Posts

সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

Image
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বুধবারের পূর্বঘোষিত মহাসমাবেশ করতে পারেননি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। পুলিশি বাধায় পরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে অবস্থান নেন। সেখান থেকে দাবি পূরণ করার জন্য আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা। এই সময়ের মধ্যে বেতন বৈষম্যের নিরসন না হলে এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করা হলে, তাহলে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করা হবে বলে হুমকি দেন শিক্ষকেরা। ১৭ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হওয়ার কথা। শিক্ষক নেতারা বলছেন, তাঁরা প্রাথমিকের বার্ষিক পরীক্ষাও বর্জন করবেন। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন।

২০২১ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ

Image
ঢাকা, ১৬ অক্টোবর- এখন পর্যন্ত চারটি আইসিসি অনুদিত বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ। যৌথভাবে ২০১১ বিশ্বকাপ, এককভাবে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ। এছাড়া ২০০৪ ও ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন সফলভাবে করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনেরও দায়িত্ব পেল বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সদ্য সমাপ্ত সভায় এ সিদ্ধান্ত হয়। এ সভায় নেপাল ও জিম্বাবুয়ের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেয় আইসিসি। এতদিন ধরে নারীদের জন্য ছিল না অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে নারী ক্রিকেটের উন্নয়নের জন্যই আইসিসির এই আয়োজন। আর তার প্রথম দায়িত্ব পেল বাংলাদেশ।

সব ফোনকে হার মানাবে এই নতুন মডেলের স্মার্টফোন

Image
বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্মার্টফোনের জুড়ি নেই। ক্রেতা ধরতে নতুন নতুন ডিজাইনের স্মার্টফোন বাজারজাত করছে প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানিগুলো। তবে নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ হলেও স্মার্টফোন ডিজাইনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। কিছু বিশেষত্ব বাদে প্রায় সব কোম্পানির ফোনই প্রায় একই ধাঁচের। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি এসেনসিয়াল প্রোডাক্টস। বছর দুই আগে এসেনসিয়ালের একমাত্র ফোন লঞ্চ হয়েছিল। আজকের প্রায় সব স্মার্টফোন ডিজাইনে যে পাতলা বেজেল দেখা যায় সেই ডিজাইনের অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানির প্রথম স্মার্টফোন ‘এসেনসিয়াল ফোন’।

বেতন বৈষম্য; ফুলপুরে ১১৯ প্রাথমিক বিদ্যালয় সহ সারা দেশে কর্মবিরতি

Image
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ক্লাস হয়নি। ছাত্রছাত্রীদের তখন এলোমেলো ঘুরাঘুরি করতে দেখা গেছে। জানা যায়, ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় ঐক্যপরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলপুর উপজেলা শাখার এক অংশের সভাপতি মো. আব্দুস সালাম জানান, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

ইকুয়েডরে জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক সংঘর্ষ

Image
ইকুয়েডরে জ্বালানি তেলে সরকারি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভের প্রেক্ষাপটে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট লেলিন মোরেনো ‘জরুরি অবস্থা’ ঘোষণা করলে দেশটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ দেশটির রাজধানী কুইটোর ঐতিহাসিক কেন্দ্রে সরকারি দপ্তরের কাছে পাথর ও পেট্রল বোমা নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছোড়ে। বাতা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানিয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট মোরেনো সাংবাদিকদের জানান, তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা এড়াতে এ পদক্ষেপ নিয়েছেন। পরিবহন খাত এ বিক্ষোভের নেতৃত্ব দিলেও এতে শিক্ষার্থী ও অন্যান্য গ্রুপও অংশগ্রহণ করেছে। ইকুয়েডরে গত এক দশকের মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ আন্দোলন।

ইলিশের কেজি ৫০ টাকা থেকে শুরু

অবিশ্বাস্য হলেও সত্যি! মাত্র ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। মৌসুম প্রায় শেষ তবুও মৌসুমের শেষদিকে এসে বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আর তাই চট্টগ্রামের সীতাকুন্ডতে ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ৫০ টাকা কেজি দরে। গতকাল বুধবার (২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট আকৃতির ইলিশ প্রতিকেজি ৫০ টাকা এবং ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছে বড় ১ কেজি সাইজের ইলিশ। তবে ইলিশের দাম কমাতে বেড়ে গেছে বরফের দাম। স্থানীয় মৎস্য আড়তদাররা ও বিভিন্ন জায়গা থেকে আসা পাইকাররা ভবিষ্যতে সরবরাহ করার জন্য প্রচুর ইলিশ মজুদ করতে বরফের দাম এক লাফে কয়েকগুণ বেড়ে গেছে। ফলে ইলিশের চেয়ে এখন বরফের দাম অনেক বেশি পড়ছে। সরেজমিনে দেখা যায়, সীতাকুণ্ডের কুমিরা, দক্ষিণ সলিমপুর, মধ্য সলিমপুর, ভাটিয়ারী মির্জানগরসহ বিভিন্ন স্থানে জেলে ও পাইকারদের দম ফেলার সময় নেই। কেউ সাগর থেকে ভারে করে ইলিশ নিয়ে আসছেন। কেউ-বা বরফ ভাঙছেন ইলিশে দেওয়ার জন্য। অনেক শ্রমিক স্তূপ করা ইলিশ থেকে আকার অনুসারে পৃথক করছেন। কেউ-বা ইলিশ কাটছেন। অনেকে কাটা ইলিশে লবণ দিচ্ছেন। খুচরা ক্রেতা-বিক্রেতারা ঘাট এলাকায় ভিড় করছেন পছন্দের মাছ ক্রয়-বিক্রয়ের জন্য। ঘাটে ৩০টিরও...

প্রাথমিক শিক্ষকদের প্রতি গণশিক্ষা সচিবের আহ্বান

Image
বেতন-বৈষম্য নিরসনের দাবিতে সর্বাত্মক আন্দোলনে যাচ্ছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে চার লাখ শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মোট ১৪টি সংগঠন মিলে সম্প্রতি গঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’। এই পরিষদের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে আগামী মাসে ১৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা। ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ পরীক্ষা। ২৪ নভেম্বর গণিত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শেষ হবে এ পরীক্ষা। পরীক্ষার আর দেড় মাস মাত্র বাকি। এ মুহূর্তে শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে লাগাতার ধর্মঘটে গেলে শিশু শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হবে। তাই দ্রুত সরকারকে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবিতে আগামী ১৪ অক্টোবর সারাদেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। পরদিন ১৫ অক্টোবর পালন করা হবে দুই ঘণ্টার কর্মবিরতি...