ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট

 

সংক্ষেপে:

ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

  • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে।
  • ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের পূর্ব ও উত্তরাংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
  • ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশ কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীগুলোর ওপর হামলা চালিয়েছে।
  • স্থানীয় সময় শনিবার সকাল সোয়া ৮টায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে মানুষকে সতর্ক করতে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।
  • বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আবুধাবিতে ১ জন নিহত হয়েছে।
  • ইসরায়েলি হামলায় ইরানের স্কুলে অর্ধশতাধিক শিশুর প্রাণ গেছে। 
  • ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি বলছেন, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।

    আজ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। ইরানের শুধু হরমোজগান প্রদেশেই পৃথক দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। 


Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান