প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরে বিভাজন ও প্রশ্নপত্রের কাঠামো যেভাবে
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে এপ্রিলে। এই পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি। পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে প্রকাশ করা হয়েছে। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো-
১. বিষয়: বাংলা—
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম ৮ পঙ্ক্তি লিখন—১+১+৮=১০
২. শব্দার্থ লিখন (৫টি)—১x৫=৫
৩. বাক্য গঠন (৫টি) )—১x৫=৫
৪. শূন্যস্থান পূরণকরণ (৫টি)—১x৫=৫
৫. বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখন (৫টি)—১x৫=৫
৬. বিপরীত শব্দ/সমার্থক শব্দ লিখন (৫টি) —১x৫=৫
৭. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি) —২x৪=৮
৮. বিস্তৃত উত্তর প্রশ্ন (৪টি) —৫x৩=১৫
৯. কবিতা/গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন—৫x১=৫
১০. ভাষারীতি পরিবর্তন/পদ নির্ণয়/ ক্রিয়ার কাল (৫টি) —১x৫=৫
১১. অনুচ্ছেদ (পাঠ্যবই/সমমানের) পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ/ প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন প্রয়োগ (৫টি) —১x৫=৫
১২. যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন (৫টি) —১x৫=৫
১৩. এককথায় প্রকাশ (৫টি) —১x৫=৫
১৪. ফরম পূরণকরণ/আবেদনপত্র লেখন—১x৫=৫
১৫. রচনা লেখন (সূত্রসহ/উন্মুক্ত) —১২x১=১২
# জেনে রাখো: প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক (জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক) প্রশ্ন থাকবে।
২. বিষয়: ইংরেজি—
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
# Read the text/dialogue and answer the questions 1, 2 and 3. This text/dialogue will be given from the textbook, ''English for Today,'' of Class V.
1. Match the given words to their meanings—1x5=5
2. Make meaningful sentence with the given words —1x5=5
3. Answer the following questions in sentence (s). 6 short constructed response questions will be given, and students will have to answer all of them. — 3x6=18
# Read the text/dialogue and answer the question 4, 5 and 6. Then text/dialogue will not be given from the textbook, ''English for Today,'' of Class V.
4. Fill in the blanks with the appropriate word from the box — 1x5=5
5. Multiple Choice Questions—1x5=5
6. Answer the following questions in sentence (s). 5 short constructed response questions will be given, and students will have to answer all of them.— 3x5=15
7. Make WH questions from the given statements. Students will make questions underlined word (s).— 1x6=6
8. Rearrange the given words in the correct order to make meaningful sentence/ Rearrange the given sentences in the correct order to make a meaningful text/story.—1x6=6
9. Rewrite the sentences using capitalization and punctuation marks. —0.5x10=5
10. Fill up the Form/ Fill in the blanks (using information related to days, months, cardinal and ordinal numbers, or words for figures). — 1x5=5
11. Complete the sentences/text using the correct form of verbs. —1x5=5
12. Write a simple personal letter (clues will be given). —10
13. Write a short composition (free writing or by answering a set of questions.) —10
# জেনে রাখো: No alternative for any question item (s).

Comments
Post a Comment