Posts

বাংলাদেশের ভূমিকায় রোহিঙ্গা সঙ্কট এখন আন্তর্জাতিক ইস্যু: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ভূমিকার কারণেই মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট বিশ্ববাসীর মনোযোগ পেয়েছেন । জাতিসংঘ সফর শেষে ফেরার পর শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট অবসানের জন্য পাঁচ প্রস্তাব তুলে ধরেছেন শেখ হাসিনা। নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রশংসাও ভেসেছেন তিনি। রোহিঙ্গা সঙ্কটে সাহসী সিদ্ধান্ত ও উদার মনের পরিচয় দেওয়ায় দেশে ফিরে সংবর্ধনায় সিক্ত হন শেখ হাসিনা। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের পাশাপাশি লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদদের সংবর্ধনা নেন প্রধানমন্ত্রী। বাইরে পথে পথে দলের অগুনতি নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন তাকে সংবর্ধনা দিতে। নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ‘বিপন্ন মানবতার বাতিঘর’ অভিহিত করেন। শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, জাতীয় কর্তব্য হিসেবে মিয়ানমারের এই মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার জিতেছে আইকান

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার জিতেছে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ জোট ইন্টারন্যাশ ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন(আইকান)। ৬ অক্টোবর শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১ টায় দেশটির রাজধানী অসলোতে এ পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি।

বিশ্বের সবচেয়ে বড় ‘শরণার্থী’ ক্যাম্প বানাবে বাংলাদেশ

মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হেয়ে বাংলাদেশে পালিয়ে আসা আট লাখ রোহিঙ্গার জন্য বিশ্বের সবচেয়ে বড় ‘শরণার্থী’ ক্যাম্প বানানো হবে। রোহিঙ্গাদের স্থান দেয়ার জন্য কক্সবাজারের কুতুপালংয়ে এই রোহিঙ্গা ক্যাম্প করার পরিকল্পনা করছে সরকার। এর আগে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের পাশেই আরও ২ হাজার একর জমিতে এই শরণার্থী শিবির গড়ে তোলা হয়েছিল। কিন্তু আগের ৩ লাখ রোহিঙ্গার সঙ্গে বর্তমানে যোগ হয়েছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা। তাই আরও ১ হাজার একর জমি নতুন আগত রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া বলেন: সীমান্তের পাশে অবস্থিত এবং অস্থায়ী ২৩টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে নতুন এলাকায়। যারা বিচ্ছিন্ন এলাকায় বসবাস করছে তাদের এক জায়গায় নিয়ে আনা হবে বলেও জানান তিনি। তিনি বলেন: তাই অনেক জমি দরকার, ধীরে ধীরে সবাইকে এক জায়গায় নিয়ে আসা হবে। একইসঙ্গে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান: কিছু পরিবারকে এখনই নতুন এলাকা কুতুপালং ক্যাম্পের বর্ধিতাংশে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ইতোমধ্যে দুটি রোহিঙ্গা জনবসতিপূর্ণ এলাকা বন্ধ করা হ...

আজ বিশ্ব শিক্ষক দিবস

Image
আজ ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান'! শিক্ষকরা যাতে ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতেই দিবসটি পালন করা হয়। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এদিনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি পালনের উদ্দেশ্য- জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, মানসসম্মত শিক্ষা তথা সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানো।

নোবেল জয় করেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Image
তাহলে কি নোবেল জয় করেই ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? গতকাল থেকেই এই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনে গলব্লাডার অপারেশনের প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল ৫ অক্টোবর। গতকাল তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে ৫ অক্টোবর নয়, ৭ অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিলম্বের কারণ যে শারীরিক অসুস্থতা নয় তা স্পস্ট। কারণ, ২৫ সেপ্টেম্বর সোমবার তার অপারেশন হয়। পরদিনই তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতে ফিরে আসেন। ২৮ সেপ্টেম্বর থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সাতটি ই- ফাইল ছেড়েছেন বা নিষ্পত্তি করেছেন। শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সুস্থ আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন’। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে বলেন, ‘তার স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছে, পাশাপাশি যারা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি’। কাজেই সুস্থতার কারণে যে প...

লক্ষাধিক হাজি দেশে ফিরেছেন

পবিত্র হজব্রত পালন শেষে ইতিমধ্যে দেশে ফিরেছেন সর্বমোট ১ লাখ ২ হাজার ৭০৮ জন হাজি মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ফিরেছেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স যোগে ৪৮ হাজার ৭২০ জন, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ৫৪ হাজার ৩৬ জন হজযাত্রী। ৫ অক্টোবর পর্যন্ত বিমানের ঘোষিত সিডিউল অনুযায়ী ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এবছরই প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি মদিনায় হজ ফ্লাইট পরিচালনা করে। বিমানের নিজস্ব ক্রয়কৃত ৪টি ব্রান্ড নিউ বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের পাশাপাশি ওয়েট লিজে ভাড়া করা দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ হজ যাত্রী পরিবহনে ব্যবহার করছে। বিমান ১৮৬ টি হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে রেকর্ড সংখ্যক ৬৪ হাজার ৮৭৩ জন হজযাত্রী পরিবহন করে, যা নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে ১,২৭৪ জন বেশি। সূত্র বাংলা ট্রিবিউন

ইউনিটপ্রতি ৬৬ পয়সা মূল্যবৃদ্ধির প্রস্তাব

Image
গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম গড়ে ৬৬ পয়সা (১০ দশমিক ৩৬ শতাংশ) বাড়ানোর প্রস্তাব করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)। তবে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, ওজোপাডিকোর ইউনিটপ্রতি ঘাটতি ১১ পয়সা। গতকাল মঙ্গলবার রাজধানীর টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম পুনর্মূল্যায়নবিষয়ক গণশুনানিতে এই প্রস্তাব দেন ওজোপাডিকোর কর্মকর্তারা। গণশুনানি সঞ্চালনা করেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। উপস্থিত ছিলেন বিইআরসির চারজন সদস্য। ওজোপাডিকোর পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শফিক উদ্দিন ও আরও পাঁচ কর্মকর্তা শুনানিতে উপস্থিত ছিলেন। ওজোপাডিকোর আওতায় রয়েছে বৃহত্তর খুলনা ও বরিশাল অঞ্চলের ২১ জেলা। শুনানির শুরুতে ওজোপাডিকোর প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির ডিজিএম (বাণিজ্যিক) রবীন্দ্রনাথ দত্ত। লিখিত প্রস্তাবে তিনি বলেন, ২০১৬–১৭ অর্থবছরে নিট সরবরাহ ব্যয় ইউনিটপ্রতি ৬ দশমিক ৭৮ টাকা। বিদ্যমান খুচরা ট্যারিফ ইউনিটপ্রতি ৬ দশমিক ৪০ টাকা। ফলে ইউনিটপ্রতি ঘাটতি ৩৮ পয়সা। বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে গত অর্থব...