Posts

কমেছে পেঁয়াজ এর দাম বাড়ছে আমদানি

Image
দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও ভারত থেকে পেয়াঁজের আমদানি বেড়েছে। এতে করে কমেছে পেয়াঁজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা, আজ সেই পেয়াঁজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪৬-৪৯ টাকা। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে নাসিক, পাটনা, ইন্দুর, সাউত্থ জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে। আমদানিকারকরা জানায়, সামনে পূজার ছুটির কারণে পোর্ট বন্ধ হবে, সেজন্য তারা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছে। পেয়াঁজের আমদানি বাড়ায় দাম কিছুটা কমেছে। ভারতে পর্যাপ্ত পরিমাণ পেয়াঁজের এলসি করা আছে এবং দাম আরও কমে যাবে। তবে বৈরি আবহাওয়ার কারণে পাইকার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। পাইকার ব্যবসায়ীরা জানান, পেয়াঁজের দাম কিছুটা কমার কারণে ব্যবস্যা ভালো হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেয়াঁজ আমদানি হওয়াই দেশের বাজারে পেয়াঁজের চাহিদা অনেকটাই পূরণ হচ্ছে। ফলে তারা প্রতিদিন দেশের বিভিন্নস্থানে ৮-১০ গাড়ি পেঁয়াজ সরবরাহ করলেও এখন তা ২-৩ ট্রাকে নেমে এসেছে। হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ২০ ট্রাকে ৪৪০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে।

১০৮ মেগা পিক্সেলের নতুন চমক নিয়ে এলো সাওমি

Image
অবশেষে লঞ্চ হলো বিশ্বের প্রথম ১০৮ মেগা পিক্সেল ক্যামেরার স্মার্টফোন ‘এমআই ম্যাক্স আলফা’। মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করেছে সাওমি। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে। স্যামসাং ও হুয়াওয়ে যখন ফোল্ডেবেল স্মার্টফোন তৈরি করতে ব্যস্ত তখন স্মার্টফোন ডিসপ্লের নতুন সংজ্ঞা তৈরি করলো সাওমি। এই ফোনে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনের দিকে চলে গিয়েছে। এর ফলে এমআই ম্যাক্স আলফা এর ডিসপ্লের পাশে বেজেল থাকছে না। দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও এমআই ম্যাক্স আলফা ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি স্যামসাং এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন ক্যামেরা সেন্সর তৈরি করেছিলো বেজিং এর কোম্পানিটি। এমআই ম্যাক্স আলফা তৈরির জন্য টাইটেনিয়াম অ্যালয় সেরামিক আর সাফায়ার ব্যবহার হয়েছে।
ছেলেমেয়েদের স্কুলে ভর্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে প্রতিনিয়ত প্রয়োজন পড়ছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি)। কিন্তু বড় একটা অংশেরই এনআইডিতে নানা ধরনের ভুল-ভ্রান্তি রয়ে গেছে। এসব ভুল-ত্রুটি থাকার কারণে পড়ত হচ্ছে নানা ধরনের জটিলতায়। তাই এনআইডির ভুল-ত্রুটির সংশোধন করতে প্রতিনিয়তই মানুষ ছুটছেন নির্বাচন কার্যালয়ে। সঠিক তথ্য জানা না থাকায় অনেকেই ভোগান্তিরও শিকার হন অনেক সময়। কোন ধরনের সংশোধনের জন্য কী কী কাগজপত্র লাগবে, তা অনেকেই জানেন না। এসব না জানার কারণেও অনেকে হয়রানির শিকার হন। এনআইডির কোন সংশোধনের জন্য কী ধরনের কাগজপত্র লাগবে, নির্বাচন কমিশনের দেয়া তথ্যগুলো জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো- ১. জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধন এই ধরনের সংশোধনের জন নিচে বর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হবে- ক. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হলে এসএসসি/সমমান সনদপত্র; খ. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হলে এবং তিনি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকরিরত হলে, চাকরি বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও); গ. অন্যান...

শিশুকে পড়ায় মনোযোগী করার জন্য করনীয়

শিশুর ভালো রেজাল্টের জন্য অনেক বাবা-মা নানাভাবে চাপ প্রয়োগ করেন। যদিও শারীরিক শাস্তি কিংবা মানসিক চাপ দেওয়া কোনো শিশুর জন্যই ভালো নয়। তাহলে শিশুর পড়াশোনার উন্নতির উপায় কি? এ লেখায় রয়েছে কিছু দারুণ উপায়, যা বাস্তবে মেনে চলতে পারলে সহজেই শিশুর পড়াশোনায় উন্নতি করা সম্ভব হবে। ১. আনন্দের মাধ্যমে শিক্ষা আপনার শিশু কোন উপায়ে শিক্ষা গ্রহণে সবচেয়ে আনন্দ পায় তা জেনে নিন। অনেক শিশুই শিক্ষার পাশাপাশি গান, নাচ, অঙ্গভঙ্গি, অভিনয়, আঙুল গননা কিংবা ভিন্ন কোনো উপায়ে খুব ভালো শিখতে পারে। তাই আপনার শিশুর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি তা জানুন ও শিক্ষায় কাজে লাগান। ২. শিক্ষা বিনিময় শুধু পাঠ্যবইতেই শিশুকে সীমাবদ্ধ রাখবেন না। আপনার শিশু কোন কোন বিষয় শিখল তা তার কাছ থেকে বিস্তারিত জেনে নিন। এ বিষয়ে নিজের জ্ঞান থাকলে তাও তাকে জানান। এভাবে পারস্পরিক তথ্য বিনিময়ে আপনার সন্তান সহজেই শিক্ষালাভ করতে পারবে। ৩. ইউটিউবে শিখুন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব শুধু বিনোদনের বিষয় নয়। ইউটিউবে রয়েছে অসংখ্য শিক্ষামূলক ভিডিও। বহু মজার উপায়ে কঠিন সব সূত্র শিখতে চাইলে ইউটিউবে অনুসন্ধান করুন এবং আপনার সন্তানকে তা দেখান। ৪....

পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াবে যে খাবার গুলো

Image
জীবনকে সহজ আর গতিময় করতে নানা রকম প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য। এসব পণ্য থেকে বিচ্ছুরিত নানা রকম রেডিয়েশন, কেমিক্যাল মিশ্রিত খাবার গ্রহণের পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাত্রার ফলে কমে যাচ্ছে পুরুষের শুক্রাণু উৎপাদন ক্ষমতা। কমে যাচ্ছে শুক্রানুর মানও। তাই সন্তানের আশায় অনেক দম্পতিই বছরের পর বছর ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন। অথচ দৈনন্দিন খাবার তালিকায় কিছু সংযোজনই পারে পুরুষদের শুক্রানুর পরিমাণ এবং গুণগত মান বাড়াতে। ইতালির তুরিন শহরের এক হাসপাতালে জরিপ চালিয়ে প্রমাণিত হয়েছে দৈনিক মাত্র সাতটি কাঠবাদামে পুরুষের প্রজনন ক্ষমতার উন্নতি সাধন করবে বহুলাংশে! শুধু কাঠবাদামই নয়, যে কোন ধরণের বাদামই শুক্রানুর গুণগত মান বাড়াতে সাহায্য করে বলে ওই জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণ কারীদের দুটি দলে ভাগ করা হয়। এরপর একদলের দৈনিক খাদ্য তালিকায় সাতটি বাদাম যুক্ত করা হয় এবং অপর দলকে বেশি করে সামুদ্রিক মাছ এবং শস্য জাতীয় খাদ্য দেয়া হয়।

আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে

Image
গত সাড়ে নয় বছরে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে, তার খবর মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের যার যার এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার কোরবানি ঈদের সকালে গণভবনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনো অসুবিধা নাই।” বরাবরের মতই গণভবনের এ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাসহ সর্বস্তরের নাগরিক এবং ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চ আদালতের বিচারকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের সরকারপ্রধান।

নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মাকে ফোন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Image
নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মাকে ফোন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। শেখ হাসিনা বলেছেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে সাহায্যকারী দল পাঠাবে বাংলাদেশ। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি বিমান। ঢাকা থেকে রওনা দেওয়া বিমানটি ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চারদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সিঙ্গাপুরে আছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। গতকাল রোববার প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে পৌঁছেন।