ছেলেমেয়েদের স্কুলে ভর্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে প্রতিনিয়ত প্রয়োজন পড়ছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি)। কিন্তু বড় একটা অংশেরই এনআইডিতে নানা ধরনের ভুল-ভ্রান্তি রয়ে গেছে। এসব ভুল-ত্রুটি থাকার কারণে পড়ত হচ্ছে নানা ধরনের জটিলতায়। তাই এনআইডির ভুল-ত্রুটির সংশোধন করতে প্রতিনিয়তই মানুষ ছুটছেন নির্বাচন কার্যালয়ে। সঠিক তথ্য জানা না থাকায় অনেকেই ভোগান্তিরও শিকার হন অনেক সময়। কোন ধরনের সংশোধনের জন্য কী কী কাগজপত্র লাগবে, তা অনেকেই জানেন না। এসব না জানার কারণেও অনেকে হয়রানির শিকার হন। এনআইডির কোন সংশোধনের জন্য কী ধরনের কাগজপত্র লাগবে, নির্বাচন কমিশনের দেয়া তথ্যগুলো জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো- ১. জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধন এই ধরনের সংশোধনের জন নিচে বর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হবে- ক. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হলে এসএসসি/সমমান সনদপত্র; খ. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হলে এবং তিনি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকরিরত হলে, চাকরি বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও); গ. অন্যান...
Posts
শিশুকে পড়ায় মনোযোগী করার জন্য করনীয়
- Get link
- X
- Other Apps
শিশুর ভালো রেজাল্টের জন্য অনেক বাবা-মা নানাভাবে চাপ প্রয়োগ করেন। যদিও শারীরিক শাস্তি কিংবা মানসিক চাপ দেওয়া কোনো শিশুর জন্যই ভালো নয়। তাহলে শিশুর পড়াশোনার উন্নতির উপায় কি? এ লেখায় রয়েছে কিছু দারুণ উপায়, যা বাস্তবে মেনে চলতে পারলে সহজেই শিশুর পড়াশোনায় উন্নতি করা সম্ভব হবে। ১. আনন্দের মাধ্যমে শিক্ষা আপনার শিশু কোন উপায়ে শিক্ষা গ্রহণে সবচেয়ে আনন্দ পায় তা জেনে নিন। অনেক শিশুই শিক্ষার পাশাপাশি গান, নাচ, অঙ্গভঙ্গি, অভিনয়, আঙুল গননা কিংবা ভিন্ন কোনো উপায়ে খুব ভালো শিখতে পারে। তাই আপনার শিশুর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি তা জানুন ও শিক্ষায় কাজে লাগান। ২. শিক্ষা বিনিময় শুধু পাঠ্যবইতেই শিশুকে সীমাবদ্ধ রাখবেন না। আপনার শিশু কোন কোন বিষয় শিখল তা তার কাছ থেকে বিস্তারিত জেনে নিন। এ বিষয়ে নিজের জ্ঞান থাকলে তাও তাকে জানান। এভাবে পারস্পরিক তথ্য বিনিময়ে আপনার সন্তান সহজেই শিক্ষালাভ করতে পারবে। ৩. ইউটিউবে শিখুন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব শুধু বিনোদনের বিষয় নয়। ইউটিউবে রয়েছে অসংখ্য শিক্ষামূলক ভিডিও। বহু মজার উপায়ে কঠিন সব সূত্র শিখতে চাইলে ইউটিউবে অনুসন্ধান করুন এবং আপনার সন্তানকে তা দেখান। ৪....
পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াবে যে খাবার গুলো
- Get link
- X
- Other Apps
জীবনকে সহজ আর গতিময় করতে নানা রকম প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য। এসব পণ্য থেকে বিচ্ছুরিত নানা রকম রেডিয়েশন, কেমিক্যাল মিশ্রিত খাবার গ্রহণের পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাত্রার ফলে কমে যাচ্ছে পুরুষের শুক্রাণু উৎপাদন ক্ষমতা। কমে যাচ্ছে শুক্রানুর মানও। তাই সন্তানের আশায় অনেক দম্পতিই বছরের পর বছর ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন। অথচ দৈনন্দিন খাবার তালিকায় কিছু সংযোজনই পারে পুরুষদের শুক্রানুর পরিমাণ এবং গুণগত মান বাড়াতে। ইতালির তুরিন শহরের এক হাসপাতালে জরিপ চালিয়ে প্রমাণিত হয়েছে দৈনিক মাত্র সাতটি কাঠবাদামে পুরুষের প্রজনন ক্ষমতার উন্নতি সাধন করবে বহুলাংশে! শুধু কাঠবাদামই নয়, যে কোন ধরণের বাদামই শুক্রানুর গুণগত মান বাড়াতে সাহায্য করে বলে ওই জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণ কারীদের দুটি দলে ভাগ করা হয়। এরপর একদলের দৈনিক খাদ্য তালিকায় সাতটি বাদাম যুক্ত করা হয় এবং অপর দলকে বেশি করে সামুদ্রিক মাছ এবং শস্য জাতীয় খাদ্য দেয়া হয়।
আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে
- Get link
- X
- Other Apps
গত সাড়ে নয় বছরে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে, তার খবর মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের যার যার এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার কোরবানি ঈদের সকালে গণভবনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনো অসুবিধা নাই।” বরাবরের মতই গণভবনের এ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাসহ সর্বস্তরের নাগরিক এবং ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চ আদালতের বিচারকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের সরকারপ্রধান।
নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মাকে ফোন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Get link
- X
- Other Apps
নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মাকে ফোন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। শেখ হাসিনা বলেছেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে সাহায্যকারী দল পাঠাবে বাংলাদেশ। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি বিমান। ঢাকা থেকে রওনা দেওয়া বিমানটি ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চারদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিঙ্গাপুরে আছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। গতকাল রোববার প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে পৌঁছেন।
বিধ্বস্ত হওয়া বিমানে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩২ জন। নেপালের ছিলেন ৩৩
- Get link
- X
- Other Apps
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া বিমানে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩২ জন। নেপালের ছিলেন ৩৩ জন যাত্রী। এ ছাড়া চীন ও মালদ্বীপের দুই নাগরিক ছিলেন। যাত্রীদের মধ্যে দুটি শিশু ছিল। ইউএস বাংলা এয়ারলাইনস এসব তথ্য দিয়েছে। আজ সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি বিমান। ঢাকা থেকে দুপুরে রওনা দেয় বিমানটি। বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে বিধ্বস্ত হয় বিমানটি। ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, চার ক্রু এবং ৬৭ জন যাত্রীসহ সর্বমোট ৭১ জনকে নিয়ে নেপালে যাত্রা করেছিল বিমানটি। এর মধ্যে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩২ জন। ৩৩ জন নেপালের। চীনের ও মালদ্বীপের দুই নাগরিকও আছেন।
জানুন এবং অন্যকে জানান Information is power : শিক্ষক বাতায়নে সেরা রেটিং পেয়ে আপলোড কৃত সেরা কন্ট...
- Get link
- X
- Other Apps