এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ

 ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। এ শিক্ষা বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে। কেন্দ্র–সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

কেন্দ্রতালিকা–সংক্রান্ত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র–সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি থাকলে ৩০ মার্চের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিত আকারে জানানোর জন্য বলা হয়েছে। ৩০ মার্চের পরে কোনো আবেদন নেওয়া হবে না। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান