Posts

Showing posts from February, 2026

জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী, ফল 'এ সপ্তাহেই'

Image
চলতি সপ্তাহেই' প্রকাশিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল। এ বছর ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। বুধবার এ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার 'সম্ভাবনা' রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন।

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ১৩ উপজেলা দিয়ে শুরু

Image
  আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে ১৩ জেলার একটি করে ওয়ার্ডে কর্মসূচি শুরু হবে। সুষ্ঠু বাস্তবায়নে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির প্রধান থাকবেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। 

স্বর্ণের দাম আবারও বাড়লো

Image
  দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা; যা শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। সে হিসেবে ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা। 

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার, পাবেন যারা

Image
  দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে অনলাইন আবেদন আহ্বান করা হলো।  আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে। জাতীয় ক্রীড়া ভাতা আবেদন লিংক: sports-allowance.online.info.bd ক্রীড়া শিক্ষা বৃত্তি আবেদন ...

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের শাস্তি বাতিলে নতুন নির্দেশনা

Image
  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে জারি করা আগের চিঠিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে প্রকাশিত আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। আগের চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণে বিরত থেকে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা সর্বশেষ স্মারকে সেই নির্দেশনা সম্পূর্ণভাবে বাতিল করা হয়।

হঠাৎ বিপর্যয়ে অস্ট্রেলিয়া, ২৬ রানের মধ্যে হারাল ৪ উইকেট

Image
আরেকটি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অনিয়মিত অফ স্পিনার কামিন্দু মেন্ডিস আউট করেছেন টিম ডেভিডকে। ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন ডেভিড (৫ বলে ৬)। মার্শ–হেডের ১০৪ রানের উদ্বোধনী জুটির পর ২৬ রানের মধ্যেই ৪ উইকেপ হারাল দলটি।  অস্ট্রেলিয়া:  ১১ ওভারে ১১৭/৩ চোট থেকে ফিরেই ফিফটি পেয়ে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। একাদশ ওভারের প্রথম বলে দুশান হেমন্তকে চার মেরে ৫০ পেয়ে যান মার্শ। ২৫ বলে ফিফটি ছোঁয়া মার্শ ৩ বল পরেই আউট হয়েছেন ৫৪ রান করে। হেমন্তের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে উইকেটটি পেয়েছে শ্রীলঙ্কা। ১০৪ থেকে ১১৬—১২ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

বিক্রি শুরু মঙ্গলবার রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে

Image
  রমজান উপলক্ষে বিশেষ বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি প্রতিদিন আরও ১ লাখ ৮০ হাজার মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্ত ক্রেতাদের।  নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। এবার পণ্যমূল্য বাড়ার প্রবণতা না থাকায় কিছুটা স্বস্তির কথা বলছেন ক্রেতা-বিক্রেতারা। তারা বলছেন, বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। 

গবাদিপশুর চারণভূমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদনব্যবস্থা ঝুঁকিতে

Image
বিশ্বের একটি বিশাল অংশের পশু পালন ব্যবস্থা মূলত নির্দিষ্ট জলবায়ুগত সহনশীল সীমার ওপর নির্ভরশীল। তবে গবেষকেরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের বর্তমান তৃণভূমি বা চারণভূমি ৩৬ থেকে ৫০ শতাংশই গবাদি পশু পালনের অনুপযুক্ত হয়ে পড়তে পারে। এই পরিবর্তনের ফলে পৃথিবীর অন্যতম বৃহত্তম খাদ্য উৎপাদনব্যবস্থা বিপর্যস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে ১০ কোটিরও বেশি পশু পালক এবং প্রায় ১৬০ কোটি গবাদিপশুর ওপর। জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের গবেষক চাওহুই লির নেতৃত্বে পরিচালিত এই গবেষণা প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। 

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

Image
নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন নাসিমুল গনি, যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলে আসছিলেন। রেওয়াজ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নতুন সরকারের শপথ হবে। সোমবার নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যে ১৩ দেশের সরকারপ্রধান

Image
  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করে।

পুরো রমজান নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

Image
পুরো রমজান মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফয়েজ, মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।  এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। 

ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন

Image
এ পর্যন্ত ঢাকার ২০টি আসনের মধ্যে সবগুলোর ফল এসেছে। এর মধ্যে ঢাকায় ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন। এবার দেখা নেওয়া যাক ঢাকার কোন আসনে কে বিজয়ী হলেন-   ঢা কা–১ ঢাকা-১ আসনে বেসরকারিভাবে পাওয়া ফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট। ঢাকা–২ ঢাকা-২ আসনে ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে জিতেছেন বিএনপির আমানউল্লাহ আমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫। ঢাকা-৩ ঢাকা-৩ আসনে বেসরকারিভাবে পাওয়া ফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ইরানে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ শীর্ষ সংস্কারপন্থী নেতারা গ্রেপ্তার

Image
  সম্প্রতি ইরানের সড়কগুলোয় সংঘটিত বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া আজার মনসুরি ‘ইসলামিক ইরান পিপলস পার্টি’র সাধারণ সম্পাদক। সাম্প্রতিক বিক্ষোভে আন্দোলনকারীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেছিলেন, এ ধরনের বিপর্যয় কোনোভাবে সমর্থন করা যায় না। তবে তিনি জনসমক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেননি।  গত সোমবার গ্রেপ্তার করা ব্যক্তিদের এ তালিকায় আরও যুক্ত হয়েছেন হোসেন কাররুবি। তিনি সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী মেহেদি কাররুবির ছেলে। মেহেদি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন। মেহেদি বলেছিলেন, ইরানের বর্তমান দুর্দশা ‘খামেনির ধ্বংসাত্মক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির ফল।’ তবে আইআরজিসির অভিযোগ, তাঁর ছেলে এ ‘অস্থিতিশীল বিবৃতি’র প্ররোচনাদাতা ও প্রকাশক। ২৭টি সংস্কারপন্থী দলের মোর্চা ‘রিফরমিস্ট ফ্রন্ট’-এর অন্তত আরও দুই বিশিষ্ট নেতাকে গতকাল মঙ্গলবার এভিন কারাগারের প্রসিকিউটর অফিসে হাজির হতে বলা হয়। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর...

পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি

Image
  হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি ই-মেইলে পাঠানো পত্রের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে তাদের পদত্যাগপত্র দুটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। 

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হলো

Image
  আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নির্বাচনী প্রচার শেষ হয়। গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হয়েছিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ হতে হয়। সে অনুযায়ী, নির্বাচনী প্রচার শেষ হলো।  নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তৎকর্তৃক মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। আর ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচার শেষ করবেন।

সরকারি হলো আরো এক স্কুল

Image
  নরসিংদী জেলার রায়পুরার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টিকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে বিদ্যালয়টির নাম। নতুন নাম ‘সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়"। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন 'সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়'টি ২০২৬ খ্রিষ্টাব্দের ৮ ফেব্রুয়ারি থেকে ‘সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়' নামে সরকারি করা হলো। প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না

বিশ্বকাপের বদলি টুর্নামেন্টের ফাইনাল আজ

Image
  টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না থাকায় এই সময়ে বিকল্প আয়োজন হিসেবে অদম্য টি–টোয়েন্টি কাপের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দলের এই ছোট পরিসরের টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচ অনুশীলন চালু রাখা, মানসিকভাবে প্রস্তুত থাকা এবং আর্থিক সহায়তা দেওয়া। এই প্রতিযোগিতায় তিনটি ভিন্ন কাঠামোর দল অংশ নেয়। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলে ফেরা কম বয়সী ক্রিকেটারদের নিয়ে গড়া হয় দুরন্ত একাদশ। জাতীয় দলের ক্রিকেটারদের সমন্বয়ে তৈরি করা হয় ধূমকেতু একাদশ। আর বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয় দুর্বার একাদশ। প্রতিটি দলই আলাদা অভিজ্ঞতা ও প্রস্তুতির লক্ষ্য নিয়ে মাঠে নামে।

ভোটকেন্দ্রে মুঠোফোন নিতে পারবেন না ভোটাররা ও পুলিং অফিসারা

Image
  সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তিন ধরনের ব্যক্তি মুঠোফোন নিয়ে যেতে পারবেন বলে সেখানে জানানো হয়েছে। তাঁরা হলেন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য।

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

Image
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিত।  শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপনার ভোটকেন্দ্র কোথায়, জানতে পারবেন চার উপায়ে

Image
ঢাকা-১০ আসনের ভোটার শামিমা নাসরিন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। কিন্তু তিনি জানেন না, তাঁর ভোটকেন্দ্র কোথায়? এমন সমস্যায় যেসব ভোটার আছেন, তাঁদের জন্য উপায় বাতলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলেছে, চারটি সহজ পদ্ধতিতে ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। ইসির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করা হয়েছে। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। 

তিন বছরের সন্তানকে ‘প্রেমিকের সহায়তায় হত্যা করে’ ট্রাংকে লাশ লুকালেন মা

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বাসার টিনের ট্রাংক থেকে তিন বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে নিজের শিশুকন্যাকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসী। প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরিদপুরের সদরপুর থানার মিরাজ মোল্লার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ওই নারী তাঁর প্রেমিকের সহায়তায় নিজ সন্তানের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। পরে শিশুটির মরদেহ বাড়ির ট্রাংকের ভেতর লুকিয়ে রাখা হয়। ঘটনার পর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নারী। পরে প্রেমিক ওই নারীকে রেখে চলে গেলে আজ শনিবার সকালে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি আসছে

Image
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফেব্রুয়ারিতে টানা কয়েক দিন ছুটি মিলবে। মাসের শুরুর দিনেই স্কুল–কলেজে মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ছিল। এবার টানা পাঁচ দিনের ছুটি আসছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সব মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। 

আগামী ১২ তারিখ নতুন ইতিহাস হবে: জামায়াতের আমির

Image
  শনিবার বিকেলে সিলেটে এক নির্বাচনী জনসভায় জামায়াতের আমির প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।  সিলেটবাসী নিজেদের খনিজ সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘ক্ষমতায় গেলে বঞ্চনা থাকবে না। সুপেয় পানি আর ড্রেনেজ–ব্যবস্থার উন্নতি করা হবে। প্রবাসীনির্ভর সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কানা ছেলের নাম পদ্মলোচন। যদি আন্তর্জাতিক বিমানবন্দরই হবে, তাহলে সব এয়ারলাইনসের ক্রাফট এখানে নামবে না কেন? আমরা আপনাদের কথা দিচ্ছি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয়, কামে পূর্ণাঙ্গ হবে।’

৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Image
সরকারি  চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভকারীদের ওপর জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে গেলে প্রথমে শাহবাগে তাদের বাধা দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় পরে দফায় দফায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সমাবেশ শুরু হয়। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে সরকারি কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মুখে রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয়। 

৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন দিয়েছে

Image
  ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : উপদেষ্টা পরিষদ সাপ্তাহিক বৈঠকে ৬টি অধ্যাদেশ এবং ৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। বৈঠকে ২০২৪ সালের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৩৪৮টি এজেন্ডা উপস্থাপন করা হয় এবং এসবের মধ্যে উল্লেখযোগ্য ৬টি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। অনুমোদিত অধ্যাদেশগুলো হলো—কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, ডাক সেবা / পোস্টাল সার্ভিস অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬। শফিকুল আলম বলেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার সংশোধন অধ্যাদেশ অনুমোদনের ফলে এ পুরস্কারের নাম জাতীয় কৃষি পুরস্কার হিসেবে ...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

Image
  নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন করতে হলে কিংবা অন্য কাউকে ব্যবহার করতে দিতে হলে অথবা বিক্রির আগে অবশ্যই মোবাইল ডি-রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ১ জানুয়ারি ২০২৬ থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনআইআর)’ সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে। এর আওতায় নেটওয়ার্কে সচল সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।

বাড়লো শিক্ষাবৃত্তির আবেদনের সময়

Image
  স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী ও সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন সময় বাড়ানো হয়েছে। এ পর্যায়ে আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।  সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  এতে  বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিলো। তাদের সুবিধার্থে আবেদন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হলো। 

বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, যা যা থাকছে নতুন নোটে

Image
১০  টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে মঙ্গলবার। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের নতুন এই নোট প্রথমবারের মতো বাজারে দেওয়া হবে।গতকাল  সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে একই সিরিজের ১ হাজার, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে সব মূল্যমানের নতুন নোট বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এই নোট সরবরাহ করা হবে। 

নবম পে স্কেলের দাবিতে এবার নতুন কর্মসূচী!

Image
  বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব দপ্তরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। এর ফলে এই নির্দিষ্ট সময়ে সারা দেশের অফিসগুলোতে সেবা কার্যক্রম বন্ধ থাকে এবং সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হন।      আন্দোলনরত  কর্মচারীদের  ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। সরকার এ লক্ষ্যে একটি পে কমিশন গঠন করলেও এবং সেই কমিশনের রিপোর্ট জমা পড়লেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। সম্প্রতি সরকারের জ্বালানি উপদেষ্টা এই কমিশন বাস্তবায়ন না করার বিষয়ে মন্তব্য করার পর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলছেন, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে ন্যূনতম বেতন বৃদ্ধি ছাড়া তাদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

ফের আসছে শৈত্যপ্রবাহ, হানা দেবে বজ্র ও শিলাবৃষ্টি

Image
  দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও দাপট এখনই শেষ হচ্ছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসেই অন্তত দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  গতকাল রবিবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।  এতে আরো বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  ছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বজ্র বৃষ্টি হতে পারে। প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।

জামায়াত আমিরের পোস্ট ঘিরে বিতর্ক, সারা দিনে যা যা ঘটল

Image
  কর্মজীবী নারীকে অবমাননা করে জামায়াতের আমির শফিকুর রহমানের দেওয়া পোস্টকে কেন্দ্র করে চলছে বিতর্ক ও উত্তেজনা। তবে জামায়াত দাবি করেছে, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। জামায়াত আমিরের নারীর প্রতি ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঢাবি, জাবি ও জবিতে বিক্ষোভ। 

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেয়া উচিত, মত ৯০ শতাংশের

Image
  জরিপে অংশ নেয়া ৯ শতাংশ মানুষ জ্বালানি উপদেষ্টার মন্তব্যের সঙ্গে একমত। তারা এই সময়ের মধ্যে বেতন কাঠামো বাস্তবায়ন চান না। আর ১ শতাংশ মানুষ এর পক্ষে বা বিপক্ষে কোনো মতামত দেননি।  অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র কয়েকদিন। এমন সময় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে না বলে মন্তব্য করেছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে এমন প্রেক্ষপটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অর্ন্তবর্তী সরকারেই নেয়া উচিত বলে মনে করেন ৯০ শতাংশ মানুষ।  দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া ৯ শতাংশ মানুষ জ্বালানি উপদেষ্টার মন্তব্যের সঙ্গে একমত। তারা এই সময়ের মধ্যে বেতন কাঠামো বাস্তবায়ন চান না। আর ১ শতাংশ মানুষ এর পক্ষে বা বিপক্ষে কোনো মতামত দেননি।

ঢাকার প্রদর্শনীতে নজর কেড়েছে ৫ লাখ টাকার বৈদ্যুতিক গাড়ি

Image
  রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলা ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’তে বিভিন্ন প্রযুক্তিপণ্য ও স্মার্টফোনের পাশাপাশি দেখা মিলছে আকারে ছোট বৈদ্যুতিক গাড়ির। পরিবেশবান্ধব এবং কম খরচে যাতায়াতের সুযোগ থাকায় ‘ডুয়েন স্যাং হো’ মডেলের বৈদ্যুতিক গাড়িটি এরই মধ্যে দর্শনার্থীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।