সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেয়া উচিত, মত ৯০ শতাংশের
জরিপে অংশ নেয়া ৯ শতাংশ মানুষ জ্বালানি উপদেষ্টার মন্তব্যের সঙ্গে একমত। তারা এই সময়ের মধ্যে বেতন কাঠামো বাস্তবায়ন চান না। আর ১ শতাংশ মানুষ এর পক্ষে বা বিপক্ষে কোনো মতামত দেননি।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র কয়েকদিন। এমন সময় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে না বলে মন্তব্য করেছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে এমন প্রেক্ষপটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অর্ন্তবর্তী সরকারেই নেয়া উচিত বলে মনে করেন ৯০ শতাংশ মানুষ।
দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া ৯ শতাংশ মানুষ জ্বালানি উপদেষ্টার মন্তব্যের সঙ্গে একমত। তারা এই সময়ের মধ্যে বেতন কাঠামো বাস্তবায়ন চান না। আর ১ শতাংশ মানুষ এর পক্ষে বা বিপক্ষে কোনো মতামত দেননি।
গত ৩০ জানুয়ারি দুপুর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ চালানো হয়।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট পাঁচ হাজার ৫৯৮ জন ইন্টারনেট ব্যবহারকারী। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন পাঁচ হাজার ৪৬ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৫০৬ জন মানুষ। ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো মন্তব্য করেননি ৪৬ জন।
তিনি আরো বলেন, নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।
এর আগে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, নতুন কাঠামো আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে। তবে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হতে পারে আগামী ১ জুলাই থেকে। তিনি আরও জানান, কমিশনের সুপারিশ পর্যালোচনায় আরও কয়েকটি কমিটি কাজ করবে, যা শেষ হতে ৩-৪ মাস সময় লাগতে পারে। তবে অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদন জমা দেওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Comments
Post a Comment