Posts

Image
গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে ওই এলাকার ‘মামুন নীট ওয়্যার লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়াস সার্ভিস যাওয়া আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম জানান। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রফিকুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে কারখানা ভবনের চতুর্থ তলায় নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও তারা পৌঁছানোর আগে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছে ড্যাম্পিং ও মালামাল উদ্ধার করে বলে জানান তিনি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সময় সূচী

● জাতীয় জাদুঘর ● আহসান মঞ্জিল ● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ● মুক্তিযুদ্ধ জাদুঘর ● শিশু একাডেমী জাদুঘর ● জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ● সামরিক জাদুঘর ● লালবাগ কেল্লা ● জাতীয় উদ্ভিদ উদ্যান ● শহীদ জিয়া শিশু পার্ক ● ঢাকা চিড়িয়াখানা ● বঙ্গবন্ধু নভোথিয়েটার ● বাহাদুর শাহ পার্ক ● বলধা গার্ডেন ● নন্দন পার্ক ● ফ্যান্টাসী কিংডম ● স্টার সিনেপ্লেক জাতীয় জাদুঘর – শাহবাগ অক্টোবর থেকে মার্চ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার শুক্রবার- বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত শনিবার – বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এপ্রিল থেকে সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার শনিবার – বুধবার সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত শুক্রবার- বিকাল ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত প্রবেশ মূল্য: ৩ – ১২ বছর পর্যন্ত ৫ টাকা, ১২ বছর এর উপরে ১০ টাকা, বিদেশী দর্শনার্থী ৭৫ টাকা। জাতীয় দিবসগুলো যেমন – পহেলা বৈশাখ, ২৬শে মার্চ ও ২১শে ফ্রেব্রুয়ারিতে শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। ফোন: ৮৬১৯৩৯৬-৯৯ সরকারি ছুটির দিন বন্ধ থাকে ...

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ বছর বয়সী সেই বাছিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছেন

Image
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ বছর বয়সী সেই বাছিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছেন। মহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৯নং কক্ষের প্রথম বেঞ্চেই তার সিট হয়েছে। বাছিরন নেছার রোল নং ৫৯৪১। পরীক্ষার প্রথম দিন ইংরেজি পরীক্ষা ভালোভাবে দিয়েছেন বলে জানালেন বাছিরন নেছা। বাকী পরীক্ষাগুলো সফলভাবে দেবেন বলেও জানালেন তিনি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে বাছিরন নেছা জানালেন, এটা আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আমি ভালো রেজাল্ট করে দেশকে দেখাতে চাই, লেখা পড়ার কোন বয়স নেই। আমি মাধ্যমিক বিদ্যালয় পাশ করে কলেজও পড়াশোনা করতে চাই। আমি আমার স্বপ্ন পূরণে সকালের সহযোগিতা কামনা করছি। পরীক্ষা কেন্দ্রে তাকে সাহস যোগাতে সঙ্গে এসেছেন ভাইয়ের বউ (ভাবী) ইন্দোনেশিয়ার মারনি, নাতি নাহিদ হাসান ও পড়শিরা। মহাম্মদপুর সরকারী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তার মধ্যে বাছিরন নেছা একমাত্র বয়স্ক ছাত্রী বলে জানালেন কেন্দ্র সচীব জিয়া মহাম্মদ আহসান মাছুম। এদিকে বাছিরন নেছার পরীক্ষার...

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখেছিল সিরিয়ার মাত্র ৬ বছর বয়সী একটি বালক অ্যালেক্স

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখেছিল সিরিয়ার মাত্র ৬ বছর বয়সী একটি বালক অ্যালেক্স। তখন সে ছিল নিউ ইয়র্কে। সিরিয়ার গৃহযুদ্ধের এক পর্যায়ে আলেপ্পোতে বোমা হামলা করা হয়। তাতে রক্তাক্ত ওমরান দাকনিশ নামের একটি শিশুকে ধুলোবালির স্তূপ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে দেখা যায়। এ ছবি দেখে ভীষণভাবে মনে নাড়া লেগেছিল অ্যালেক্সের। ফলে সে প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চিঠি লেখে। তাতে সে জানতে চায়, ওমরান কি কোনোদিনও তার বাড়িতে ফিরতে পারবে। সেই চিঠি বারাক ওবামাকেও ভীষণভাবে নাড়া দিয়েছিল। তাই তিনি অ্যালেক্সকে আমন্ত্রণ জানান হোয়াইট হাউজে। তবে কবে অ্যালেক্স হোয়াইট হাউজে এসেছিল তা পরিস্কার করে জানা যায় নি। কিন্তু হোয়াইট হাউজ থেকে পোস্ট করা এক টুইটে দেখা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাত করছে অ্যালেক্স। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ওমরান দাকনিশকে ওই অবস্থায় উদ্ধার করার ছবি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। এ নিয়ে অ্যালেক্সের লেখা চিঠিতে ওবামা এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন য...

মুক্তিযোদ্ধাদের জীবনমানের উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবই করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image
মুক্তিযোদ্ধাদের জীবনমানের উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবই করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আজ বাংলাদেশকে যে গড়ে তুলতে পারছি, বাঙালি জাতি হিসেবে বিশ্বে যে সন্মান আমরা পাচ্ছি; এখানে আপনাদের বিরাট অবদান রয়েছে। আপনাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আজ দেশ স্বাধীন হয়েছে। “কাজেই আমাদের বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা যা করনীয় আমি তা করে যাব।” ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এই অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ৭০ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এরমধ্যে সশস্ত্র বাহিনীর ২০ জন মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হয়; যা ব্যবহার করে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবেন তারা। শেখ হাসিনা বলেন, “আমি জানি আপনজন হারানোর বেদনা কত কষ্টের। সেই বেদনা বুকে নিয়েও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে যারা আপনজন হারিয়েছেন বা পঙ্গু হয়ে আছেন বা যারা অবদান...

বাজাজের নতুন কমিউটার মটরসাইকেল ‘বাজাজ ভি’ বাংলাদেশের বাজারে নিয়ে এলো দেশের অটোমোবাইল আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স।

বাজাজের নতুন কমিউটার মটরসাইকেল ‘বাজাজ ভি’ বাংলাদেশের বাজারে নিয়ে এলো দেশের অটোমোবাইল আমদানি, সংযোজন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স। রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এ মটরসাইকেলের বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান এবং পরিচালক ও ডিলাররাও এ সময় উপস্থিত ছিলেন। উত্তরা মোটর্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার থেকে সারাদেশে উত্তরা মোটর্সের শো-রুমে ‘বাজাজ ভি’ পাওয়া যাবে। মটরসাইকেলটির দাম রাখা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানে জানানো হয়, ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস ভিক্রান্ত’ ভেঙে পাওয়া লোহা ও অন্যান্য ধাতু ‘বাজাজ ভি’ তৈরিতে ব্যবহার করা হয়েছে।

Prime Minister Sheikh Hasina today greeting members of the armed forces on the occasion of the Armed Forces Day-2016 to be observed tomorrow.

Image
Prime Minister Sheikh Hasina today greeting members of the armed forces on the occasion of the Armed Forces Day-2016 to be observed tomorrow. In a message on the eve of the day, she said, the Awami League government is making all-out efforts for modernization of the armed forces, reports BSS. Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman had started the work to build modern armed forces in the independent Bangladesh, she added. She said the armed forces developed by Bangabandhu are showing the signs of professionalism and efficiency in their all activities. The Prime Minister said that the entire Bangalee nation joined the War of Liberation in 1971 at the call of Bangabandhu, the greatest Bangalee of all time. "During the War of Liberation led by Awami League government on this day (November 21) in 1971, patriotic people, Muktibahini, the armed forces and different paramilitary forces launched combined attacks against the occupation forces," she s...