট ফ্রন্ট’-এর অন্তত আরও দুই বিশিষ্ট নেতাকে গতকাল মঙ্গলবার এভিন কারাগারের প্রসিকিউটর অফিসে হাজির হতে বলা হয়। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর বিক্ষোভ দমনের পদ্ধতির বিরুদ্ধে সমালোচনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, তা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান