টি–টুয়েন্টি বিশ্বকাপে অ্যালেনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ফাইনালে নিউজিল্যান্ড
৩৩ বলে ১০০*
টি–টুয়েন্টি বিশ্বকাপের নকআউটে অ্যালেনের সেঞ্চুরিটিই সর্বোচ্চ রানের ইনিংস। টি–টুয়েন্টিতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটাই দ্রুততম সেঞ্চুরি।
অ্যালেন স্পেশাল
ফিন অ্যালেন পারলেন। আসলেই পারতেই হতো। নইলে এমন একটা ইনিংসের সমাপ্তি ঠিকঠাকভাবে হতো না।
নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে রান লাগত ১, তখন অ্যালেনের সেঞ্চুরিতে লাগে ৪ রান। ইয়ানসেনের বলে চার মেরে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা টি–টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের, ৪৭ বলে ২০১৬ সালে সেঞ্চুরি করেছিলেন তিনি।
অ্যালেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ১৭০ রানের দেওয়া লক্ষ্য ১২.৫ ওভারেই তাড়া করেছে নিউজিল্যান্ড। ৫৮ রান করেছেন সাইফার্ট।
Comments
Post a Comment