৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভকারীদের ওপর জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে গেলে প্রথমে শাহবাগে তাদের বাধা দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় পরে দফায় দফায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সমাবেশ শুরু হয়। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে সরকারি কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মুখে রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয়। 

এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ-আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোঁড়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরে তারা আবার একত্রিত হন। তারা যমুনার দিকে এগিয়ে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবার বাধা দেয় পুলিশ। এ পর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করে। কয়েক দফায় টিয়ারগ্যাস ছোড়া হলেও আন্দোলনকারীরা যমুনার দিকে এগিয়ে যান। এখনো তারা যমুনার সামনে অবস্থান করছেন। সর্বশেষ ১২টা ৩০ মিনিটের দিকে ডিএমপি কমিশনারের উপস্থিতিতে আবারও অ্যাকশনে যায় পুলিশ। 

এদিকে দফায় দফায় টিয়ারগ্যাস ছোড়ায় কয়েকজন আহত হয়েছেন । 

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান