Posts

আগামী ৫ দিন বৃষ্টি, বজ্রবৃষ্টি ও স্থায়ী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

Image
মৌসুমী ভারী বর্ষণের প্রভাবে চলতি মাসে আরো বড় বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ক্ষেত্রে মধ্যমেয়াদী বন্যা হতে পারে। জুনের শেষ দিকে শুরু হওয়া স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি এখনো রয়েছে। এদিকে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বাংশ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এ কারণে দেশে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির প্রায় ১৩ ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।

ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির প্রায় ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার সকালে অপর একটি লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট আকারের এই লঞ্চ ডুবে যাওয়ার পরে সারা দিনে ৩২ জনের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। পরে রাতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের সময় তাতে মধ্যবয়সী একজন পুরুষকে জীবিত পাওয়া গেছে বলে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সোয়া ১০টার দিকে লঞ্চটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল, একপাশ একটু পানির উপরেও উঠানো হয়েছিল। ঠিক ওই সময় একজনকে দেখতে পায় ডুবুরি দল। “ওই ব্যক্তি কথা বলতে পারেননি। শুধু হাত-পা নেড়েছেন এবং তাকিয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।” সিসিটিভি ভিডিও: ‘ময়ূর-২’ এর ধাক্কায় যেভাবে ডুবে যায় ‘মর্নিং বার্ড’ পানির ভেতরে ১৩ ঘণ্টা কীভাবে বেঁচে থাকা সম্ভব প্রশ্ন করা হলে ফায়ার ব্রিগেডের মহাপরিচালক বলেন, “দুর্ঘটনার সময় লঞ্চটি হঠাৎ উল্টে যায়। এভাবে হঠাৎ ‍উল্টে যাওয়ার পর লঞ্চের ভেতরে নিশ্চয়ই কোথাও ‘এয়ার পকেট’ তৈরি হয়েছে। তাই এত...

আমার ঘর আমার স্কুল

সংসদ টিভির ক্লাস দেখতে নিচের লিংকটিতে প্রবেশ করুন      https://youtu.be/X3XTeTCgEvA

উপবৃত্তির টাকার সাথে শিক্ষার্থীরা জামা, জুতো ও ব্যাগ কেনার টাকাও পাচ্ছেন

Image
দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে উপবৃত্তির টাকা পেতে যাচ্ছে প্রাথমিকের প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী। করোনাভাইরাসের সংকটের কারণে ঈদের আগেই পরপর ৯ মাসের টাকা পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো প্রাথমিকের একেকজন শিক্ষার্থী জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য এক হাজার করে টাকা পাবে। এ জন্য এ–সংক্রান্ত প্রকল্পের মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান’ প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

এবার টার্গেট হলেন সেব্রিনা ফ্লোরা

Image
করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যখন ঐক্যবদ্ধভাবে কাজ করবে, একটা টিম ওয়ার্ক তৈরি হবে, অথচ তারা সেটা না করে একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। একে অন্যকে দোষারোপ করে, কে কাকে বেকায়দায় ফেলতে পারে, সেই প্রতিযোগিতা চলছে। করোনা মোকাবেলা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখ্য কাজ না। আর সেই ধারাবাহিকতায় এবার টার্গেট হলেন আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনার নমুনা সংগ্রহের দায়িত্ব আইইডিসিআর পালন করতো। সেই আইইডিসিআরকে নমুনা সংগ্রহের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কিছুদিন ধরেই আইইডিসিআর এর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীর দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের প্রকাশ হিসেবেই আইইডিসিআর’কে নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষার তত্ত্বাবধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, এর ফলে দেশে করোনা রোগী শনাক্ত, নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিয়ে চরম বিশৃংখলা সৃষ্টি হবে।

গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭ জন ও আক্রান্ত ৩০৬ জন

একদিনে আরও ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৩৪টি নমুনা পরীক্ষা করে আরও ৩১২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২৪৫৬ জন হয়েছে। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও নয়জন। এ পর্যন্ত মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা তিনশর কাছাকাছি রয়েছে- এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এটা যদি আর না বাড়ে তাহলে আমরা ভাগ্যবান।” তবে সংক্রমণ এড়াতে সরকার জনসমাগম না করাসহ যেসব বিধিনিষেধ দিয়েছে, মানুষ তা না মানায় হতাশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, “সংক্রমিত এলাকা থেকে লোকজন এখনও এমন এলাকায় যাচ্ছে যেখানে আগে সংক্রমণ পাওয়া যায়নি। তাতে নতুন আক্রান্ত হচ্ছে, কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে।” বিদেশের মহামারী পরিস্থিতি তুলে ধরতে গিয়ে মন্ত্রী বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেন, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ‘অক্সিজেন...

COVID-19 থেকে ফিরে আসা একজনের অভিজ্ঞতা

Image
 1. ভিটামিন সি (যথাসম্ভব)  2. ভিটামিন ই (ট্যাবলেট পাওয়া যায়)  3. প্রতিদিন সকাল ১১টার মধ্যে ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানো.  4. কমপক্ষে একটি করে ডিম প্রতিদিন।  5. প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুম।  6. প্রতিদিন কমপক্ষে ১.৫ লিটার পানি পান এবং প্রতি বেলায় গরম খাবার খাওয়া.  এই কাজ গুলোই হাসপাতালে করা হয়।  •• করোনা ভাইরাসের দেহের pH এর মান 5.5 থেকে 8.5  •• তাই এর চেয়ে বেশি  pH level এর খাবার গ্রহনের মাধ্যমে আমরা এর রাসায়নিক গঠন ভেংগে দিতে পারি।  •• 5.5 থেকে 8.5 এর থেকে বেশি  pH level এর কিছু খাবার হল :  * লেবু - 9.9 pH  * পাতিলেবু - 8.2 pH  *এভোকাডো - 11.6 pH  * রসুন- 11.2 pH *  * আম- 8.7pH  * ছোট কমলা - 8.5pH  * আনারস- 10.7 pH  * ডালিয়া ফুল - 12.7 pH  * কমলালেবু  - 9.2 pH  •• আপনি কিভাবে বুঝবেন যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত?  1. গলা চুলকাবে  2. গলা শুকিয়ে আসবে  3. শুকনা কাশি হবে  4. তীব্র জ্বর  5. শ্বাস ছোট হয়ে আসবে  6. ...