বাজাজের নতুন কমিউটার মটরসাইকেল ‘বাজাজ ভি’ বাংলাদেশের বাজারে নিয়ে এলো দেশের অটোমোবাইল আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স।


বাজাজের নতুন কমিউটার মটরসাইকেল ‘বাজাজ ভি’ বাংলাদেশের বাজারে নিয়ে এলো দেশের অটোমোবাইল আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স।

রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এ মটরসাইকেলের বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান এবং পরিচালক ও ডিলাররাও এ সময় উপস্থিত ছিলেন।

উত্তরা মোটর্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার থেকে সারাদেশে উত্তরা মোটর্সের শো-রুমে ‘বাজাজ ভি’ পাওয়া যাবে। মটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস ভিক্রান্ত’ ভেঙে পাওয়া লোহা ও অন্যান্য ধাতু ‘বাজাজ ভি’ তৈরিতে ব্যবহার করা হয়েছে।

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল

এবার আসছে ‘ফুয়েল কার্ড’, মিলবে যেসব সুবিধা