Posts

Showing posts from 2026

মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন সমাজকল্যাণ মন্ত্রী

Image
  সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এ খবর নিশ্চিত করেছেন। সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১৫ মার্চ বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সোমবার সকাল ১০ টার দিকে উনাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজিটিভ সাইন। আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। দোয়া করবেন উনার জন্য, দেশবাসীর কাছে উনার পরিবার দোয়া চেয়েছেন। হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে থাকছেন বলে জানান সোহেল। 

বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বাংলাদেশ

Image
  কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হওয়ায় শিগগিরই পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে। এই দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে ৯৯ শতাংশ ও ৭০ শতাংশ পায় কাতার থেকে। 

ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

Image
  আগামী ১৯ মার্চই জন্ম হবে শাওয়াল মাসের নতুন চাঁদ। কিন্তু বাংলাদেশের আকাশে এই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এবারের মাহে রমজান হতে পারে ৩০ দিনের। এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের চাঁদের স্থানাংক প্রতিবেদনে। গত ৯ মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে আবহাওয়া অফিসের জলবায়ু মহাশাখার উপপরিচালক মো. রাশেদুজ্জমান স্বাক্ষরিত চাঁদের স্থানাংক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ সকাল ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন চাঁদ দেখার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে ০.৪ থেকে ০.৫ দিন। ফলে চাঁদের বয়স, স্থায়িত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে এইদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছেন আবহাওয়া অফিসের জ্যোতির্বিজ্ঞানীরা।  জাতীয় অবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটির চাঁদের স্থানাংক প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে প্রতিপদে। এই সময় চাঁদের বয়স হবে ০.৪৪৮৬ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়িত্ব হবে মাত্র ৯ সেকেন্ড। অপরদিকে ২০ মার্চ শুক্...

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামায়াত: শফিকুর

Image
  চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্টই (সমর্থন) করব না; এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে, সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই।’ আজ মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ‘ফুডপ্যাক’ বিতরণ অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন। চীনের সহযোগিতায় এই আয়োজনে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও ছিলেন। এর আগে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন। 

ইসরাইলের রেলস্টেশনে ইরানের ভয়াবহ মিসাইল হামলা

Image
  দখলদার ইসরাইলের বুক চিরে এবার সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে দুই দফায় এই ভয়াবহ হামলা চালায় ইরান। খবর টাইমস অব ইসরাইলের। সংবাদমাধ্যম -এর বরাতে জানা গেছে, ইরানের ছোঁড়া মিসাইলের আঘাতে তেলআবিবের গুরুত্বপূর্ণ সাভিদোর রেলস্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইরান অত্যাধুনিক ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে বলে জানা গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, একেকটি ক্লাস্টার মিসাইলে প্রায় ২০টি আলাদা ছোট বোমা থাকে, যার প্রতিটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে একটি মিসাইল আঘাত হানার পর বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়। রেলস্টেশন ছাড়া আর কোন কোন জায়গায় মিসাইল আছড়ে পড়েছে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।

এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ

Image
  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। এ শিক্ষা বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে। কেন্দ্র–সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  কেন্দ্রতালিকা–সংক্রান্ত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র–সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি থাকলে ৩০ মার্চের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিত আকারে জানানোর জন্য বলা হয়েছে। ৩০ মার্চের পরে কোনো আবেদন নেওয়া হবে না। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে।

সংসদে দেখে দেখে পড়া ‘অ্যালাউড’ না: স্পিকার

Image
  জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘দেখে দেখে পড়া অ্যালাউড (অনুমোদিত) না’ বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার থেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় অংশ নিয়ে দুজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় লিখিত বক্তব্য পড়ে শোনান। তাঁদের উদ্দেশে স্পিকার এ নির্দেশনা দেন এবং ভবিষ্যতে না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী লিখিত বক্তব্য সংসদে পড়ে শোনান। বক্তব্য শেষে স্পিকার তাঁর উদ্দেশে বলেন, ‘বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

Image
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা চলছে। এরইমধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ এবং বিকৃত। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।   ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী।   শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারাদেশে তা ছড়িয়ে দেয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে। 

ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি, নির্বাচিত শিক্ষার্থী মাসে পাবেন ৮,০০০ টাকা

Image
  ব্র্যাক মেধাবিকাশ বৃত্তিতে আবেদন চলছে। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল শিক্ষার্থীরা এই মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি এবং আমিনুল আলম ট্রাস্ট ফান্ডের অধীনে মেডিকেল কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। মেধাবিকাশ বৃত্তির জন্য নির্বাচনপ্রক্রিয়া হবে কয়েকটি ধাপে।

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত

Image
  মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এই আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে।সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে। রণতরি ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী। মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরে বিভাজন ও প্রশ্নপত্রের কাঠামো যেভাবে

Image
  ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে এপ্রিলে। এই পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি। পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে প্রকাশ করা হয়েছে। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো- ১. বিষয়: বাংলা— পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট ১. কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম ৮ পঙ্ক্তি লিখন—১+১+৮=১০ ২. শব্দার্থ লিখন (৫টি)—১x৫=৫ ৩. বাক্য গঠন (৫টি) )—১x৫=৫ ৪. শূন্যস্থান পূরণকরণ (৫টি)—১x৫=৫ ৫. বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখন (৫টি)—১x৫=৫ ৬. বিপরীত শব্দ/সমার্থক শব্দ লিখন (৫টি) —১x৫=৫ ৭. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি) —২x৪=৮ ৮. বিস্তৃত উত্তর প্রশ্ন (৪টি) —৫x৩=১৫ ৯. কবিতা/গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন—৫x১=৫ ১০. ভাষারীতি পরিবর্তন/পদ নির্ণয়/ ক্রিয়ার কাল (৫টি) —১x৫=৫ ১১. অনুচ্ছেদ (পাঠ্যবই/সমমানের) পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ/ প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন প্রয়োগ (৫টি) —১x৫=৫ ১২. যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন (৫টি) —১x৫=৫ ১৩. এককথায় প্রকাশ (৫টি) —১x৫=৫ ১৪. ফরম পূরণ...

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

Image
ইসরায়েল থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে স্পেন। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটল। আজ বুধবার স্পেনের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, তেল আবিবে স্পেনের দূতাবাস এখন থেকে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনে পরিচালিত হবে।

লন্ডনে মার্কিন দূতাবাসমুখে পদযাত্রা ‘ইরাকে আগ্রাসনেরও প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি

Image
  ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যে, মধ্য লন্ডনে মার্কিন দূতাবাসের দিকে পদযাত্রা করেছেন হাজারো মানুষ। শনিবার বিকেলে ওয়েস্টমিনস্টারের কাছে মিলব্যাংকে জড়ো হন বিক্ষোভকারীরা। এরপর ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট (সিএনডি), স্টপ দ্য ওয়ার, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন, প্যালেস্টিনিয়ান ফোরাম ইন ব্রিটেন এবং ফ্রেন্ডস অব আল-আকসার মতো সংগঠনগুলো দূতাবাসের দিকে এই পদযাত্রার নেতৃত্ব দেয়। অনেক বিক্ষোভকারীর হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও বহন করছিলেন অনেকে।  হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল—‘ট্রাম্পের যুদ্ধ বন্ধ করো’, ‘ইরানে যুদ্ধ বন্ধ করো’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ এবং ‘ইরানের ওপর যুদ্ধ নয়’। ভক্সহলে মার্কিন দূতাবাসের বাইরে ‘ইওর পার্টি’র সংসদ সদস্য জারা সুলতানা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের ফের অবহেলা করা চলবে না।’ ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইরাক আগ্রাসন এবং স্ব...

জ্বালানি তেল সরবরাহে সুখবর, নতুন নির্দেশ সরকারের

Image
  জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখতে সুখবর দিয়েছে সরকার। সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।  সোমবার (৯ মার্চ) এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়ে পত্র জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে প্রয়োজনীয় তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ ও পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে। 

সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন কি না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Image
  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয় প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে স্মরণীয় করে রাখতে চাই, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, বিরোধীদলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেয়ার বিধান নেই। আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতের উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে মনে করি। 

ডেল্টা ফোর্সের অভিযান ব্যর্থ: ইরানের হাতে বন্দি বহু মার্কিন সেনা, তেহরানের বার্তা এটা ভেনেজুয়েলা নয়।

Image
  ডেল্টা ফোর্সের অভিযান ব্যর্থ: ইরানের হাতে বন্দি বহু মার্কিন সেনা, তেহরানের বার্তা এটা ভেনেজুয়েলা নয়।  মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে একটি ব্যর্থ মার্কিন সামরিক অভিযান। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ইরানের ভেতরে একটি গোপন অভিযান চালানোর চেষ্টা করেছিল। তবে সেই অভিযান সফল হয়নি এবং পরিস্থিতি দ্রুত ইরানের নিয়ন্ত্রণে চলে যায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানের সময় বহু মার্কিন সেনা তাদের হাতে বন্দি হয়েছে। এ বিষয়ে ইরানের কড়া বার্তা— তেহেরান বলছে এটা ইরান, ভেনেজুয়েলা নয়। এখানে এমন অভিযান চালাতে এলে তার মূল্য দিতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১২ নির্দেশনা

Image
  জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাকে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বৈশ্বিক সংকট মোকাবেলায় সব প্রতিষ্ঠানে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এসংক্রান্ত একটি জরুরি পরিপত্র জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তানিয়া আফরোজ।  মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই পরিপত্রে ১২টি নির্দেশনার কথা উল্লেখ করেছে মন্ত্রিপরিষদ। সেগুলো হলো : ১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার নিশ্চিত করতে হবে। ২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে। 

শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরা

Image
প্রাথমিকের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।   আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী,   সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে (এসকেটি) অধ্যয়নরত সব শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে। উপবৃত্তির টাকা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও টিফিন বক্স ইত্যাদি কেনা যাবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সরকারের ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল’ অনুযায়ী পরিচালিত হবে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রাক্‌–প্রাথমিক শ্রেণির জন্য প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৭৫ (পঁচাত্তর) টাকা হারে উপবৃত্তির টাকা পাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে কোনো পরিবারের একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ১৫০ (এক শ পঞ্চাশ) টাকা, দুজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৩০০ (তিন শ) টাকা হারে উপবৃত্তির টাকা পাবে। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু রয়েছে, সেসব বিদ্যালয়ে কোনো পরিবারের এ...

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

Image
  মন্ত্রী মর্যাদার দুজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব নতুন করে বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের দুই সপ্তাহের মাথায় তাদের দপ্তর পুনর্বণ্টন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এতদিন ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন আগের দায়িত্বের সঙ্গে নজরুল ইসলাম খানকে কৃষি এবং রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধে তারিখ বেধে দিলেন মন্ত্রী

Image
বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস পরিশোধের তারিখ বেধে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী ১২ মার্চের মধ্যে সব ধরনের শ্রমিকদের বোনাস পরিশোধ করতে হবে। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)-এর ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন বলে পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন। সভায় দেশের সামগ্রিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুরের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বল মালিক ও শ্রমি...

টি–টুয়েন্টি বিশ্বকাপে অ্যালেনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ফাইনালে নিউজিল্যান্ড

  ৩৩ বলে ১০০* টি–টুয়েন্টি বিশ্বকাপের নকআউটে অ্যালেনের সেঞ্চুরিটিই সর্বোচ্চ রানের ইনিংস। টি–টুয়েন্টিতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটাই দ্রুততম সেঞ্চুরি। অ্যালেন  স্পেশাল  ফিন অ্যালেন পারলেন। আসলেই পারতেই হতো। নইলে এমন একটা ইনিংসের সমাপ্তি ঠিকঠাকভাবে হতো না। নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে রান লাগত ১, তখন অ্যালেনের সেঞ্চুরিতে লাগে ৪ রান। ইয়ানসেনের বলে চার মেরে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা টি–টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের, ৪৭ বলে ২০১৬ সালে সেঞ্চুরি করেছিলেন তিনি। অ্যালেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ১৭০ রানের দেওয়া লক্ষ্য ১২.৫ ওভারেই তাড়া করেছে নিউজিল্যান্ড। ৫৮ রান করেছেন সাইফার্ট।

১৬ মার্চ অফিস করেই ঈদ ছুটি!

Image
  আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন ছুটি বাড়ানোর ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে।  সরকারি ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস হবে ১৬ মার্চ। 

ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন

Image
ইউক্রেন  যুদ্ধে ইরানের তৈরি ‘শাহেদ–১৩৬’ ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। ৫০ হাজার ডলার মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েক শ শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। বাহরাইন থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে একটি ডেল্টা-উইং ড্রোন ঘাস টাকার মেশিনের মতো (লনমাওয়ার) কর্কশ শব্দে একটি বহুতল ভবনের দিকে ধেয়ে আসছে এবং সজোরে সেটিতে আঘাত হানছে। এতে ভবনের ব্যালকনি দিয়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। সম্ভবত অ্যাপার্টমেন্টটি সরাসরি আঘাত থেকে রক্ষা পায়নি। 

সাইপ্রাসে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

Image
  সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার   সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে এ কথা জানিয়েছেন। গত সোমবার সাইপ্রাসে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আক্রোটিরি ঘাঁটির রানওয়েতে ইরানি ড্রোন আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইপ্রাসে রণতরি পাঠানোর উদ্যোগ নেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রণতরি   'এইচএমএস ড্রাগন' সাইপ্রাসে পাঠানো হচ্ছে।

ঈদের ছুটি আরও বাড়ানোর বিষয়ে যে বার্তা দিলেন সেতুমন্ত্রী

Image
  মন্ত্রী বলেন, যে প্রস্তুতি নেয়া হয়েছে আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে। যেটা প্রতিবন্ধকতার কথা বলেছি দেড় কোটি মানুষ দুই দিনের মধ্যে ঢাকা শহর ছাড়তে চায়। একদিন ছুটি বাড়ালে ছুটিটা আরও স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত। সেটা এখনো বিবেচনায় নেয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি অনুসারে আগামীতে হয়তো সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে। ছুটি সমন্বয় করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেটা এখনো সময় আছে, এখনো আমাদের প্রাক প্রস্তুতিগুলো চলছে যে আমরা কিভাবে ফাংশন করব এবং করাবো এবং মাঠে থাকবো সেই জায়গায় প্রস্তুতিটা চলছে সেটা আগামীতে বলা যাবে।

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Image
  জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে বলে জানান তিনি।

ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি

Image
  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তাঁর ভূমিকা পালন করবে দেশটির নেতৃত্ব পরিষদ (লিডারশিপ কাউন্সিল)। আজ রোববার এই পরিষদের সদস্য হিসেবে আলিরেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি দেশটির অভিভাবক পরিষদের (গার্ডিয়ান কাউন্সিল) সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র

Image
  মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে। বিবৃতিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে। আপাতত নিহতদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো তথ্য তাদের স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা পর পর্যন্ত গোপন রাখা হবে।

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

Image
  ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজেছে আল-জাজিরা। এ বিষয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কী হবে, সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী, তিন সদস্যের একটি পরিষদ দেশটির দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। বিবিসির খবরে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে ইরানজুড়ে তীব্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলসহ উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি নিয়ে নতুন নির্দেশনা

Image
  প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৮ মার্চের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত চিঠিতে বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিটি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, বর্তমানে HSP-MIS সফটওয়্যারে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসেবে নির্বাচন করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি দেওয়া হয়েছে, তাদের তথ্য সংশোধন করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানকে এই শিক্ষার্থীদের জন্য বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন এবং বাবা-মা অথবা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শ...

ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট

Image
  সংক্ষেপে: ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের পূর্ব ও উত্তরাংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশ কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীগুলোর ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল সোয়া ৮টায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে মানুষকে সতর্ক করতে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আবুধাবিতে ১ জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের স্কুলে অর্ধশতাধিক শিশুর প্রাণ গেছে।  ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি বলছেন, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে। আজ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। ইরানের শুধু হরম...

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ‘নিহত’: রয়টার্স

Image
  ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

সব মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি

Image
সব   মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি ৫১ মন্ত্রণালয়ে এ চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এমন পরিকল্পনা গ্রহণে মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে সরকার। ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ আওতাধীন খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে চিঠিতে।  এ নির্দেশনা অনুসারে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬) বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর জন্য সচিব...

জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী, ফল 'এ সপ্তাহেই'

Image
চলতি সপ্তাহেই' প্রকাশিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল। এ বছর ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। বুধবার এ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার 'সম্ভাবনা' রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন।

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ১৩ উপজেলা দিয়ে শুরু

Image
  আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে ১৩ জেলার একটি করে ওয়ার্ডে কর্মসূচি শুরু হবে। সুষ্ঠু বাস্তবায়নে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির প্রধান থাকবেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। 

স্বর্ণের দাম আবারও বাড়লো

Image
  দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা; যা শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। সে হিসেবে ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা। 

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার, পাবেন যারা

Image
  দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে অনলাইন আবেদন আহ্বান করা হলো।  আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে। জাতীয় ক্রীড়া ভাতা আবেদন লিংক: sports-allowance.online.info.bd ক্রীড়া শিক্ষা বৃত্তি আবেদন ...