Posts

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল। জেলা: ময়মনসিংহ

Image
  O

পদ্মা সেতুতে টোল থেকে তিন হাজার কোটি টাকা আয়

Image
৩০  হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যে দেখা যাচ্ছে, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এই টাকা আয় হয়েছে। সব ধরনের যানবাহনের পদ্মা সেতু পারাপার করতে হলে টোল দিতে হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন টোল হার নির্ধারিত আছে। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে ২২ হাজারের মতো যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে টোল আদায় হয় আড়াই কোটি টাকা। গত ডিসেম্বর মাসে প্রায় ৮২ কোটি টাকা টোল আদায় হয়েছে।

পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা

Image
  সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন-ভাতার সুপারিশ করে আগামীকাল বুধবার প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেবেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত থাকবেন। সচিবালয়ে আজ দুপুরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান। জানতে চাইলেও অর্থ উপদেষ্টা বেতন কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগপর্যন্ত এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

৮ নির্বাচন কমিশনারের পদত্যাগ, প্রশাসনিক ভবনে তালা

Image
  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের আটজন কমিশনার উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন। নতুন সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে আশরাফ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্নবিদ্ধ আচরণের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ অবস্থায় আটজন শিক্ষক ইতিমধ্যে কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া বিএনপিপন্থী ১০০ থেকে ১৫০ শিক্ষকও নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ মো. আতিকুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শাকসু নির্বাচন কমিশনে মোট ১৫ জন কমিশনার ছিলেন, এর মধ্যে ৮ জন আজ দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কমিশনারদের পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের মুঠ...

কমিশনের প্রতিবেদন পেলেই সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত

Image
  সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বিষয়ে বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কমিশনের ২১ সদস্য বিষয়টি বিশদ পর্যালোচনা করছেন। শিগগির তাঁরা সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বেতন কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দিয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকার ঘোষণা করে দিয়ে যেতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, কমিশনের ২১ জন সদস্য। তাঁরা সবকিছু বিচার–বিশ্লেষণ করছেন। সঙ্গে আছে বিচার বিভাগের জন্য আলাদা প্রতিবেদনের বিষয়। আবার আছে ডিফেন্সের জন্য একটা উপকমিটি কমিটি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ

Image
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে এবার দেখা গেছে নজিরবিহীন প্রতিযোগিতা। মাত্র ১ হাজার ১২২টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় সাত লাখ। অর্থাৎ গড়ে প্রতিটি পদের জন্য লড়ছেন প্রায় ৬২৪ জন প্রার্থী। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে পরিচালিত এই নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয় গত বছরের ২৬ অক্টোবর। বর্তমানে বিশাল পরিসরের এই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে কমিশন। এই বিপুল আগ্রহের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড উন্নীত হওয়া। সাম্প্রতিক সিদ্ধান্তে পদটি ১১তম গ্রেড থেকে উন্নীত হয়ে ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মূল বেতন এখন শুরু হচ্ছে ১৬ হাজার টাকা থেকে, যা ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকায় পৌঁছাবে। আগে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে। বেতন বৃদ্ধি ও সামাজিক মর্যাদা বাড়ায় এই পদে দক্ষ ও মেধাবী প্রার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে যে নির্দেশনা

Image
  ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আগেই। রুটিন অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। শেষ হবে ২০ মে। এই পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। এ ছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। আজ রোবাবার (১৮ জানুয়ারি ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ–সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।