Posts

Showing posts from September, 2017

পৃথীবির দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার

Image
পৃথীবির দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার । প্রতি বছর সারা দেশ থেকে লাখো পর্যটকের কক্সবাজারে সমাগত হয় কক্সবাজারে সমুদ্র দর্শনের জন্য। কক্সবাজারের সমুদ্র তীর প্রায় ১২০ কিমি দীর্ঘ। এছাড়াও এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ মংস্য বন্দর। আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপের অবস্থানও কক্সবাজার জেলায়। এ ছাড়াও মহেশখালী ও সোনাদিয়া দ্বীপের অবস্থানও কক্সবাজার জেলায়। শুধু সমুদ্র আর দ্বীপ নয়, এ জেলায় আছে বেশ কয়েকটি সুন্দর সংরক্ষিত বন। এ সমস্ত কারণে কক্সাবাজারে সারা বছরই পর্যটকের ভীড় লেগে থাকে।  কিভাবে যাবেন: কক্সবাজারের সরাসরি গাড়ী চলে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে। যেমন, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর ইত্যাদী। ঢাকা থেকে নন এসি গাড়ী আছে অনেকগুলো। শ্যামলী, টিআর, হানিফ, ইউনিক, এস আলম, সৈাদিয়া, ইত্যাদী। ভাড়া পড়বে ৮০০ টাকা। আর যদি এসি তে যান আছে গ্রীন লাইন, ‍সৈাদিয়া, দেশ ট্রাভেলস, টিআর, সোহাগ ইত্যাদী। ভাড়া পড়বে ১৬০০(ইকোনমি ক্লাস)-থেকে ২০০০ টাকা (বিজনেস ক্লাস)। সময় লাগতে পারে ১২-১৪ ঘন্টার মত। এছাড়া সেন্টমার্টিন পরিবহন বলে একটি সার্ভিস চালু আছে যেটা চলে টেকনাফ পর্যন্ত। নন এসি...

আশুরার আমলের ফজিলত

Image
আরবি মাসের প্রথম মাস মহরম । ইহা ফজিলতের মাস ।ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের মাস। সুখের মাস ও শোকের মাস। আনন্দ ও বেদনার মাস। হাসি ও কান্নার মাস। স্বপ্ন ও স্বপ্নভঙের খেয়া। সুসংবাদ ও দুঃসংবাদের সারথি। হক ও বাতিলের পার্থক্যকারী। মানুষ ও অমানুষের পরিচয়দানকারী। রমজানের রোজা ফরজ হওয়ার আগে ইসলামে আশুরার দিনে রোজা রাখার বিধান ছিল। মুসা (আ.) ও তাঁর অনুসারীরা রোজা রাখতেন। জাহেলি যুগে মানুষ উপবাস থাকত। নবী (সা.) ও তাঁর সহচররা এ দিনে সিয়াম সাধনা করতেন। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা মানুষের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়। হজরত আয়েশা (রা.) বলেন, ‘জাহেলি যুগে কোরাইশরা আশুরার রোজা রাখত। রাসুল (সা.)ও তা পালন করতেন। মদিনায় হিজরতের পরও পালন করেছেন এবং লোকদের পালন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হয়, তখন তিনি ইরশাদ করেন, যার মন চায় রোজা রাখো, যার মন চায় পরিত্যাগ করো। ’ (বুখারি, হাদিস : ১৮৭৬)

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ৪৬৯ নন-ক্যাডার নিয়োগ অক্টোবরে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে ৮৯৮ জন নন-ক্যাডারের মধ্যে অক্টোবরের শুরুতেই নিয়োগ হচ্ছে ৪৬৯ জন। পর্যায়ক্রমে অন্যদেরও নিয়োগ দেওয়া হবে। এর আগে ৩৪তম বিসিএস থেকে দুই হাজার ৮৯৯ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। এরই ধারাবাহিকতায় ৮৯৮ জনকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মঞ্জুর কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে ৮৯৮ জনকে নিয়োগ করা হবে শিগগিরই। তাদের মধ্যে ৫০০ জনের পুলিশ ভেরিফিকেশন চূড়ান্ত হয়ে এসেছে। এর মধ্যে ৪৬৯ জনকে ১০ অক্টোবরের মধ্যেই নিয়োগ দেওয়া সম্ভব হবে।’ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের এসব পদ দ্রুত পূরণ করতে সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে গত ২৩ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে প্রধান শিক্ষকের ২১ হাজার পদ খালি আছে। এর মধ্যে ১৬ হাজার পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে...

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি বলেন, রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের উপর যে সহিংসতা হয়েছে তা মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে এবং সেখানে আড়াই লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের এই বৈঠক হচ্ছে। এটাই আট বছরে মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের প্রথম উন্মুক্ত বৈঠক। গুতেরেস বলেন, রাখাইনে সহিংসতা রোহিঙ্গাদের খুব দ্রুতই বিশ্বের বড় উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণত করেছে, যা মানবিকতা ও মানবাধিকারের জন্য ‘দুঃস্বপ্নের’ জন্ম দিয়েছে। “পালিয়ে আসা, যাদের বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক, তাদের কাছ থেকে আমরা রক্ত হিম করা বক্তব্য পেয়েছি। “তাদের বর্ণনায় নির্বিচারে গুলিবর্ষণ, বেসামরিকদের বিরুদ্ধে ভূমি মাইন ব্যবহার ও যৌন সহিংসতাসহ অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকারের গুরুতর লংঘনের কথা বলে।” রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাবে গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের সহিংসতার মু...

আক্রমণের শিকার হলেই যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক শক্তিতে তৃতীয় ক্ষমতাধর দেশ চীন। তৃতীয় স্থানে থাকলেও চীন সামরিক খাতে যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি খরচ করে। সামরিক খাতে দেশটির বার্ষিক ব্যয় ২১৬ বিলিয়ন মার্কিন ডলার। মানবশক্তির বিচারে চীন বিশ্বের সর্ববৃহৎ সামরিক শক্তির দেশ। এ দেশটির হাতেও পারমানবিক অস্ত্র রয়েছে। বেইজিংয়ের সামরিক লক্ষ্য- বিশ্বশক্তি হিসেবে চীনের মর্যাদা প্রতিষ্ঠায় চূড়ান্তভাবে আঞ্চলিক শ্রেষ্ঠত্ব অর্জন করা। আর এই শ্রেষ্টত্ব অর্জনের লক্ষ্যে দেশটি সামরিক সক্ষমতা বাড়িয়েই চলছে। দেশটির মোট সেনা সদস্য ৩৭ লাখ ১২ হাজার ৫০০ জন। ট্যাংকের সংখ্যা নয় হাজার ১৫০টি। রয়েছে চার হাজার ৭৪৪টি সাঁজোয়াযান। বিভিন্ন ধরনের কামানের সংখ্যা সাত হাজার ৯৫৬টি। এ ছাড়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার যান এক হাজার ৭৭০টি। চীনের বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা দুই হাজার ৯৫৫টি। নৌবাহিনীতে রয়েছে একটি বিমানবাহী রণতরী, ৫১টি ফ্রিগেট, ৩৫টি ডেস্ট্রয়ার ও ৬৮টি সাবমেরিনসহ ৭১৪টি তরী। তবে বেইজিংয়ের সেনা, নৌ ও বিমানবাহিনীর যেসব নতুন অস্ত্র রয়েছে, তার অধিকাংশর নকশা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছ থেকে চীনা হ্যাকারদের চুরি করে নেয়া। ফলে...

এবার বাংলাদেশিদের উপর হামলা চালাচ্ছে মিয়ানমারের বাহিনী

মিয়ানমারে চলমান সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসেছে। গত ২৫ আগস্ট রাতে রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলার জেরে রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। তবে এবার বাংলাদেশিদের উপর হামলা চালাচ্ছে মিয়ানমারের বাহিনী। সমকালের সংবাদের বরাতে এর বিস্তারিত তুলে ধরা হলো। সাগরের বুকে মাছ ধরছিল ওরা। হঠাৎ গুলি করতে করতে জেলে নৌকাটি থামিয়ে তাতে উঠে এলো মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। প্রচন্ড মারধর করতে লাগল বাংলাদেশি জেলেদের। পিটিয়ে ভেঙে ফেলল মো. সাদ্দামের (২৬) দুই হাত ও দুই পা। রাইফেল দিয়ে আঘাত করতে করতে তার মাথা ফাটাল। প্রচুর রক্তপাতে জ্ঞান হারিয়ে ফেললেন সাদ্দাম। তাকে সাগরের বুকে ফেলে দিল বিজিপি সদস্যরা। উত্তাল সাগরে সঙ্গে সঙ্গে ডুবে গেলেন সাদ্দাম। এবার জেলেদের দিকে ফিরে সরাসরি গুলি চালাতে লাগল ওরা। আতঙ্কিত জেলেরা সবাই ঝাঁপিয়ে পড়লেন সাগরের বুকে। ত...

প্রকৃতির সৌন্দর্যমন্ডিত সুন্দরবন

Image
বনভূমি ও বন্য প্রাণী দেখতে প্রতিনিয়ত সুন্দরবনে ভিড় করছে পর্যটকরা। প্রকৃতির অপরূপ অনাবিল সৌন্দর্যমন্ডিত রহস্যঘেরা এ বনভূমি পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সেখানে নেই পর্যাপ্ত পর্যটন সুবিধা। সুন্দরবন বিশ্বখ্যাতি অর্জন করেছে রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রল হরিণের জন্য। কিন্তু বর্তমানে সেখানে বানর, কুমির, হাঙ্গর, ডলফিন, অজগর ও বন মোরগ ছাড়াও রয়েছে ৩৩০ প্রজাতির গাছ, ২৭০ প্রজাতির পাখি, ১৪ প্রজাতির সরীসৃপ, ৪২ প্রজাতির বন্য প্রাণী ও ৩২ প্রজাতির চিংড়িসহ ২১০ প্রজাতির মাছ। এসব বন্য প্রাণী ও সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেশ-বিদেশের পর্যটকরা প্রতিনিয়ত সেখানে ছুটে যাচ্ছেন।  ঢাকা থেকে কিভাবে যাবেন : সুন্দরবন যেতে চাইলে ঢাকা থেকে আপনি সরাসরি চেয়ার কোচে মংলা বন্দরের পর্যটন ঘাটে পৌছাতে পারেন। সেখান থেকে চেয়ার কোচ, ট্রেনে খুলনা গিয়ে কোন আবাসিক হোটেলে রাত যাপন করে পরের দিন খুলনা জেলখানাঘাট থেকে লঞ্চে সুন্দরবনে যেতে পারেন।  যেভাবে সুন্দরবনে প্রবেশ করতে হয় খুলনা কিংবা মংলা থেকে নৌ পথে সুন্দরবনের গহীন অরণ্যে প্রবেশ করা যায়। মংলার অদূরেই ঢাইনমারীতে রয়েছে বন বিভাগের কার্যালয়। সেখান থেকে সুন্দরবনে ...

Natural Bangladesh

Image

নারী মর্যাদা লাভ করে কিসের গুনে

কলেজের দেয়ালে লেখা ছিল,, হে যুবক বিয়েতে তোমার আগ্রহ নেই কেন।--- পরদিন জবাবে কোন এক যুবক লিখলো, সস্তায় যদি বাজারে দুধ পাওয়া যায়, তবে কষ্ট করে গাভী পালনের কি দরকার! নারী আজ তার দেহকে Expression করার জন্যে Contest এ নেমেছে। যুবকরা তাদের দেখে নিজের মনের কামবাসনা পূরণ করে নিচ্ছে। নারী চলতে চায় পশ্চিমাদের নোংরা কালচারে। নারীকে আজ বেপর্দায় যুবকেরা রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, ইন্টারনেটে, ফেসবুকে বিনা-পয়সায় দেখতে পেলে, টাকা খরচ করে বিয়ে করার কি দরকার? নারী আজকে বেহায়াপনায় লিপ্ত হয়ে নিজের অমূল্য সম্পদ সস্তায় বিলিয়ে দেয়, যার কারনে যুবকদের মাঝে বিয়ের আগ্রহ কমবে এটাই স্বাভাবিক। হে নারী তুমি মহা মূল্যবান! তবে কেন বেপর্দায় ঘরের বাহির হবে? কেন নিজের সৌন্দর্য বিনা-পয়সায় পরপুরুষকে দেখাবে? কেন সস্তায় নিজেকে বিলিয়ে দিবে? তাই একজন নারীর চরিত্র এমন হওয়া উচিৎঃ "আমি মুসলিম জাতি," পর্দা আমার পরিচয় এবং আমার সৌন্দর্য", আমার সতীত্ব কেবল আমার স্বামীর জন্যে। কোন পরপুরুষের জন্যে নয়"। তবেই নারী হবে সম্মানের অধিকারী। নারী হবে তার স্বামীর কাছে শ্রেষ্ঠ সম্পদ।।

কেন প্রাথমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানো উচিত

কেন প্রাথমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানো উচিত? শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক পেশা কিন্তু শুধু প্রাথমিক শিক্ষকদের বেলায় এই কথাটা প্রযোজ্য নয়।আমাদের দেশে বিশ্ববিদ্যালয়,কলেজ ইত্যাদির শিক্ষকদের যে বেতন ও মর্যাদা দেওয়া হয় তার শতভাগের কয়ভাগ প্রাথমিক শিক্ষকরা পায়।অথচ এদের বেতন মর্যাদা পাওয়া উচিত সবার উপরে।আপনি যদি কোন জাতিকে ধ্বংস করতে চান তাহলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করুন।আর শিক্ষা ব্যবস্থা খুব সহজে ধ্বংস করতে চাইলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই কেল্লা ফতে।বাকি শিক্ষা ব্যবস্থা এমনিতে ধ্বংস হয়ে যাবে।কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের ধাপ মাত্র।এখানে শিক্ষার্থীকে হাত ধরে তার স্বপ্ন পূরণ করার জন্য কোন সাহায্য করা হয়না।শিক্ষার্থী নিজে নিজেই তার স্বপ্ন পূরণের চেষ্টা করে।অথচ প্রাথমিক শিক্ষায় শিক্ষকরা শিশুদের হাত ধরে তাদের বুঝায় স্বপ্ন কি,স্বপ্ন কিভাবে দেখতে হয়,কিভাবে স্বপ্ন পূরণ করতে হয়।এখানেই শিশুরা শিখে নৈতিকতা,আদব,এবং ভালোবাসা।এখানে শিক্ষার্থী যে বিষয়গুলো শিক্ষা পায় সেগুলো তার মৃত্যুর আগে পর্যন্ত কাজে লাগে।এ স্তরে কাউকে শিখানো যে কত কঠিন তা শুধু ঐ শিক্ষকরাই জান...

এরকম অপদার্থ যেন পরীক্ষক না হয়

চলতি বছর এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ফল বিপর্যয়ের কবলে পড়েছিল কুমিল্লা বোর্ড। কেননা এই বোর্ডে এক লাখ ৮২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে এক লাখ ৮ হাজার ১শ ১১ জন। ফেল করেছে ৭৪ হাজার ৮ শ ৮৮ জন। শুধু গণিতে ফেল করেছে ৩৪ হাজার ৬৮৯ জন। আর ইংরেজিতে ফেল করেছে ২৫ হাজার ৬০৬ জন। হাজার হাজার শিক্ষার্থী এ বিষয়ে শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করলেও খাতা পুন:নিরীক্ষণের সুযোগ না থাকায় তাদের অনেককেই স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে দিতে হচ্ছে চরম মূল্য। তবে শিক্ষকদের এমন ‘খামখেয়ালীপনা’র শিকার হলেও ঘুরে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী পূজা। এইচএসসিতে ইংরেজিতে সে ফল বিপর্যয়ের শিকার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ করে নিয়েছে। এই সাফল্যের পর ফল বিপর্যয়ের কারণে তার জীবনে বয়ে যাওয়া ঝড় এবং দৃঢ়তার বিষয় উল্লেখ করে পূজার পিতা রতন কুমার মজুমদার এক ফেসবুক স্ট্যাটাসে কুমিল্লা বোর্ড কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন এরকম ‘অপদার্থ, অযোগ্য, মস্তিষ্ক বিকৃত ইংরেজী শিক্ষককে যেন আর পরীক্ষক বা প্রধান পরীক্ষক করা না হয়।’ কেননা একজন শিক্...

সু চিকে কক্সবাজারে আসার আহ্বান

Image
মিয়ানমারে ‘জাতিগত নিধনযজ্ঞের’ ভয়াবহতায় জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা চার লক্ষাধিক রোহিঙ্গার দুর্দশায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলা এবং তাদের অবর্ণনীয় দুর্দশা দেখতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি’কে কক্সবাজার সফরের আহ্বান জানিয়েছেন বিশ্ব সংস্থাটির সাতজন বিশেষজ্ঞ। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে নিপীড়িত এ জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধে বার্মিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এর মধ্যে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ, নির্যাতন ও অপব্যবহার, যৌন সহিংসতা, লোকজনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, দুই শতাধিক রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়া, সেখানে তাণ্ডব চালানোর মতো বিষয়গুলো রয়েছে। ১০ হাজার ঘরবাড়ি এই অগ্নিসংযোগ ও তাণ্ডবের শিকার হয়েছে। কিন্তু রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র কাজের জন্য পুরো রোহিঙ্গা সম্প্রদায় মূল্য দিতে পারে না। বিশেষজ্ঞরা বলেন, ১৯ সেপ্টে...

আসুন আজ জেনে নেই ছোট্ট লবঙ্গের গুণাগুণ:

আমরা রান্না করা খাবারের স্বাদ বাড়াতে গরম মশলার ব্যবহার করি। সুন্দর গন্ধযুক্ত এই উপাদেয় মশলার মধ্যে খুবই ঝাঝালো হচ্ছে লবঙ্গ। এটি রান্নায় যেমন স্বাদ বাড়িয়ে দেয়, তেমনি বিভিন্ন গুণেভরা এই ছোট্ট সুন্দর মশলাটি। আসুন আজ জেনে নেই লবঙ্গের গুণাগুণ: রুচি ও ক্ষুধা বাড়ায় কফ ও কাশি দূর করে কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে এটা পচনরোধক শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে গলার সংক্রমণরোধক যৌন রোগে আক্রান্ত মানুষের জন্য খুবই উপকারি দাঁতের ব্যথা সারাতে দারুণ কার্যকর বমিভাব কমায় রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে লবঙ্গ উপকারী ক্রিয়েটিভিটি এবং সেন্টাল ফোকাস বাড়ায় লবঙ্গ তেলের রয়েছে ব্যকটেরিয়া নামক জিবানু ধ্বংসের ক্ষমতা এসিডিটি কমাতে খেতে পারেন নিয়মিত লবঙ্গ পিষে মিশ্রি বা মধুর সঙ্গে খাওয়া ভীষণ ভালো। এতে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায় এটা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে। হাঁপানির মাত্রা কম করে চন্দনের গুঁড়ার সঙ্গে লবঙ্গ পিষে লাগালে ত্বকের যেকোনো সমস্যা দূর হয়ে যায়। 

তেহরানে এক কুচকাওয়াজে শুক্রবার নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে ইরান

তেহরানে এক কুচকাওয়াজে শুক্রবার নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে ইরান। আর সেদিনই কোনো আগাম ঘোষণা ছাড়া মিসাইলটি ছুড়ে সকলকে চমকে দিল ইরান। সূত্রের খবর, নয়া এই ব্যালিস্টিক মিসাইল একসঙ্গে একাধিক পরমাণু বোমা বহনে সক্ষম। সে দেশের সরকারি সংবাদ চ্যানেল এই খবর সম্প্রচার করে শনিবার। তারপরই বিশ্বজুড়ে রাষ্ট্রনেতাদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে, কাকে লক্ষ্য করে কড়া বার্তা দিল ইরান? শুক্রবারের মিলিটারি প্যারেডে প্রকাশ্যে আসে ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। নাম, খোররামশাহর মিসাইল। প্রায় ২০০০ কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে এই মিসাইল। একসঙ্গে একাধিক পারমাণবিক বোমা বহনে সক্ষম এই অত্যাধুনিক মিসাইল। কোনো একটি অজানা স্থান থেকে এই মিসাইল ছোড়া হয়। মিসাইলটি ছোড়ার ফুটেজ দেখানো হয় সরকারি টেলিভিশনে। সেখানে বলা হয়, ‘নয়া মিসাইলটি দেখতে আরো ছোট হয়েছে। কিন্তু এর পাল্লা ও আঘাত করার ক্ষমতা বেড়েছে।’ এই মিসাইলের রেঞ্জের মধ্যে সহজেই চলে আসছে ইসরাইল, সৌদি আরব ও ভারত। শুক্রবারের প্যারেডে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, দেশের প্রতিরক্ষাকে আরো মজবুত করবে নয়া মিসাইল। তিনি আরো ব...

‘রসায়ন’ নবম-দশম শ্রেণি ছাত্র-ছাত্রীদের জন্য রসায়ন এর ৬ষ্ঠ অধ্যায়ঃ মোলের ধরানা ও রাসায়সিক গণনা

‘রসায়ন’ নবম-দশম শ্রেণি ছাত্র-ছাত্রীদের জন্য রসায়ন এর ৬ষ্ঠ অধ্যায়ঃ মোলের ধরানা ও রাসায়সিক গণনা মোল(Mole) সম্পর্কে প্রাথমিক ধারনা : মোল শব্দটি জার্মান Molekul শব্দটির সংক্ষেপিত রূপ,উইলহেম অসওয়াল্ড সর্ব প্রথম এর ধারনা দেন। মোলের সাধারন সঙ্গা হিসেবে বলা যায়, কোন আইসোটোপে তার আনবিক/পারমাণবিক ভরের সমান পদার্থ থাকলে অথবা অ্যাভোগেড্রো সংখ্যক (6.023E23), যৌগের ক্ষেত্রে অনু ও মৌলের ক্ষেত্রে পরমানু থাকলে তাকে উক্ত পদার্থের এক মোল বলা হয়। সাধারন কথায়, মোল হচ্ছে শুধুই একটা পরিমান। যে পরিমান পদার্থে অ্যাভোগেড্রো সংখ্যক (6.023E23) অনু, পরমানু, আয়ন ইত্যাদি আছে তাকেই এক মোল বলে। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, ফরাসী বিজ্ঞানী জ্যাঁ বাপ্তিস্ত প্রথম আবিস্কার করেন পদার্থের আনবিক বা পারমাণবিক ভরে 6.023E23 টি কণিকা থাকে। বিজ্ঞানী অ্যাভোগেড্রোর নামানুসারে তিনি এ সংখ্যার নাম দেন অ্যাভোগেড্রোর সংখ্যা। ধরা যাক, কোন যৌগের আনবিক ভর ১৮ (পানির)। এটা মানে বুঝায় পানির ১৮ গ্রামে বা ০.০১৮ কেজিতে (Kg) অ্যাভোগেড্রো সংখ্যক (6.023E23 টি) অনু আছে। আবার অ্যাভোগেড্রো সংখ্যক অনু থাকা মানেই ১ মোল। অর্থাৎ পানির আন...

সৃজনশীল প্রশ্ন উত্তর তড়িৎ বিশ্লেষণ

   ক) ইলেকট্রোপ্লেটিং    তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে              ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলে।    খ) তড়িৎ রাসায়নিক কোষে লবণসেতু ব্যবহার করা হয় তার কারণঃ      Ø  লবণ সেতুর মাধ্যমে ২টি অর্ধ-কোষের মধ্যে সংযোগ স্থাপন করা হয়।      Ø  লবণ সেতুর মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় আয়নের সমতা রক্ষিত হয়।      Ø  লবণ সেতুর মাধ্যমে কোষ বর্তনী পূর্ণ হয় এবং তড়িৎ চালিত হয়।     গ) উপরের (i)  নং বিক্রিয়া হতে প্রাপ্ত শক্তি গাড়ি চালনার ক্ষেত্রে ব্যবহার করা যায়।         উদ্দীপকের (i)  নং বিক্রিয়াটি হচ্ছেঃ পেট্রোলিয়াম + O2  =   CO2  +  H2O  +  শক্তি উপরোক্ত সমীকরণ হতে দেখা যায় যে, এখানে পেট্রোলিয়ামে দহন ঘটেছে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়েছে। এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে গাড়ি চালানো সম্ভব। কাজ করার ক্ষ...

কেন বারবার মুক্তিযোদ্ধার তালিকা

একাত্তর সাল। পশ্চিম পাকিস্তানিদের থাবা থেকে নিজেদের মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়ার জন্য এ দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। হাতে তুলে নিয়েছিল অস্ত্র। নিয়েছিল গেরিলা ট্রেনিং। ঘরের প্রিয়জনদের মায়া-মমতাকে তুচ্ছ করে শত্রুকে মোকাবিলা করতে রাতের পর রাত, দিনের পর দিন আধপেট খেয়ে কখনো বা না খেয়ে বন জঙ্গলে কাটিয়েছেন। নয় মাস যুদ্ধ করার পর পেয়েছিলেন লাল-সবুজের একটি পতাকা। বাংলাদেশ নামে একটি দেশ উপহার দিয়েছিলেন তাঁরা। সেই সোনার ছেলেরা কি তখন কিছু পাওয়ার আশায় যুদ্ধে গিয়েছিলেন? যাননি। তাঁরা গিয়েছিলেন নিজেদের একটি পরিচয়ের জন্য। আমাদের একটি মানচিত্র থাকবে, শুধু সেই আশায় গিয়েছিলেন। স্বাধীনতার পর সেই বীর ছেলেদের দেশ স্বীকৃতি দিয়েছে, যার যার দক্ষতা আর বীরত্বের মাপকাঠিতে। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা প্রকাশ করা হয়েছে তাঁদের। সম্মান দিয়েছে জাতি। সেই তালিকায় হয়তো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়েছিলেন। পরবর্তীতে কারো নাম সংযুক্ত হয়েছিল। কেউ বা রয়ে গেছেন তালিকার বাইরেই। কারণ এমন অজপাড়াগাঁয়ে হয়তো তিনি থাকেন, শহরের অনেক খবর সেখানে পৌছেনা। সবচেয়ে অবাক ...

২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭টি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।  পরীক্ষাটি ১ নভেম্বর বুধবার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও পূর্বে পরিবর্তিত তারিখ অনুযায়ী গণিত পরীক্ষা আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার যথাসময়ে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানায়। -বাসস

সুচি কে লেখা শিশু রোহিঙ্গা জহিরের মর্মস্পর্শী চিঠি

Image
প্রিয় অং সান সু চি, আপনি কি ভাল আছেন? হয়তো ভাল। আবার না ও থাকতে পারেন। কারণ যতদূর জানি আপনার স্বভাব কিছুটা আমার মায়ের মতনই। আপনি দেখতেও আমার মায়ের মতনই কিছুটা। তাই আপনাকেই কিছু কথা বলতে চাই। যেহেতু মায়ের কথা খুব মনে পরছে এ মুহূর্তে। সে যেখানেই থাকুক, আল্লাহ ভাল রাখুন তাঁকে। আচ্ছা, নিজের পরিচয় দেই একটু। আমার নাম জহির, বয়স ১২। বাবার নাম বসির উদ্দিন। মা তাহেরা। আমার আরও তিনটি ভাই বোন আছে। কিন্ত তারা আজ কে কোথায় আছে আমি তা জানিনা। আমাদের আপনারা রোহিঙ্গা বলে ডাকেন – মুসলিম রোহিঙ্গা, হিন্দু রোহিঙ্গা। আমাদের রাখাইন রাজ্যের গাঁয়ে আমরা ভালো ছিলাম কি মন্দ ছিলাম জানিনা, তবে আজকের চেয়ে অবশ্যই ভালো ছিলাম। আজ শুধু বেঁচে আছি, যদি একে বাঁচা বলে। এইটুকু বয়সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আজ সে কথাই আপনাকে বলতে চাই। আরও বলতে চাই একটি স্বপ্নের কথা। আমার এখন একটাই স্বপ্ন। আর তা হল আপনার সাথে দেখা করা। দেখা হলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। এবং অবশ্যই তার উত্তর নিয়েই আমাকে ফিরতে হবে। আমার বাবা ছিলেন জেলে। মাছ ধরে খুব অল্প রোজগারে আমরা প্রতিদিন খেতে আর পরতে পারতাম। আমাদের গাঁয়ে একটা স্কুল ছিল...

২০১৪ সালের এপ্রিলে চালু হয়েছিল ডিজিটাল বাস

ঢাকার রাস্তায় জ্যামে আটকে থেকেও যাত্রীরা যাতে ইন্টারনেট মহাসড়কে চলমান থাকতে পারে—এমন ভাবনা থেকে ২০১৪ সালের এপ্রিলে চালু হয়েছিল ডিজিটাল বাস। মতিঝিল থেকে উত্তরার পথে বিআরটিসির ১৫টি বাসে বসানো হয় রাউটার, ছিল বিনা মূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট। আর এ সুবিধায় যাত্রীরা স্মার্টফোন-ট্যাব বা ল্যাপটপে ইচ্ছামতো সময় কাটাতে পারত। ২০১৭ সালের সেপ্টেম্বরে এসে সেই বাসের চাকা থেমে থেমে ঘুরলেও দুলছে না রাউটারের ইন্টারনেট তরঙ্গ। দু-একটি বাসে কচ্ছপগতির ইন্টারনেট নিয়ে রাউটার সচল থাকলেও বেশির ভাগই ফিরেছে সাধারণ বাসের কাতারে। এই বেশির ভাগের মধ্যে কোনো কোনোটিতে রাউটার থাকলেও রিফিলের অভাবে অচল। কোনোটার আবার রাউটারই নেই। বেশ কয়েকটির রাউটার থেকেও নষ্ট। উত্তরা থেকে মতিঝিলে অফিস করেন ব্যাংক কর্মকর্তা রায়হান। বিটিআরসি বাসের নিয়মিত যাত্রী তিনি। দীর্ঘপথে সময় কাটত ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করেই। ‘শুরুর দিকে গতি ধীর হলেও বিরক্ত হওয়ার মতো অবস্থা ছিল না। এরপর এমন ধীর হলো যে ব্যবহারই করা যাচ্ছিল না। আজকাল আর সেবাটির দেখা নেই’—বলছিলেন রায়হান। শাহবাগ থেকে এয়ারপোর্ট নিয়মিত যাতায়াত করেন বেসরকারি এক...

২৬ দিনে ১৭৩ রোহিঙ্গা শিশুর জন্ম, সন্তানসম্ভবা ৭০ হাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় কেন্দ্রগুলোতে গত ২৬ দিনে ১৭৩ রোহিঙ্গা শিশুর জন্ম হয়েছে। এই হিসাবে এখন প্রতিদিন গড়ে প্রায় সাত থেকে আটটি করে শিশুর জন্ম হচ্ছে। এছাড়া রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নিয়েছেন সন্তানসম্ভবা আরও প্রায় ৭০ হাজার নারী। কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টাচার্য বলেন, ‘উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জন্মনিয়ন্ত্রণের বড়ি, ইনজেকশন ও কনডম বিতরণ করেছি। অন্তত দেড়শ নারীর মধ্যে বড়ি ও পঞ্চাশ জনের মতো পুরুষের মধ্যে কনডম বিতরণ করেছি। তিন মাসের বন্ধ্যাকরণ ইনজেকশনও প্রয়োগ করা হয়েছে। তবে তাদের মধ্যে এগুলো গ্রহণের আগ্রহ কম।’ সরকারের পক্ষ থেকে তাদের জন্মনিয়ন্ত্রণ বড়ি সরবরাহ করা হলেও তা তারা ফেলে দিচ্ছেন বলে জানান স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা এখনও ছড়ানো-ছিটানো অবস্থায় আছে। সরকারিভাবে নির্ধারিত ক্যাম্পে তাদের একত্রে রাখা হলে এবং নিবন্ধন কার্যক্রম শেষ হলে আমরা পুরোদমে এ কর্মসূচি বাস্তবায়ন করতে পারব। তখন স্থায়ী ...

রোহিঙ্গাদের হাতে হাতে মোবাইল, ব্যবহার করছেন বাংলাদেশি সিম

রোহিঙ্গাদের হাতে হাতে মোবাইল, ব্যবহার করছেন বাংলাদেশি সিম 22/সেপ্টেম্বর/2017, 11:33Zoombangla রোহিঙ্গাদের হাতে হাতে মোবাইল ও বাংলাদেশি সিমমিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় প্রতিটি রোহিঙ্গা পরিবার মোবাইল ফোন ও বাংলাদেশি অপারেটরদের সিম ব্যবহার করছেন। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলেই তারা কিনতে পারছেন এদেশের অপারেটরদের সিম। মূলত যোগাযোগের তাগিদ থেকেই তারা এসব সিম কিনছেন বলে জানা গেছে। জানা গেছে, রোহিঙ্গাদের হাতে টাকার বিনিময়ে বাংলাদেশি সিম তুলে দিচ্ছেন স্থানীয়রা। রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের এলাকায় কোনও ধরনের কাগজপত্র ছাড়াই এসব সিম বিক্রি করতে দেখা গেছে। আর নিবন্ধন না থাকায় এসব সিম ব্যবহার করে অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। রোহিঙ্গারা মূলত বাংলাদেশে প্রবেশের জন্য দালালদের দারস্ত হয়। এ দালালরাই তাদের বন, জঙ্গল, পাহাড় ও নদী পাড় করে দেওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশে ব্যবহৃত সিম ও মোবাইলের ব্যবস্থাও তারা টাকার বিনিময়ে করে দেন। তাই কখনও কখনও বাংলাদেশে প্রবেশের আগেই এদেশের সিম পান তারা। মংডুর চারখম্ব এলাকা থেকে কামাল হোসেন (২৫) নামে ...

মালয়েশিয়ায় আন্তর্জাতিক গণআদালতে দোষী সাব্যস্ত হয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি ও সেনাপ্রধান মিন অং লাইংসহ মিয়ানমারের বেশ কয়েকজন কর্মকর্তা।

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মালয়েশিয়ায় আন্তর্জাতিক গণআদালতে দোষী সাব্যস্ত হয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি ও সেনাপ্রধান মিন অং লাইংসহ মিয়ানমারের বেশ কয়েকজন কর্মকর্তা। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ তদন্তে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত আট সদস্যের বিচারক প্যানেলে এ রায় দেন। আর এ রায়ের মধ্য দিয়ে গণআদালতে সুচিই প্রথম কোনো নোবেলজয়ী, যিনি ব্যতিক্রমী এ আদালতে বিচারের সম্মুখীন ও দোষী সাব্যস্ত হলেন। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল (পিপিটি) নামে ওই আদালতে শুনানি শুরু হয়। কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত এ শুনানিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের একটি প্যানেল অংশ নেয়। গণআদালতের এ রায় জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও গোষ্ঠীর কাছে পাঠানো হবে।শুনানিতে রোহিঙ্গা ও কাচিন সম্প্রদায়ের লোকজন তাদের বিরুদ্ধে পরিচালিত রাষ্ট্রীয় অপরাধের বর্ণনা দেন। পিপিটি মালয়েশীয় শাখার সাংগঠনিক কমিটির...

Atoms, Atomic Theory ,The Bohr Model

Atoms When you think of an atom, you might picture a little solar system-like model with paths of electrons orbiting a centralized nucleus. This is the early atomic model that Niels Bohr and other scientific pioneers envisioned many years ago. But thanks to experimental advancements and some modern-day thinkers, like Erwin Schrodinger and Werner Heisenberg, we now believe that electrons look more like clouds than neatly orbiting planets. This new idea of what atoms look like is the basis of the modern atomic theory. Let's take a look at how science advanced from its early understanding of atoms to the modern view of today. Atomic Theory Scientists have known about atoms long before they could produce images of them with powerful magnifying tools. In fact, atoms get their name from the Ancient Greek word atomos, which means 'something that is not able to be divided'. Because atoms could not be seen, the early ideas about atoms were mostly founded in philosophical and...

আরাকান মুসলমানদের ইতিহাস

আরাকান, বর্তমান নাম রাখাইন। আরাকানবাসীর সঙ্গে এ দেশের ছিল নিবিড় সম্পর্ক। তা হাজার বছরের অনেক আগের কথা। ১৯৪৭ খ্রিস্টাব্দে উপমহাদেশ বিভাগের আগ পর্যন্ত আত্মীয়তা ব্যবসা-বাণিজ্য যোগাযোগের মাধ্যমে নানাবিধ সম্পর্ক এ সখ্য বিরাজমান ছিল। চট্টগ্রামের পাশাপাশি আরাকানের সঙ্গেও পবিত্র আরব ভূমির যোগাযোগ ছিল। আরকানি মুসলমানরা ৮ম শতকের প্রবাসী আরব এবং স্থানীয় ধর্মান্তরিত মুসলিম বংশোদ্ভূত। পরবর্তীকালে মধ্য এশিয়ায় পারস্য, ভারতবর্ষ থেকে অনেকে ধর্মপ্রচার ও ব্যবসা-বাণিজ্যের লক্ষ্যে আরাকানে বসতি স্থাপন করেন। আরও অনেক পরে ব্যবসা-চাকরির সন্ধানে অনেকে এখানে আসেন। তবে আরাকানে বসবাসকারী সবাই রোহিঙ্গা জনগোষ্ঠী নামে পরিচিত। ইতিহাস সাক্ষ্য দেয় ১৪৩০-১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ২২ হাজার বর্গমাইল আয়তনবিশিষ্ট রোহিঙ্গা স্বাধীন রাষ্ট্র ছিল। রাজা নারামেখলা ১৪৩০-১৪৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা হিসেবে রাজ্য চালিয়েছেন। পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাংলার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ আরাকানে বাংলায় ইসলামী স্বর্ণ মুদ্রা চালু করেন। ১৪৩৩ খ্রিস্টাব্দে সুলতান জালাল উদ্দিন মুহাম্মদ শাহর মৃত্যু হলে রাজা নারামেখলার উত্তরসূর...

আরাকান মুসলমানদের ইতিহাস

আরাকান, বর্তমান নাম রাখাইন। আরাকানবাসীর সঙ্গে এ দেশের ছিল নিবিড় সম্পর্ক। তা হাজার বছরের অনেক আগের কথা। ১৯৪৭ খ্রিস্টাব্দে উপমহাদেশ বিভাগের আগ পর্যন্ত আত্মীয়তা ব্যবসা-বাণিজ্য যোগাযোগের মাধ্যমে নানাবিধ সম্পর্ক এ সখ্য বিরাজমান ছিল। চট্টগ্রামের পাশাপাশি আরাকানের সঙ্গেও পবিত্র আরব ভূমির যোগাযোগ ছিল। আরকানি মুসলমানরা ৮ম শতকের প্রবাসী আরব এবং স্থানীয় ধর্মান্তরিত মুসলিম বংশোদ্ভূত। পরবর্তীকালে মধ্য এশিয়ায় পারস্য, ভারতবর্ষ থেকে অনেকে ধর্মপ্রচার ও ব্যবসা-বাণিজ্যের লক্ষ্যে আরাকানে বসতি স্থাপন করেন। আরও অনেক পরে ব্যবসা-চাকরির সন্ধানে অনেকে এখানে আসেন। তবে আরাকানে বসবাসকারী সবাই রোহিঙ্গা জনগোষ্ঠী নামে পরিচিত। ইতিহাস সাক্ষ্য দেয় ১৪৩০-১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ২২ হাজার বর্গমাইল আয়তনবিশিষ্ট রোহিঙ্গা স্বাধীন রাষ্ট্র ছিল। রাজা নারামেখলা ১৪৩০-১৪৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা হিসেবে রাজ্য চালিয়েছেন। পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাংলার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ আরাকানে বাংলায় ইসলামী স্বর্ণ মুদ্রা চালু করেন। ১৪৩৩ খ্রিস্টাব্দে সুলতান জালাল উদ্দিন মুহাম্মদ শাহর মৃত্যু হলে রাজা নারামেখলার উত্তরসূর...

মগের মুল্লুক

বর্তমান মিয়ানমারের বৌদ্ধরাই হচ্ছে অতীতের ‘মগের মুল্লুক’ এর মগ নৌ-দস্যুদের বংশধর। “পর্তুগীজ নৌ-দস্যুদের সঙ্গে যখন আরাকানী বৌদ্ধরা হাত মিলিয়ে বাঙলার উপকূলীয় এলাকায় সম্ভ্রমহরণ-লুণ্ঠন-হত্যার মতো জঘন্য কর্মে লিপ্ত হয় তখন থেকেই ‘মগ’ ও ‘মগের মুলুক’ জাতি ও দেশবাচক শব্দ দুটি অরাজকতার নামান্তর রূপে ব্যবহৃত হতে থাকে। ‘মগ’ মানে আরাকানী আর ‘মগের মুলুক’ মানে আরাকান এ পরিচয় আজ অনেকের কাছেই অজ্ঞাত। বরং সমাজ-জীবনের কোথাও অনাচার-অত্যাচার, নিপীড়ন-নির্যাতন, অনিয়ম-উচ্ছৃঙ্খল অবস্থা দেখা দিলে তাকেই বলা হয় ‘মগের মুলুক’। এই বাংলার ধনসম্পদের প্রাচুর্য দেখে বারংবার বিদেশী অবাঙালী ও অমুসলিম দস্যুরা এই ভূখণ্ডে হানা দিয়েছে, যাদের মধ্যে ছিল পর্তুগীজ হার্মাদ নৌদুস্য, মগ নৌদস্যু, অশ্বারোহী মারাঠা বর্গী দস্যুদল প্রভৃতি। এর মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী মগদের ভয়াবহ যুলুম নিয়ে ঐতিহাসিক শিহাবুদ্দীন তালিশ লিখেছিলেন- “চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের পথে নদীর উভয় পার্শ্বে একজন গৃহস্থও থাকল না। এই মগের ধ্বংস ক্রিয়ার ফলে বাকলার মতো সমৃদ্ধশালী জনবসতি পূর্ণ জেলায় এমন একটি গৃহও ছিল না, যার মানুষ একটি প্রদীপ ...

নাগরিকত্ব বাতিল করে কানাডায় সুচির যাবজ্জীবন

মানবতা অপরাধে জড়িত থাকা এবং গণহত্যায় সমর্থনের দায়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে যাবজ্জীবন দিচ্ছে কানাডার আদালত। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের এক সাংবাদিকের বর্ণনায় ফুটে উঠেছে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ভয়াবহতা। স্কাই নিউজের রিপোর্টার আশিষ জোশি এক রিপোর্টে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। দুই সহকর্মীকে সাথে নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাজ করছিলেন। একদিন মিয়ানমার সংলগ্ন বাংলাদেশ সীমান্তে ছোট্ট একটি মুদি দোকানের সামনে দেখতে পান ধোঁয়ার কুণ্ডলী। আশিষ লিখেছেন, ‘আমি শুনেছিলাম মিয়ানমারের সেনাবাহিনী জ্বালাও পোড়াও অব্যাহত রেখেছে কিন্তু দিনের বেলা এবং এতটা প্রকাশ্যে ওরা এমনটা করছে তা ধারণা করিনি। আমি ভেবেছিলাম আন্তর্জাতিক ক্ষোভ আর নিন্দা এড়াতে হয়তো তারা রাতের অন্ধকারে এমন দমন-পীড়নমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।’ মোহাম্মদ সায়েম নামের এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে আশিষ জানান, যে গ্রামটি জ্বলছিল সেখানে প্রায় ছয় হাজার মানুষের বসবাস। সায়েমের দাবি, দুই-তিন আগে ওই আগুন জ্বলা শুরু হয়। তিনি নিজের চোখে দেখেছেন। মোবাইলে তোলা বেশ...

নোবেল শান্তি পুরস্কারের ১০ জনের তালিকায় শেখ হাসিনার নাম

পার্বত্য চট্টগ্রামে ঐতিহাসিক শান্তিচুক্তির মাধ্যমে শান্তি স্থাপনের উদ্যোগের জন্য তিনি নোবেল শান্তি পদক পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তবে এবার মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সীমান্ত খুলে আশ্রয় ও সহায়তা করার জন্য ওই পুরস্কার পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় চলে এসেছেন। সূত্র জানায়, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের মনোনীতদের সংক্ষিপ্ত দশজনের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৬ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করবে। ওই দিনই নোবেল কমিটি এক রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ টি নাম আসে। এটি নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ নাম। গত বছর ৩৭৬ জনের নাম এসেছিল। নোবেল কমিটি বিভিন্ন প্রক্রিয়ায় নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব গ্রহণ করে। ১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখের মধ্যে তারা তাদের প্রস্তাব জমা দেন। নোবেল শান্তি পুরস্কার ২০১৭ এর জন্য মনোনীতদের মধ্যে ২১৫ জন ব্যক্তি এবং ১০৩ প্রতিষ্ঠান। মার্চে এই তালিকা থেকে যাচাই-বাছাই করা হয়। যাচা...
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী, পুলিশ, উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীদের হামলা-নির্যাতন-ধর্ষণ প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কাড়ছে। মিয়ানমারের সেনাবাহিনী বলছে, তারা ২৫ আগস্ট পুলিশ ও সেনাক্যাম্পে হামলার জন্য দায়ী বিদ্রোহীদের বিরুদ্ধে এই ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে। কিন্তু এর ফলে গোটা সীমান্ত এলাকাতেই সহিংসতা ছড়িয়ে পড়ছে এবং তার শিকার হয়ে চার লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। নিজ ভূমি থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করছে, সেনাবাহিনী তাদের পরিবারের সদস্যদের হত্যা করছে এবং গোটা গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। দেশহীন এই জনগোষ্ঠীকে ‘জাতিগত নিধনের’ জন্য হামলা-নির্যাতনের সব ধরনের আলামত আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের নেতৃবৃন্দ। যদিও মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন-বঞ্চনার ইতিহাস খুব পুরোনো। বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটির অধিকাংশ মানুষই মনে করে, এরা বিদেশি, বাংলাদেশ থেকে এসেছে। এবং তাদের ‘রোহিঙ্গা’ না বলে ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে। আন্তর্জাতিক গণমাধ্যম এর পেছনে ধর্মীয় ও নৃ-তাত্ত্বিক পার্থক্যের আ...

মেক্সিকোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।

মঙ্গলবার দুপুরে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটির বহু ভবন ধসে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে মোরেলাস ও পুয়েবলা রাজ্যে। উদ্ধারকর্মীরা ধসে পড়া একটি স্কুলের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শিশুদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গো এলাকায়। কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে। বিবিসির খবেরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার পরপর এই ভূমিকম্পে সব কিছু কাঁপতে শুরু করলে মানুষ আতঙ্কে রাস্তার বেরিয়ে আসে। ড্যানিয়েল লিবারসন নামের এক পর্যটক জানান, ভূমিকম্পের সময় তিনি ছিলেন একটি হোটেলের ২৬ তলায়। পুরো ভবন তখন এপাশ-ওপাশ দুলছিল। ভেঙে পড়ছিল জানালর কাচ। “মাত্র আধা মিনিটের ভূমিকম্প; আমার মনে হচ্ছিল যে সারা জীবন ধরে চলছে।” টেলিভিশনে আসা ছবিতে দেখা যায়, রাজধানীতে একটি বহুতল ভবনের মাঝের একটি ফ্লোর ধসে গেছে, সেখানে ছুটে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি সরকারি...
সম্প্রতি মার্কিন কোম্পানি অ্যাপল তাদের দশ বছরপূর্তি উপলক্ষে তিন আইফোন উন্মোচন করেছে। এ মডেলগুলো হলো হলো— আইফোন ৮ ও ৮ প্লাস এবং আইফোন উন্মোচনের বর্ষপূর্তি সংস্করণ আইফোন টেন। থেমে নেই গুগলও। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে যে, খুব শীঘ্রই বাজারে উন্মুখ করা হবে তাদের নতুন পিক্সেল ফোন। এই উন্মোচনকে কেন্দ্র করে আগামী ৪ অক্টোবর এক সম্মেলন ঘিরে আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে প্রযুক্তি কোম্পানি গুগল। পিক্সেল ফোন ২ আইফোন টেনের চেয়ে আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। গুগল পিক্সেল ২ এখনো সবার কাছে রহস্য। চলতি বছর পিক্সেল ফোনের দুটি সংস্করণই তৈরি করছে তাইওয়ানভিত্তিক এইচটিসি। ডিভাইসটির একটি বড় সংস্করণ পিক্সেল ২ প্লাস তৈরি করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি। তবে এ বিষয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গুগল পিক্সেল ২ ফোনে কোয়ালকমের সাম্প্রতিক মডেম চিপ ব্যবহারের পরিকল্পনা নিয়েছে, যা পরবর্তী প্রজন্মের গিগাবাইট এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। নতুন পিক্সেল ফোনে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি যুক্ত করার বিষয়টি সিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশ্লেষকদের তথ্যমতে, গুগল স্টোরে কি আছে বা নতুন ডিভাইসে কি ...