জ্বালানি তেল সরবরাহে সুখবর, নতুন নির্দেশ সরকারের

 

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখতে সুখবর দিয়েছে সরকার। সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। 

সোমবার (৯ মার্চ) এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়ে পত্র জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে প্রয়োজনীয় তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ ও পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে। 

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান